somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

প্রসংগ গিনেস বুকে বাংলাদেশের জাতীয় পতাকার রেকর্ড......

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"বৃহত্তম মানব পতাকার রেকর্ড গড়লো বাংলাদেশ” খবরটা বেশ পুরনো- গিনেস রেকর্ড বুকে! যখন থেকে আমরা এই রেকর্ডের অধিকারী তখন থেকেই নিজেকে খুব গর্বিত মনে করে গিনেস বুকের অন্যান্য রেকর্ড সম্পর্কে জানতে কৌতূহলী হয়ে Guinness world records 2012 কিনেই ফেললাম। বিশাল সাইজের কিতাবখানার অনেকখানি ইতোমধ্যেই পড়ে ফেলেছি। শেষ করার আর ইচ্ছে নেই। যেটুকু পড়েছি তাতেই অনেক আমোদিত হয়েছি এবং পড়ে অনেক মজার মজার তথ্য পেয়েছি-যা পাঠকদের সাথে একটু শেয়ার করার লোভ সামলাতে পারলামনা। বিশয়টা খোলাশা করার আগে একটু ভুমিকা নাদিলেই নয়!

একটি স্বাধীন দেশের জাতীয় জীবনে,একটি স্বাধীন স্বার্ভৌম দেশের জনগনের কাছে জাতীয় পতাকার গুরুত্ব অপরিসীম।

গিনেস বুক, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। বিশ্বের বিচিত্র সব রেকর্ড সংরক্ষন করার অত্যন্ত জনপ্রিয় বই এটি।সারা বিশ্বে কপিরাইট যেকোনো বইয়ের মধ্যে সবচেয়ে বেশি বিক্রীত বইটিই হলো গিনেস বুক। অদ্ভুত এই সংকলন বছরে বিক্রি হয় ৩০ লাখ কপি। তথ্যভিত্তিক এই সংকলনে থাকে মানুষ ও প্রাণীর গড়া নানা রকম রেকর্ড। বেশির ভাগই বিচিত্র। ২৮টি ভাষায় লিখিত এবং ভিডিও ফরম্যাটে গিনেস বুক প্রকাশিত হয় ব্রিটেন থেকে। সব চাইতে মোটা,সব চাইতে বেটে/ লম্বা, সবা চাইতে বড়/ছোট ইত্যাদি রেকর্ডের অন্তর্ভূক্তি হয় গিনেস বুকে! আমাদের দেশও বেশ কয়বার বিভিন্ন ভাবে গিনেসে নাম লিখিয়েছে। আসুন দেখে নেয়া যাক আমাদের দেশের জাতীয় পতাকা যে ঐতিহাসিক রেকর্ডভুক্ত হয়েছে-তেমন আরো কিছু ঐতিহাসিক রেকর্ডভুক্ত রেকর্ডের তালিকা :-


# সবচেয় তীক্ষ্ণ শব্দে ঘেউ ঘেউ করে গিনেস রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ার একটি কুকুর। কুকরটির ডাকার শব্দ ১১৩.১ ডেসিবল বলে রেকর্ড করা হয়েছে। জাতীয়ভাবে আয়োজিত এক প্রতিযোগিতায় চার্লি নামের ৬ বছর বয়সী গোল্ডেন রিট্রেভিয়ার সবচেয়ে জোরে ঘেউ ঘেউ করে রেকর্ড গড়ে গিনেস বুকে রেকর্ড করে নিয়েছে বলে ওয়ার্ল্ড রেকর্ড একাডেমী জানিয়েছে। এর আগে ২০০৯ সালে ১০৮ ডেসিবল শব্দে ঘেউ ঘেউ করে লন্ডনের একটি জার্মান শেফার্ড গিনেস রেকর্ড গড়েছিল।

● হাত ধোয়ার রেকর্ড: ২০০৯ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে একসঙ্গে হাত ধুয়ে পরিষ্কার করেছিলেন ৫২ হাজার ৯৭০জন মানুষ। ইউনিসেফ, লাইফবয়, ব্র্যাকসহ সহযোগী সংস্থার উদ্যোগে এ আয়োজনেই একসঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের হাত ধোয়ার বিশ্বরেকর্ড গড়া হয়েছে।

● সবচেয়ে ঝাল মরিচঃ অস্ট্রেলিয়ার ত্রিনিদাদ স্করপিয়ন “বুচ টি” মরিচ হচ্ছে পৃথিবীর সব চাইতে ঝাল মরিচ। অবশ্য এই মরিচ আবিস্কারের আগে বাংলাদেশ ও আসামের নাগা মরিচ বিশ্বের সব চাইতে ঝাল মরিচ হিসেবে গিনেস রেকর্ড করেছিল।


● এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ে: নরেন্দ্র নাথ ও তারামণি নাথের পাঁচ মেয়েকে বিয়ে করেছেন তারাপদ কর্মকার ও রাধা রানী রায়ের পাঁচ ছেলে। তাঁদের এই বিয়ের সংখ্যা এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ের ক্ষেত্রে বিশ্বরেকর্ড।

● সর্বাধিক ঘনত্বের দেশ: বাংলাদেশে প্রতি বর্গমাইলে বাস করে দুই হাজার ৯১৮ জন মানুষ।


● সবচেয়ে বড় মানববন্ধন: ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার ৫০ কিলোমিটার এলাকা হাতে হাত রেখে বিশ্বের সবচেয়ে বড় মানব বন্ধন আয়োজন করেছিল!!!

● সবচেয়ে বড় উপসাগর: বঙ্গোপসাগরের আয়তন ২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটার। এটিই বিশ্বের সবচেয়ে বড় উপসাগর!

● বিশ্বের সবচেয়ে বড় ব্যাট: বিশ্বের সবচেয়ে বড় ব্যাটটি ১১১ ফুট লম্বা এবং এটি প্রস্থে সাড়ে ১২ ফুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের ৬৭ জন ছাত্র বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় এই ব্যাটটি বানাতে সময় নিয়েছেন মাত্র ১৫ দিন!!!

● সুপার গ্র্যান্ড ফাদার: বগুড়ার মোহাম্মদ রজব আলীর নাম গিনেস বুকে সুপার গ্র্যান্ড ফাদার। ১১৫ বছর বয়সে মারা যাওয়া রজব আলীর নাতি-নাতনীর সংখ্যা পাঁচ শরও বেশি!!!

● জাতীয় টেবিল টেনিসে বিশ্বরেকর্ড: আমাদের দেশের জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে!!!

● সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইন: খন্দকার শিহাব আহমেদ নামের এক ছাত্র বানিয়েছেন হাতে বানানো বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইন। এটি ৪২২ফুট ৪ ইঞ্চি লম্বা এবং এখানে ব্যবহার করা পিনের সংখ্যা ২৭ হাজার। মজার ব্যাপার হলো, এটি বানাতে শিহাবের খরচ হয়েছে মাত্র ২৭০ টাকা!

# সবচাইতে বড় অন্তর্বাসঃ- লন্ডনের ক্যানারি ওয়ার্ফে একটি বিশাল উজ্জ্বল গোলাপি রঙের অন্তর্বাস একসঙ্গে পরেছিলেন ৫৭ জন মানুষ। তাঁরা গড়েছেন একটি অন্তর্বাস একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের পরার রেকর্ড!


# ৩৫,৬৭৬ টি বিয়ার ক্যান দিয়ে একটি ভাস্কর্য বানিয়ে রেকর্ড সৃষ্টি করলেন এক জাপানি !!!


# ইস্রাইলের আহরণ শ্যাময়েল তার বাগানে ৫.২৬৫ কেজি ওজনের লেবু ফলাতে সক্ষম হন। এটি বিশ্বের সব থেকে বড় লেবুর রেকর্ড অর্জন করে।

# মোটা নারীঃ পাওলিন পর্টার। বয়স ৪৭ বছর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর বাসিন্দা। তার ওজন ৩১৭ কেজি বা প্রায় ৮ মণ। পাওলি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশী ওজনের নারী।

# ২৯ ডিসেম্বর ২০০৯ এ চীনার এক মহিলা গিনিজ বুক এ বিশ্ব রেকর্ড ভেঙ্গেছে চোখের সবচেয়ে দীর্ঘতম পাপড়ির অধিকারিণী হয়ে!

# গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম! সবচেয়ে বেশী একদিনের আন্তর্জাতিক ম্যাচে আয়োজনের স্বীকৃতিস্বরুপ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে।

# যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি ৪০০ ফুটের বেশি দীর্ঘ একটি কায়াক (সিল মাছের চামড়ায় মোড়া পাতলা কাঠের নৌকা) বানিয়েছে। এত দীর্ঘ নৌকা বানানোর মাধ্যমে তারা বিশ্বরেকর্ড গড়েছে এবং তাদের নাম গিনেস রেকর্ড বইয়ে স্থান পায়!

