অাজ বিকেলে অাম্মু ফোন করে বলল বাবা বাড়ি অাসবি কবে?বললাম অাম্মু এখনতো বাড়ি যেতে পারবনা,এই কথাটি শুনে অাম্মু চুপ হয়ে গেল বুঝতে পারলাম অাম্মুর দু'চোখের পাপড়ি ভিজিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে!অাম্মু হয়ত তার প্রিয় সন্তানটি বাড়ি অাসবে বলে পুকুরের বড় মাছটি,গাছের সবচেয়ে বড় ফলটি, ঘরের পালিত সবচেয়ে বড় মুরগীটি রেখে দিয়েছে।অার এটাই হচ্ছে অামার মত শত শত মধ্যবিত্ত ঘরের সন্তানদের চরম বাস্তবতা।যারা তার অাপন পরিবেশ যে পরিবেশে তার শৈশব,কৈশোরের অম্লমধুর স্মৃতি খেলা করে
সেই স্মৃতিময় পরিবেশ তার অাপন পরিবার যেখানে রয়েছে সবটুকু সুখ, নেই কোন অানুষ্টানিকতা রয়েছে হৃদয়ের হৃদ্দতা সবকিছু শত মাইল পিছনে ফেলে বাস্তবতার সাথে অনবরত সংগ্রাম করতে করতে বাস্তবতাকে বুঝতে শিখে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



