হঠাৎ করেই দ্যাখা !!!
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্নে খুঁজি ভোরের আঁচল
স্বস্তি হারায় আশা,
আকাশ ছোঁয়ার তেষ্টা জুড়ে
বিরান মরুর বাসা।
আমার চাঁদে সূর্য্যি মামা
অবহেলার আড়ি,
পূর্ণিমা তাই ঠাঁই পেয়েছে
অথৈ আঁধার বাড়ী।
রাত্রি জাগার ক্লান্তি এখন
অবসাদ আর একা,
মুহূর্তদের শরীর বুঝে
শুন্য ভীষণ ফাঁকা !
হঠাৎ করেই দ্যাখা-
বিকেল বেলা হাঁটছি যখন,
ভাবছি তখন,
লাগছে বড় একা!
চৌমাথাটার একটু দূরে
আড়াল ছেঁড়ে চুল উড়িয়ে,
শুন্যে মিলায় পাখা।
সেক্ষণ থেকে সবই এখন
এলোমেলো একলা ভীষণ,
ধুসর পড়ে থাকা।
আকাশ পানে তাকিয়ে থাকি
জোছনা তারা শুধুই মেকি
সময় গুলি দিচ্ছে ফাঁকি
অপেক্ষারাই সখা!
বিকেল বেলা হাঁটছি যখন
ভাবছি তখন-
লাগছে বড় একা,
হঠাৎ করেই দ্যাখা..!!!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুন