somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"চলো বদলে যাই..." - No Fear about Changes

২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আইয়ুব বাচ্চু'র "চলো বদলে যাই..." অথবা, 'প্রথম আলো'র "বদলে যাও, বদলে দাও"।

কিন্তু বদলে যাওয়া কি এতই সহজ? যুগে যুগে মানুষ বদলেছে ঠিকই, কিন্তু খুব একটা স্বদিচ্ছায় নয়, প্রয়োজনের তাগিদে। কিন্তু কেন মানুষ বদলে যাওয়া বা পরিবর্তনের বিপক্ষে? ম্যানেজমেন্ট সাইন্স এ এইটা নিয়ে একটা চ্যাপ্টার আছে আলাদাভাবে। আরেকটি জিনিস মানুষ অপছন্দ করে, তা হল হেরে যাওয়া। কিন্তু একজন জিতলে আরেকজনকেতো হারতেই হবে, তাই না? গানের ভাষায় বললে, "বল সব মানুষ কি পারে? কেউ জেতে কেউতো হারে..."

সামাজিক মনোবিজ্ঞান এর গবেষকরা গবেষণায় দেখিয়েছেন যে, মানুস কোন কিছু অর্জন করায় যতটুকু খুশী হয়, তারচেয়ে বেশী সে ভীত থাকে তা হারাতে। এই স্বভাবকে বলে 'Loss Aversion'। আগ্রহীরা উইকি মামার সাহায্য নিয়ে বিষদ জানতে পারেন। অন্য আরেকটি গবেষণায় তারা দেখেছেন শতকরা ৮০ ভাগ মানুষ ছোট্টবেলা থেকে যে কোন পরিবর্তনের বিপক্ষে, অপছন্দ করে পরিবর্তনকে। মাত্র শতকরা ১০ ভাগেরও কম মানুষ পরিবর্তনের জন্য আগ্রহী হয়। মজার ব্যাপার এই ১০ ভাগেরও কম মানুষই কিন্তু যুগে যুগে পরিবর্তন এনেছে মানব সভ্যতায়।

তার মানে কি পরিবর্তন কাম্য নয়? অবশ্যই পরিবর্তন প্রয়োজন, কিন্তু তা হতে হবে পজিটিভ, বাস্তবসম্মত, যুগোপযোগী এবং সর্বোপরি ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়; সর্বস্তরের জন্য হিতকর। আর পরিবর্তনের বিপক্ষে যে ভীতি তা আমাদের নিজেদের দূর করতে হবে, অন্যকে বুঝাতে হবে। আপনার ঘরের সামান্য আসবাব বা নিজের জামা কাপড়ের পরিবর্তন যেমন আমাদের মনকে প্রফুল্ল করে, ঠিক তেমনি জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো জীবনকে এগিয়ে নিয়ে যায়। তাই নো ফিয়ার এবাউট চেঞ্জ।

তবে ইদানিং কিছু রিসার্চার বলছেন, 'মানুষ আসলে পরিবর্তনকে অপছন্দ করে, এটা ঠিক নয়। আসলে কোন উপায়ে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে তাই হল মুখ্য। তার অপছন্দ করে মূলত পরিবর্তন করার পন্থাকে...'

তাই সব পরিবর্তন করতে হয় না... আর পরিবর্তন করতে হলেও তা হতে হবে ভালো, সুন্দর এবং সাবলীলভাবে... ভালোবাসার সাথে...

সবশেষে বলতে চাই, বিডিনিউজ ডট কমের একটি বিজ্ঞাপনের ভাষায়,

সবকিছু বদলাতে নেই...
সত্য
সুন্দর
সম্পর্ক
সংবাদ
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×