ঘৃণাঃ কাপুরুষ ভ্রমরকে (আবৃত্তি সহ)
২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুনতে হলে ক্লিক করুনঃ ভ্রমর কহে-
“দুঃখ কেন কুমড়োলতা!
তোমার ডগায় ফুল ছিল
আজ ফল দেখি
নিশ্চয়ই কোন গুণী ভ্রমর
হয়েছিল অভিসারী …”
কুমড়োলতা ডুকড়ে বলে-
“হতভাগী আমি
তা’বলে
নিষ্ঠুর কেন হব
যে দেহ মন
তোমায় সঁপেছি
সেগুলো নিয়ে
অন্যে নীত হবো!”
ভ্রমর তখন
ব্যঙ্গ সুরে–
“ফুল শুকায়ে
ফল করেছ
এখন বলছ নীতিকথা
মানায়না-
এ-
মানায় না!
ভালই করেছ
আমি যখন দুরবনে যাই
তোমার তখন জাগলো কাম
সময়মতো পেয়েও গেছো…”
কুমড়োলতায় দমকা হাওয়া
কন্ঠে দারুণ আহাজারি
বলে-
“যা খুশী আজ বলবেইতো
মন-ভ্রমরার অগচরে
তস্কর কীট দাঁও মেরেছে
দুখের সময়
দুধের মাছি!
এঁটোলতা ভুলবেইতো…
কাপুরুষ!
যাও সর্ষে বনে…”
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন