somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কওমী শিক্ষা ইসলামী শিক্ষা নয়

০২ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সূরাঃ ১৬ নাহল, ১২৫ নং আয়াতের অনুবাদ-
১২৫।ডাক তোমার রবের পথে, হিকমাত (কৌশল) ও উত্তম ওয়াজের মাধ্যমে। আর তাদের সাথে তর্ক কর উত্তম পন্থায়। নিশ্চয়ই তোমার রব খুব জানেন কে তাঁর পথ ছেড়ে পথভ্রষ্ট হয়। আর তিনি খুব জানেন কোন সব লোক হেদায়াত প্রাপ্ত।

* রবের পথে ডাকার শিক্ষা ইসলামী শিক্ষা। এটি হিকমাত (কৌশল) ও উত্তম ওয়াজ এবং তর্কের উত্তম পন্থা।

সূরাঃ ৮ আনফাল, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব-বাহিনী প্রস্তত রাখবে। এর দ্বারা তোমরা সন্ত্রস্ত রাখবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে, এছাড়া অন্যদেরকে যাদের সম্পর্কে তোমরা জাননা, আল্লাহ জানেন।আল্লাহর পথে তোমরা যা ব্যয় করবে এর পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না।

সূরাঃ ২ বাকারা, ২৬৯ নং আয়াতের অনুবাদ-
২৬৯। তিনি যাকে ইচ্ছা হিকমাত দান করেন। আর যাকে হিকমাত দান করা হয় এর ফলে সে নিশ্চয়ই প্রচুর কল্যাণ লাভ করে।মূলত জ্ঞানী ব্যক্তিরা ছাড়া কেউই বুঝতে পারে না।

সূরাঃ ৩১ লোকমান, ১২ নং আয়াতের অনুবাদ-
১২। আমরা লোকমানকে হিকমাত দান করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর।যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা’ করে নিজের জন্য। আর কেউ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো ধনি ও প্রশংসিত।

সূরাঃ ৯ তাওবা, ১১৯ নং আয়াতের অনুবাদ-
১১৯। হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সাদেকীনদের (সত্যবাদী) সাথে থাক।

সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের প্রত্যেক বড় দল হতে এক একটি ছোট দল (জিহাদে) বের হয় যাতে অবশিষ্ট লোক ফিকাহ (দীনের গভীর জ্ঞান) অর্জন করতে থাকে। আর যাতে তারা নিজ কওমকে ভয় প্রদর্শন করে, যাতে তারা সাবধান হয়।

* নিজের ও আল্লাহর শত্রুকে সন্ত্রস্ত রাখার হিকমাত হলো সবচেয়ে বড় হিকমাত।এটি সামরিক হিকমাত। আর প্রচুর কল্যাণ লাভের হিকমাত হলো চিকিৎসা, প্রকৌশল ও টেকনোলজি সংক্রান্ত হিকমাত। চিকিৎসা হিকমাত ছিল হযরত লোকমানের (আ.) মধ্যে। প্রকৌশল হিকমাত ছিল হযরত দাউদের(আ.) মধ্যে। ভাষা হিকমাত ছিল হযরত সোলায়মানের (আ.) মধ্যে। কৃষি হিকমাত ছিল হযরত আদমের (আ.)মধ্যে। বস্ত্র হিকমাত ছিল হযরত হাওয়ার (আ.)মধ্যে, সেলাই হিকমাত ছিল হযরত ইদ্রিসের মধ্যে। অথচ কওমী মিথ্যাবাদীরা বলে হিকমাত শিক্ষা নাকী দুনিয়াবী শিক্ষা। আর বিদেশী ভাষা শিক্ষা (ইংরেজী) নাকি হারাম।

উত্তম ওয়াজ হলো ফিকাহ। কারণ এর মাধ্যমে কওমকে ভয় প্রদর্শন করা হয় এবং এর মাধ্যমে কওম সাবধান হয়। আর তর্কের উত্তম পন্থা হলো নিজস্ব ও বিদেশী ভাষা শিক্ষা। কারণ ভাষা শিক্ষা ছাড়া তর্ক করা যায় না। নিজস্ব ভাষা হলো মাতৃ ভাষা ও আরবী ভাষা। আর বিদেশী প্রধান ভাষা ইংরেজী।

সূরাঃ ৬২ জুমুআ, ২ নং আয়াতের অনুবাদ।
২। তিনিই উম্মীদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য হতে, যে তাদের নিকট আবৃত করে তাঁর আয়াত সমূহ; তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত; এর আগে তো এরা ছিল ঘোর বিভ্রান্তিতে।

