
হে পিপীলিকা সভ্যতা-
এসো হিংসার জ্বল জ্বলে বারুদে
আত্ম-বিসর্জনে মেতে উঠি!!!
এখানে মানবতার অন্ধ আড়াল
বিবেকের বীভৎস আকাল,
বেঁচে থাকে ভণ্ডামি,বেঁচে থাকে প্রতারণা
অনিময়ম অবিচার বৈষম্যের দাম্ভিকতা!
ন্যায়ের রক্তে ভিজে তীল তীল স্বপ্নরা-
মিথ্যের চকচকে মোড়কে বিপন্ন ইচ্ছেরা,
দাসত্বের আশ্রয়ে পড়ে থাকে প্রেমকাঁটার মতো!!
কুৎসিত কাপুরুষ,
ধবধবে সাদার সযত্ন আড়ালে ভংধরা ভদ্রতা এঁকে দেয়,
বিদ্বেষী মুখোশ-বেঁচে থাকে-আমৃত্যু দাম্ভিকতায়-
বিবেকের বিকারতা দাঁত বের করে হাসে,খিল খিল তৃপ্তিতে।
একটা পুরনো গল্প,আজ আবার নতুন করে বলি।গল্পটা আমরা সবাই তা জানি,তবুও বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আবার সবাইকে মনে করিয়ে দিচ্ছি-"লোকমান নামের এক বাংলাদেশি জাপান গেছেন,কর্মের জন্য।তার সাথে কাজ করা বসরা সবাই জাপানিজ।একদিন এক জাপানী বস,লোকমানকে ডেকে জিজ্ঞেস করলেন," আচ্ছা লোকমান, তোমাদের দেশের লোকসংখ্যা কত?" শুনে লোকমান তড়িৎ উত্তর দিলো-কেন স্যার,১৬ কোটি।লোকমানের তাৎক্ষণিক উত্তরে জাপানী ভদ্রলোক কিছুটা টাঁসকি খেলেন। "বলে কি!১৬ কোটি লোক,মানে ৩২ কোটি হাত?"-জি স্যার,বই-পত্রিকায় হেইডেইত জানছি!১৬ কোটি মানুষ তার ৩২ কোটি হাত দিয়ে কাজ করলে-একটি দেশ এমনিতেই সমৃদ্ধির শীর্ষে পৌঁছে যাওয়ার কথা,তাহলে তুমি কাজের জন্য-এদেশে এসেছ কেন?এইবার লোকমান মুচকি হাসে,হাসে আর বলে-কি যে কন স্যার!লোক ১৬ কোটি,হাতও ৩২ কোটি,হ ঠিকই আছে,কিন্তু কাজ করব কোন হাত দিয়া স্যার?দুই হাতইতো ব্যস্ত!!! শুনে জাপানির চোখ মাথায়-মানে! লোকমান বলে মানে অতি সোজা,আমাদের দেশের ১৬ কোটি লোকের প্রত্যেকের দুইটি করে হাত আছে-মানে ৩২ কোটি হাত। কিন্তু,সবাই এক হাত অন্যজনের পশ্চাদ-দেশে ঢুকিয়ে রেখেছে,আরেকটি নিজেই নিজের পশ্চাদদেশে,যাতে অন্য কেউ সেথায় হাত ঢুকাতে না পারে!!এখন আপনিই কন স্যার,কাজ যে করবো কোন হাত দিয়া???
এখানে ব্যবহৃত ছবিটি(নেট থেকে নেয়া) বর্তমান রাজনীতির জ্বলজ্বলে প্রতিচ্ছবি!গল্পে লোকমানের স্বীকারোক্তি আবারও এ সমাজের নৈতিক দৈন্যতাকেই,আঙুল দিয়ে দেখিয়ে দেয়-বলে দেয়,রাজনৈতিক বাস্তবতার কথা।সবচেয়ে বড় আফসোস আমরা জাতীয়ভাবে চিনি এমন একজন ব্যক্তিও এইদেশে নেই! যিনি নিরপেক্ষভাবে, নির্মোহ সত্য কথা বলে।যার কথায় উদীপ্ত হয়ে ঐক্যমত পোষণ করতে পারি আমরা সবাই-সমগ্র জাতী ঐক্যবদ্ধ হতে পারি সমস্ত অসুর-অমঙ্গল,শঠ আর ভণ্ডের বিরুদ্ধে,স্নিগ্ধ সুন্দরের মতো! তিনি কবি-সাহিত্যিক,বিজ্ঞানী-বুদ্ধিজীবী,অভিনেতা-খেলোয়াড়,নোবেল বিজয়ী অথবা রাজনৈতিক নেতা যে-ই,হোন না কেন!!!আমাদের অতীত ছিল,ক্ষত-বিক্ষত,আমাদের বর্তমান আরও বেশী বিপর্যস্ত-আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার অপেক্ষায়!!সুবাশিত সুন্দর,আগামীর দরজায় কড়া নাড়ুক,আত্মবিশ্বাসী-সমৃদ্ধ শান্তিরা .... .. .
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



