
এক.
চাল কিনি লাকড়িও,ঘড়ি দেই দম
ঘুম পাড়ি ঝিম পাড়ি,নাক ডাকি কম।
গান শুনি সিনেমাও,সাথী প্রিয়তম
প্রেম করি ভালোবাসা-ঘর তাই যম!
লোকে ডাকে দেবদাস,রঙের বাহারে,
তোর ভাবা হাবারাম,বেচারা আহারে!
লেখালেখি হরদম,রাত ভোর সকালে
কাজ ফেলে কবিগিরি,ভাত নেই একালে।
মাথামোটা আধুভাই-ভেবেছিলি যাহারে,
কম দামী কবি বলে,গালি দিতি তাহারে।
তোর বেশী দাম তাই,এ পাগল কবিরে-
ছেড়ে গিয়ে ডুব দিলি,গভীরের আঁধারে।
দুই.
শোন মেয়ে তুই চেয়েছিলি,
মজনু হবো আমি?
দেখনা এসে আমি কেমন,
লক্ষ্মী বউয়ের স্বামী!
তুই ভেবেছিস কাঙাল হবো,
বাঙাল মনে বৈরাগী?
সকাল বিকেল জপবো তোকে
মাখবো পায়ে তেল-ঘি!
একটা রঙিন স্বপ্ন আঁকি
একটা ভোরের দুয়ারে
একফালি চাঁদ জোছনা মাখি,
ভাসি সুখের জোয়ারে।
সন্ধ্যেরা সব বলগা হরিণ
সাঁজের মায়ার কোলে,
না পাওয়াদের দুঃখ ভুলে
স্মৃতির চাঁদর খুলে।
তিন.
শুনেছি তুই ভালোই আছিস,
বরটাও খুব লক্ষ্মী!
তুইও সুখী আমিও সুখী,
প্রেমটা তবে সত্যি কি ?
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



