somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৮৯ সালের খুলনা, খালিশপুর গ্রীষ্ম

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৮ মার্চ ২০১৪ আনুষ্ঠানিকভাবে এই বছরের গরমকাল শুরু হইসে। যেই সেই গরম না, কাঠাল পাকা গরম। এমন গরমে Air Conditioner এর কপাল দিয়েও চিকন ঘাম দেয়া শুরু হয়। এমন গরমে গ্রামের মহিলাদের শাড়ির আঁচল আর পুরুষদের স্যান্ডো গেঞ্জি আর শরীরে থাকতে চায় না। [শহরের মানুষের কথা আলাদা করে বলার কিছু নাই, তারা এমনিতেও শরীরে কাপড় রাখতে চায় না]
আজকে থেকে ৬০-৭০ বছর আগে যখন আমি ছোট ছিলাম আর আব্বা সরকারি চাকরি থেকে লিয়েন নিয়ে WHO এর কনসাল্টেন্সি করছিলেন ১৯৮৯-৯০ এর দিকে; সেবারও বেজায় গরম পড়েছিল। মনে আছে তখন রোযার মাসে ইফতারি হতো সন্ধ্যা ৭টার দিকে। আমাদের বাসার জানালায় লোহার শিক ছিল। সেই লোহার শিক ধরে বাইরে, তপ্ত মাঠে-ময়দানের দিকে তাকিয়ে ভাবতাম ৬০-৭০ বছর পরে যখন আমি বড় হবো তখন নিশ্চই ঘড়ির কাঁটা ঘুরে আবার এমন একটা সময় আসবে।
এমন একটা সময় চলে এসেছে। কাঠাল পাকা গরম পড়েছে। সকালে অফিসে আসার সময় বিলবোর্ডে একটা নতুন বিজ্ঞাপন দেখি। সেখানে দেখা যায় কঠোর চেহারার র‍্যাব সদস্যরা অস্ত্র তাক করে আছেন সামনের দিনে, আমি খেয়াল করে দেখলাম সামনের দিকে তো আসলে আমরাই, মানে জনতাই, সর্বনাশ! আমার আরও বেশী বেশী গরম লাগে। কোন বেকুবেরা এমন বিজ্ঞাপনের ধারণা নিয়ে আসে যে T20 চলার সময় ইংরেজীতে লেখা ক্যাপশান পড়ে এবং ছবি দেখে সাদা চামড়ারাও বুঝতে পারে আমাদের নিরাপত্তা বিধানের রকমফের!
খুলনায় সেইসব লিয়েনের দিনগুলিতে এবং তারও পরে, গরমকালের দুপুরে আমরা সারা ঘরের দেয়ালে পানি ছিটিয়ে ভিজিয়ে রাখতাম, মেঝেতে ছিটাতাম আলতো করে। সেই পানির কারণেই কিনা জানিনা, দুপুরগুলো কোনমতে কাটিয়ে দেয়া যেত। এই পানি থেরাপি শিখেছিলাম যতদূর মনে পড়ে Muniruddin চাচার কাছ থেকে।
আজকে খুলনা যাচ্ছি অনেকদিন পরে। ঢাকায় গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে মানুষজন আমাকে ধরে বসেছে ঢাকার বাইরে যাবার জন্য। এটা ইতিমধ্যে সবাই জেনে গেছে যে আমি ঢাকা ছাড়লে বৃষ্টি নামে। সিলেট, চট্টগ্রামের ক্ষেত্রে এ কথা সত্য; কিন্তু খুলনার ক্ষেত্রে কতটুকু, তা আগামী ৩ দিনেই বোঝা যাবে নিশ্চই।
ভাল থাকুক ঢাকা, ভাল থাকুক এভারেস্টের চূড়া, ভাল থাকুক গোধূলীবেলায় ক্রমশ হারাতে থাকা অপরূপ মুখগুলো...মেঘ ভেঙ্গে নামুক একফোঁটা বৃষ্টি হতে যদির জাদুস্পর্শ!
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×