অভিমান বা সেন্টু এই অনুভূিতর পুরোপুরি মালিক আমরা মানে মধ্যবিত্তরা...বড়লোকের অভিমান হয় না তারা রেগে যান...আবার মধ্যবিত্তের রাগ হয় তবে আমরা রাগি না পুরোটাই চেপে যাই...কারন আমাদের লোকলজ্জা নামে ভীষণ খারাপ একটা অনুভূতি আছে যে....
মন কেমন কেমন করা, হঠাৎ উদাস হয়ে যাওয়া, লজ্জায় চোখে জল আসা এ সবই মধ্যবিত্তীয় আবেগ...আরো আছে...ধনীরা খুশি হন আমরা আনন্দে উচ্ছ্বসিত হই...ধনীরা দুঃখ পান আমরা তীব্র কষ্ট পাই...
অনুভূতির দখলে আমরাই সবচেয়ে এগিয়ে...আর লজ্জার ফুল সিরিজেতা আমাদেরই তৈরি...ধনীরা অপমান বোধ করেন আর আমরা নানান কিসিমের লজ্জা পাই...আর ভীরু প্রেম সেটা দাদা মধ্যবিত্তের দারুণ উপভোগের জিনিস...বলতে পারেন এর জোরেই পুরো শ্রেণিটা কোনরকমে টেনটুনে সামনে এগিয়ে যাচ্ছে...
যাক বাবা সব জায়গায় পিছিয়ে থাকলেও এই একটা জায়গায় তো অন্তত আমরা এগিয়ে...এটাই বা কম কিসে...
অনেকে বলতেই পারেন সব মধ্যবিত্তদের দখলে থাকলে দরিদ্ররা পেল কী...আসলে ভীষণ ক্ষুধায় সব অনুভূতি চাপা পড়ে যায়...তখন শুধু দুটো অনুভূতি...আজ পেট ভরে খেয়েছি-সুখী...আজ খাওয়া জোটেনি-দুঃখী...
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



