somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোরে গোরে নটি নটি টুং! "ফর্সা ফর্সা দুষ্টু দুষ্টু পাছা!"

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলায় বাংলা প্রথম পত্র পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই আসতো, একটি কবিতার কয়েকটি চরণ তুলে দিয়ে পেছনে লেখা থাকতো, "এখানে কবি কী বুঝিয়েছেন?"
খুবই কঠিন প্রশ্ন! কবি কী বুঝিয়েছেন সেটা আমি কী করে জানবো? গাইড বইয়ের লেখক যা বুঝেছেন, তাই লিখে দিয়েছেন, আমরাও মুখস্ত করে লিখে এসেছি। এখন নিজেও হালকা পাতলা ক্রিয়েটিভ কর্মের সাথে যুক্ত আছি, তাই বুঝি, অনেকসময় কবি কিছু মনে না করেই লিখেন। পাঠকেরা নিজেদের মতন গভীরতা খুঁজে নেন।
উদাহরণ দেয়া যাক।
হুমায়ূন আহমেদকে শ্রদ্ধাঞ্জলী দিতে আমরা তাঁর বিখ্যাত উপন্যাস '১৯৭১' অবলম্বনে মঞ্চ নাটক নির্মাণ করছি। তিনি নিজেই একটি স্ক্রিপ্ট লিখে গেছেন। আমরা সেটাকেই পরিবর্ধিত করছি।
সেখানে একটা দৃশ্য আছে অনেকটা এরকম, রাজাকার রফিক গ্রামের অন্ধ বৃদ্ধ মীর আলীর বাড়ির সামনের উঠোন দিয়ে হেঁটে যাচ্ছে। পায়ের শব্দ শুনে বৃদ্ধ তাকে ডেকে গল্প জুড়ে দেয়। রফিকও গল্পের ছলে বাড়ির ভিতরে ও বাইরে উঁকি দিয়ে দেখে নেয় কোন হিন্দু, মুক্তিযোদ্ধা বা আওয়ামীলীগের কেউ লুকিয়ে আছে কিনা। বৃদ্ধের সাথে তার নিম্নোক্ত কথোপকথন হয়।
বৃদ্ধ: বাবাজি আপনের নামটা কী?
রফিক: আমাকে আপনি চিনবেন না। আমি বিদেশী মানুষ।
বৃদ্ধ: বিদেশী মাইনষেরওতো একটা নাম থাকে, থাকে না?
রফিক: আমার নাম রফিক।
বৃদ্ধ: রফিক? হুনছি এই নামের এক কমিনের বাইচ্চা মিলিটারীরে পথ দেখায়া গেরামে আনছে! আপনেই কী......?
রফিক: জ্বী চাচাজী! আপনি ঠিকই শুনেছেন!
বৃদ্ধ ভয় পেয়ে যায়। রফিক এগিয়ে আসে বৃদ্ধের দিকে। টেনশন বিল্ড আপ হয়।
রফিক: চাচাজী! আপনি ভিতরে গিয়ে বসেন। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। শরীর খারাপ করবে।
এই সীনটা আমরা প্রায় পাঁচ মাস রিহার্স্যাল করলাম। শোর প্রায় একমাস আগে ডিরেক্টর ফরহাদ ভাই বললেন, "আমার কাছে একটা সাউন্ড ক্লিপ আছে ঝড় তুফানের। আমরা সেটা এখানে ইউজ করতে পারি। রাজীব! এক কাজ করো, তুমি 'বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে'র জায়গায় বল, 'আকাশে মেঘ জমছে, যে কোন সময়ে বৃষ্টি আসতে পারে, আপনি ভিতরে গিয়ে বসেন' - ঠিক আছে?"
সামান্যই পরিবর্তন। কোনই সমস্যা না। বললাম, "ঠিক আছে!"