সূরাঃ ২ বাকারা, ২ নং আয়াতের অনুবাদ-
২। ঐ কিতাব; যাতে কোন সন্দেহ নেই, যা হেদায়াত মোত্তাকীদের জন্য।

সূরাঃ ৩ আলে-ইমরান, ১১০ নং আয়াতের অনুবাদ-
১১০। তোমরাই মানব জাতির জন্য খাইরা (শ্রেষ্ঠতম) উম্মতরূপে তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের আদেশ দিবে এবং অসৎকাজে নিষেধ করবে।আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আর যদি আহলে কিতাব বিশ্বাস স্থাপন করতো তবে অবশ্যই তাদের জন্য ভালো হতো। তাদের মধ্যে কেউ কেউ তো মোমেন। আর তাদের অধিকাংশ ফাসেক।

* ইসলামী শিক্ষার প্রধান তিনটি দিক হিকমাত, ফিকাহ ও ভাষা শিক্ষা। ফিকাহের সহযোগী শিক্ষা হলো কিতাব। সেজন্য রাসূল (সা.) হিকমাতের সাথে কিতাবও শিক্ষা দিতেন। কারণ এটি মোত্তাকীদের হেদায়াত। কারণ মোত্তাকীরা মনগড়া কিছু গ্রহণ করে না। কিতাবের মাধ্যমে যা বিধিবদ্ধ তারা সেইটা মানে। কওমীতে প্রধান শিক্ষা হিকমাত, ফিকাহ ও ভাষা শিক্ষা বাদ দিয়ে সহযোগী শিক্ষা কিতাব শিক্ষা প্রদান করা হয়। যেমন ধরুন তরকারিতে আপনি লবন দিয়ে তরকারির সাথে লবন পরিবেশন না করে তরকারী বাদ দিয়ে শুধু লবন পরিবেশন করলেন। রাসূলের (সা.) মধ্যে হিকমাতের সামরিক শিক্ষা ছিল। তাঁর মধ্যে ফিকাহ শিক্ষা ছিল। আর তিনি কিছু সংখ্যক সাহাবীকে সুরিয়ানী বিদেশী শিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছেন। কওমির মধ্যে রাসূলের (সা.) শিক্ষার মিল না থাকায় এটিকে ইসলামী শিক্ষা বলার কোন সুযোগ নাই।এ শিক্ষায় মানব জাতির জন্য খাইরা উম্মাতে (শ্রেষ্ঠতম উম্মাত)পরিণত করার কোন ব্যবস্থা নাই। উল্টা এ শিক্ষায় পিছিয়ে পড়া জাতিতে পরিণত হওয়ার ব্যবস্থা আছে। সংগত কারণে এ শিক্ষাকে ইসলামী শিক্ষা বলার কোন সুযোগ নাই।

সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোরআন-হাদিস অনুযায়ী তারা পাকিস্তান এবং অন্যরা অন্যদেশ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২১



সূরাঃ ৮ আনফাল, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব-বাহিনী প্রস্তত রাখবে। এর দ্বারা তোমরা সন্ত্রস্ত রাখবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে, এছাড়া অন্যদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমি আর এমন কে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৩ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৩


যখন আমি থাকব না কী হবে আর?
থামবে মুহূর্তকাল কিছু দুনিয়ার?
আলো-বাতাস থাকবে এখন যেমন
তুষ্ট করছে গৌরবে সকলের মন।
নদী বয়ে যাবে চিরদিনের মতন,
জোয়ার-ভাটা চলবে সময় যখন।
দিনে সূর্য, আর রাতের আকাশে চাঁদ-
জোছনা ভোলাবে... ...বাকিটুকু পড়ুন

২০২৪ সালের জুলাই মাস থেকে যেই হত্যাকান্ড শুরু হয়েছে, ইহা কয়েক বছর চলবে।

লিখেছেন জেন একাত্তর, ১৩ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭



সামুর সামনের পাতায় এখন মহামতি ব্লগার শ্রাবনধারার ১ খানা পোষ্ট ঝুলছে; উহাতে তিনি "জুলাই বেপ্লবের" ১ জল্লাদ বেপ্লবীকে কে বা কাহারা গুলি করতে পারে, সেটার উপর উনার অনুসন্ধানী... ...বাকিটুকু পড়ুন

রাজাকার হিসাবেই গর্ববোধ করবেন মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৮


একজন রাজাকার চিরকাল রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয় - হুমায়ুন আজাদের ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে। বিএনপি থেকে ৫ বার বহিস্কৃত নেতা মেজর আখতারুজ্জামান। আপাদমস্তক টাউট বাটপার একজন... ...বাকিটুকু পড়ুন

ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৫


((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন

×