উচ্চমাধ্যমিকে জীববিজ্ঞানের গ্যামেটোজ্যানেসিস পড়ার সময় আমার স্যার একটা কথা বলছিলেন যে যদি কোন ছেলে ঐ বয়সেও মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব না করে তাহলে তার চিকিৎসক দেখানো উচিৎ।
তাই একটা মেয়ে অশালীন ভঙ্গিতে রাস্তায় চলাফেরা করলে অবশ্যই কোন না কোন সমস্যায় পড়বে। যে ছেলেরা নারীদের অশালীন চলাফেরাকে সায় দিয়ে বলে তারা ওভাবেই চলবে এবং পথেঘাটে কোন সমস্যার সম্মুখীন হওয়া চলবেনা, আমি তাদের বলবো জলদি চিকিৎসকের শরনাপন্ন হোন।
যে দেশে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা শিক্ষার সুব্যবস্থা নেই সেখানে মানুষের ঈমান স্বভাবতই দুর্বল হয়ে থাকে। তাই তারা পার্থিব ভোগ লালসায় ব্যস্ত, পরকালের অনন্ত জীবনের কথা ভুলেও মাথায় আনেনা, তারা কোন নারীকে আবেদনময়ী বেশে পথেঘাটে দেখলে বিবেকবোধ ও নৈতিকতা হারাতেই পারে তা স্বাভাবিক।
এখন হয়তো কেউ কেউ বলবে তাহলে পর্দানশীল ও শিশু মেয়েরা কেউ কেউ ধর্ষিত হয় কেন? তাদের বলতে চাই -যারা পথেঘাটে, পত্রিকা, টেলিভিশনে আবেদনময়ী নারী দেখে বিবেকহীন ও নৈতিকতাহীন হয়ে গেছে তারা ভোগবিলাসের জন্য এরকম দুই/একটা ঘটনা ঘটাতেই পারে।
তাই এখন প্রয়োজন ধর্মীয় শিক্ষার সুব্যবস্থা ও মানুষের বিবেকবোধ ও নৈতিকতাকে জাগ্রত করা। আর ঈমান আরও শক্ত হতে হবে সবার।
ধর্মকে যারা আগাছা ভাবে তারা এই পোস্ট না পড়লে খুশী হবো।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



