
বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন নিয়ে একটা সিরিজ লিখেছিলাম এই ব্লগে। ২০২৪ এর জুলাই গনআন্দোলনকে স্মৃতিতে ধরে রাখতে চেয়েছি দিনলিপি ডাইরি আকারে। অনেক রক্ত ঝড়িয়ে গনঅভ্যূত্থানের সফল পরিসমাপ্তির পর জনগনের প্রবল প্রত্যাশা পুরনে আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা গড়ে তোলে নতুন রাজনৈ্তিক দল এনসিপি। মুলত রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নাহিদদের আগেই ছিল। ৩রা অগাস্ট শহীদ মিনারে নাহিদ ইসলাম যে ঐতিহাসিক ১ দফা ঘোষনা দিয়েছিল তা কেবল সরকার পতনই নয় , নতুন এক রাজনৈ্তিক বন্দোবস্তের আহবান ছিল সেই ঘোষনায়। নাহিদ সেদিন বলেছিল ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই সর্বস্তরের নাগরিক, ছাত্রসংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব৷’’ তিনি আরো বলেন, ‘‘আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে’’
আন্দোলনের দেড় ববছর পর অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে অংশ নিয়ে এনসিপি মোট ৬টি আসনে জয়লাভ করেছে। ১০ নাম্বার জার্সি পরিহিত হাসনাত ও নাহিদ ইসলামকে যখন শপথ গ্রহন করতে দেখছিলাম, চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়ছিল। সংসদের উচ্চ ও নিম্ন কক্ষেও যাচ্ছে এনসিপির আরো তিনজন রাজনীতিবিদ। টকশোগুলোতে ঝড় তুলবে এনসিপির তুখোর বিতার্কিকরা। এছাড়াও ১১ দলীয় ঐক্যজোট এবার ছায়া কেবিনেট গঠনের ঘোষনা দিয়েছে। এবারে সংসদই হোক জনগনের অধিকার আদায়ের জায়গা। সরকারের জনস্বার্থবিরোধি যে কোন কর্মকান্ডের প্রতিবাদ হোক সংসদে। ছাত্ররা এবার পড়ার টেবিলে ফিরে যাক। রক্ত গরম করা শ্লোগান, মিছিল মিটিং আশা করি আর প্রয়োজন হবে না। সংসদেই ঝড় , তুফান উঠুক। উন্নত বিশ্বের মত সাংসদদের মধ্যকার লড়াইয়ের মাধ্যমে জয়ী হোক দেশ ও জনগন। সেই সাথে আমাদের সবার প্রত্যাশা আর কোন আবরার ফাহাদকে ফেসবুকে পোস্ট দেবার জন্য , আর কোন হাদীকে রাজপথে জ্বালাময়ী শ্লোগানের জন্য যেন আর মরতে না হয়। আর কোন মুগ্ধ , আবু সাইদ, ইয়ামিন, ফাইয়াজসহ ১৪০০+ প্রানকে যেন নিশৃংষভাবে রাস্তায় পুলিশের গুলি খেয়ে মরতে না হয় বৈষম্যহীন এক রাস্ট্রের দাবীতে রাজপথে নেমে । ১৭ বছর যাবৎ গুম, খুন, জুলুমের শিকার বিএনপি সরকার গঠন করেছে এক ঝাক তারুন্যের রক্তের উপড় দাড়িয়ে। যাদের রক্তের বিনিময়ে বিএনপি আজ সরকার গঠন করতে সমর্থ হয়েছে , আমাদের সবার প্রত্যাশা কোন অবস্থাতেই যেন সেই রক্তের সাথে বিএনপি বেইমানি না করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - পর্ব ১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - পর্ব ২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - পর্ব ৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - পর্ব ৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - পর্ব ৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - পর্ব ৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - পর্ব ৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - শেষ পর্ব
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