# সেবাস্টিয়ান বাওয়ের নামক ডাচ নাগরিক মরুভূমিতে সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছেন। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের মরুভূমিতে দ্রুতগতিতে সাইকেল চালিয়ে এই রেকর্ড গড়তে বাওয়ের ঘণ্টায় ১৩৩ দশমিক ৭৮ কিলোমিটার গতিতে সাইকেল চালিয়েছেন ব্যাটেল মাউন্টেনে।

# ১ হাজার ৫০০ মিটার লম্বা বিশ্বের সবচেয়ে বড় স্যান্ডউইচ। ৭০০ কেজি উটের মাংস ও ৭০০ কেজি মুরগির মাংস দিয়ে তৈরি ১ হাজার ৫০০ মিটার লম্বা স্যান্ডউইচ। ইরানের একদল আয়োজক বিশ্বের সবচেয়ে বড় এ স্যান্ডউইচটি তৈরি করে গিনেস বুকের প্রতিনিধিদের উপস্থিতিতে সবার সামনে প্রদর্শন করে এবং গিনেস বুকে নাম রেকর্ড ভুক্ত করে!

# রোমানিয়ার ১৭ বছর বয়সী মডেল কন্যা ইমা ১.৮৫ মাইল দীর্ঘ বিয়ের পোশাক পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন। বিয়ের পোশাক দিয়ে ১.৮৫ মাইল লম্বা ট্রেন সাজিয়ে এই মডেল এয়ার বেলুন চড়ে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে গিয়ে এই রেকর্ড গড়েছেন।

# ইন্ডিয়ার অন্ধ্র প্রদেশের জনৈক মুকেশ বাবু দীর্ঘ ১৮ বছর যাবত একটি গাছেঢ় উপর বাস করছেন!

# ইন্ডিয়ার জনৈক নেহার কৃষ্ণ সাধু ৭ বছর যাবত এক পায়ে দাঁড়িয়ে থেকে গিনেস বুকে রেকর্ড লিপিবদ্ধ করিয়েছেন!


# আয়ার ল্যান্ডের জনৈক কীর্তিমান ১ মিনিটে ৪২ টি ছোট্ট সুঁইয়ের ফুটোয় সুতা ঢুকিয়ে গিনেসে স্থান করে নিয়েছেন!

# ইন্ডিয়ার হরিদ্বারে রবীন্দ্র ঝা নামক একজন সাধূবাবা টানা ২২ দিন মূত্র ত্যাগ ও ৬৪ দিন মল ত্যাগ নাকরে গিনেস বুকে স্থান করে নিয়েছেন!

# ১৬ সেপ্টেম্বর ১৯৫৪, আমেরিকার নিউ ইয়র্কের ব্রুকলেনে জন্ম নেন আশ্রিতা ফারম্যান। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের হিসাবে আশ্রিতা ফারম্যানের দখলে আছে ১৩২টি বিশ্বরেকর্ড। তাঁর করা মোট রেকর্ডের সংখ্যা ৩৬৮টি! এগুলোর একটি আবার 'ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ রেকর্ডের জন্য। এই রেকর্ড গড়ে নিজেকে যথেষ্ট গর্বিতও মনে করেন আশ্রিতা ফারম্যান। দেখা যাক আশ্রিতা ফারম্যান এর কয়টি ঐতিহাসিক রেকর্ডঃ-