নাটক মঞ্চস্থ হওয়ার দুই সপ্তাহ আগে আমার আরেক গুরু মোর্শেদ ভাই এলেন রিহার্স্যাল দেখতে। তিনি আমাকে তাঁর বাসায় যেতে বললেন। যেহেতু নাটকটিতে আমিই প্রধাণ চরিত্র, তাই তিনি চান আমাকে ভাল মতন টিউন করতে।
গেলাম। তিনি আমাকে এই দৃশ্যটি এইভাবে বুঝলেন, "দেখো, এই সীনটা কল্পনা কর! এই সীনটা কিন্তু অনেক গভীর! 'আকাশে মেঘ জমছে!' মানে কী? মানে হচ্ছে - মিলিটারী গ্রামে আসতে শুরু করেছে! 'যে কোন সময়ে বৃষ্টি শুরু হবে।' - মানে হচ্ছে যুদ্ধ লেগে যাবে! Think about it! Try to feel it!"
এই ডায়লগটির শান-এ-নযূল আমি আর তাঁকে বলতে গেলাম না।
যদি এইটিই আমার পরীক্ষায় প্রশ্ন আসতো, "এখানে লেখক কী বুঝিয়েছেন" - উত্তর লিখতে গিয়ে যদি লিখতাম লেখক এখানে বেঁচে যাওয়া সাউন্ড ক্লীপ ব্যবহার করতে চেয়েছেন, তাহলে দশে মাইনাস ওয়ান পেতাম। টিচার শূন্য দিতেন উত্তর না পারার জন্য, এবং তার উপর আরও এক কেটে রাখতেন উনার সাথে 'ফাইজলামি' করেছি ভেবে।
গত কয়েকদিন ধরে দেখছি আমার সোনার বাংলার সোনামণি মেয়েরা ফেসবুক ভরিয়ে ফেলছেন নিজেদের পশ্চাৎদেশের ছবি তুলে তুলে। কেউ কেউ আবার তর্জনী দিয়ে ঐদিকে ইঙ্গিতও করছেন। খুবই ভয়াবহ ব্যাপার!
স্কুলের পরীক্ষার প্রশ্নটা সাথে সাথে মনে পড়ে গেল, যেন পশ্চাৎদেশে তর্জিনি ইশারা করা একটি ছবির নিচে অদৃশ্য প্রশ্ন লেখা আছে, কবি এখানে কী বুঝিয়েছেন?
ব্যখ্যা খুঁজতে গিয়ে জানলাম বলিউডের জিরো ফিগারের অধিকারিনী, পাতৌদির নবাব পরিবারের বউ, কারিনা কাপুরের একটি গান বেরিয়েছে, যার নাম "টু!" পাঞ্জাবীতে "টু"(উচ্চারণ ইংরেজী সংখ্যা দুইয়ের মত নয়, বিশেষ পাঞ্জাবি টানে বলতে হবে, টুং!) মানে পাছা!
লিরিক্স খেয়াল করতে গিয়ে তাজ্জব হয়ে গেলাম। একঝাক যুবতী মেয়ে নেচে নেচে গাইছে "গোরে গোরে নটি নটি টু!" ("ফর্সা ফর্সা দুষ্টু দুষ্টু পাছা!")
মাশাআল্লাহ!
একটা কিছু চালু হলেই হলো, বাঙ্গালীরা ঝাপিয়ে পড়ে তার পিছনে। পর্বতাকৃতির মেয়েরাও এখন নিজের পাছার ছবি তুলে ক্যামেরার মেমরী কার্ড ভরিয়ে ফেলছে! তা আম্মাজিরা, তোমরা নিজেদের পশ্চাৎদেশের ছবি নিজেদের কম্পিউটারেই রাখো না! ফেসবুকে শেয়ার করতে যাও কেন? কারিনা কাপুরের গানটা দেখতে গেলে চোখে আপনাদের ছবিগুলো ভেসে উঠে। বিশ্বাস করুন, দৃশ্যটি মোটেও সুখকর নয়! কেন সাধারণ জনতার জীবনটা এইভাবে বর্বাদ করে দিলেন?
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×