* এক মিনিটে সর্বোচ্চ ৮২টি ডিম ক্যাচ ধরা
* ৩ মিনিটে হাত ব্যবহার না করে সর্বোচ্চ ২০২টি আঙুর খাওয়া
* চা চামচ দিয়ে ৩ মিনিটে সর্বোচ্চ ১৮৬টি আঙুর খাওয়া
* ৩ মিনিট ২১ দশমিক ১ সেকেন্ডে সর্বোচ্চসংখ্যক কিউয়ি ফল ক্যাচ ধরা ও সেগুলোর ছাল ছড়ানো
* দুধের বোতল মাথায় রেখে সর্বোচ্চ ৮০ দশমিক ৯৫ মাইল হাঁটা
* ৯ পাউন্ড ওজনের ইট সর্বোচ্চ ৮৫ দশমিক ৫ মাইল এক হাতে বহন
* সর্বোচ্চ ১ ঘণ্টা ২২ মিনিট ২ সেকেন্ড বস্তা দৌড় শেষ করা
* ২২৩টি চুরুট বাঙ্ চিবুকে সামলে রেখে হাঁটা
* ব্যাঙ লাফ প্রতিযোগিতায় ১০ মিটার পথ মাত্র ৮ দশমিক ২২ সেকেন্ডে শেষ করা
* সামুরাই তলোয়ার দিয়ে ১ মিনিটে সর্বোচ্চ ২৭টি আপেল কাটা
* ছোট চাকু দিয়ে ১ মিনিটে সর্বোচ্চ ৩৪টি আপেল কাটা
* ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৬০টি চপস্টিক ভাঙা
* ৩টি কমলা ১ মিনিট ৯ দশমিক ৭২ সেকেন্ডে চামড়া ছিলে খেয়ে ফেলা
* ১ মিনিটে সর্বোচ্চ ১৮টি শসা কামড়ে খেয়ে ফেলা
* সর্বোচ্চ ৭ মিনিট ৮ সেকেন্ডে চা চামচে ডিম রেখে ভারসাম্য দৌড়
* ৯ মাইল পথ বেসবলের ব্যাট ভারসাম্য সামলে রেখে দৌড়ানো
* ৩০ মিনিটে ৩ দশমিক এক মাইল পথ লাফিয়ে পার হওয়া
* ২০ মাইল পথ মাথায় বই রেখে ভারসাম্য রক্ষা করে হাঁটা
* সবচেয়ে ভারী জুতা (৩২৩ পাউন্ড) পরে ৩৩ ফুট দূরত্ব হেঁটে যাওয়া
* ১ মিনিটে সর্বোচ্চ ৩৯টি আপেল খাওয়া
* হাত ব্যবহার না করে মাথার ঝুড়িতে ১ মিনিটে ৩১টি টেনিস বল ক্যাচ ধরা
* ৭ মিনিট ১৮ সেকেন্ডে ১০০ মিটার পথ ব্যাঙ লাফ খেলা
* কাঁচা ডিম দিয়ে টেবিল টেনিস খেলা এবং সর্বোচ্চ ১৪ বার আঘাত করা
* ১ মিনিটে ১৩টি রসুন খাওয়া
* ২৪ ঘণ্টায় ৪৩৪টি ভিডিও গেম খেলে শেষ করা।

পাঠক, এইসব ঐতিহাসিক রেকর্ড পড়তে পড়তে আমার মাথা ঘুড়িয়ে পরার উপক্রম! যদি আমি মাথা ঘুড়ে পরেই যেতাম-তাহলে সেটাও হতে পারতো গিনেস রেকর্ড! পাঠকদের বিরক্তি এড়াতে বিশ্বের সব চাইতে বড় তেলাপোকা, বিশ্বের সবচাইতে বড় শুয়োপোকা, বিশ্বের সব চাইতে বড় ইঁদুর বিড়ালের রেকর্ডগুলোর কথা নাই বা বললাম......


** এইসব তেলাপোকা, মল-মুত্র ত্যাগের মহান কির্তীধরদের রেকর্ডের পাশেই মহান বিজয় দিবসে মানব পতাকায় বিশ্ব জয় করলো বাংলাদেশ। সেই সঙ্গে বৃহত্তম মানব পতাকার রেকর্ড গড়লো বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক বাহিনীর সহযোগীতায় বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরিতে ২৭ হাজার একশ’ ১৭ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। এই পতাকা তৈরীতে আর্থীক সহায়তা দেয় একটি বেসরকারী মোবাইল ফোন কোম্পানী।

এই অর্জনকে খাটো করে দেখার কোনো উপায় নেই। কিন্তু আনন্দের অতিসয্যে কিছু বুদ্ধিজিবী, কিছু মিডিয়া প্রচার করছে-১৯৭১ সনে পাকিস্তানীদের পরাজিত করার ৪২ বছর পর আবার আমরা পাকিস্তানীদের হারিয়ে এই রেকর্ড গড়েছি! আমরা যে রেকর্ড গড়েছি-সেই রেকর্ড অবশ্য মাত্র চার দিনের মাথায় মধ্য প্রাচ্যের ১৭ লক্ষ জনসংখ্যা অধ্যুসিত ছোট্ট একটি দেশ কাতার ভেংগে ফেলেছে!

লক্ষ লক্ষ শহিদের জীবন আর মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, ১৬ কোটি মানুষের আবেগ মিশানো আমাদের জাতীয় পতাকার সাথে কিশের রেকর্ড করে আমরা আত্মহারা!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×