somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেটের সেই কটা দিন! (পর্ব ০০ - ঘোরাঘুরি শুরু যেখানে)

২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘোরাঘুরি যে কত ভালো লাগে তা আমারই জানা ছিলো না। ২০০৮ এর আগে কখনও তেমন ঘোরাঘুরি করার সুযোগ হয়নি। ২০০৮এ ঢাকায় আসলাম, উচ্চ শিক্ষা গ্রহণ করতে! ঢাকায় তেমন কোন আত্মীয় স্বজন নাই। তাই বাবা-মাও আমার দায় আমাকে দিয়ে ছেড়ে দিলেন।



আর সুযোগ মত আমিও ঘোরাঘুরি করা শুরু করলাম। তবে বাবা-মায়ের টাকায় নয়। মূলত আমার লেখাপড়া ও থাকা-খাওয়ার খরচ দিতেন আমার বড় ভাই। আমি ২০০১ সালের পর কখনও পরিবার থেকে হাত খরচের টাকা নেইনি। না, টিউশনি করে না; অন্য বিভিন্ন উপায়ে ইনকাম করতাম। এর মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া ছিলো অন্যতম উপায়।

যাই হোক, যেহেতু ভাইয়ের টাকায় থাকি-খাই, মনের মধ্যে একটা কষ্ট কাজ করতো। তাই তার টাকায় ঘোরাঘুরি শুরু করাটা নিতান্তই বেকুবের কাজ হবে। এজন্য নিজেই আবার টাকা ইনকামের ধান্ধায় নামলাম। প্রথম পদক্ষেপ, ডাটা এন্ট্রি। মোহাম্মদপুরের একটা অফিস থেকে কাগজ এনে এক্সেলে ডাটা এন্ট্রিই ছিলো মূল কাজ। টাইপিং স্পিড ও কম্পিউটারের নলেজের কারণে এ কাজে বেগ পোহাতে হলো না। সাথে নিলাম আরও গোটা ১০জনকে, যারা সবাই তাদের বাসা (মেস) এ থেকেই কাজ করতো।

মোটামুটি একটা ভালো ইনকামের পথ হয়ে গেলো। এর সাথে শুরু করলাম কম্পিউটার রিপেয়ারিং এর কাজ। আর সময় সুযোগ মত ওয়েব ডিজাইনের কাজও শিখতে লাগলাম। এখান থেকে যে টাকা আসতো, তা দিয়ে মাসে ২টা ট্যুর কোন ঘটনাই হতো না।

২০০৮ এর শেষ নাগাদ শুরু করলাম ঘোরাঘুরি। ৬৪ জেলা ঘোরার টার্গেট থাকলেও শেষ পর্যন্ত ৫৪এ থেমে যেতে হয়েছে।

২০১৩এর কথা। একটা পত্রিকাতে রিপোর্টার হিসাবে কাজ করবার জন্য ইন্টারভিউ দিলাম। একই সময়ে অবশ্য আমার নিজের ডোমেইন-হোস্টিং-ওয়েব ডিজাইনের ব্যবসা চলছিলো। বাড়তি কিছু টাকার জন্যই মূলত পত্রিকাতে জয়েন করা।

ভেবেছিলাম ইন্টারভিউ দিয়ে যদি কাজটি পাইও, হয়ত কিছুদিন সময় লাগবে তাদের উত্তর জানতে। এজন্য যেদিন ইন্টারভিউ দিয়েছিলাম, তার ২দিন পরেই সিলেটে যাওয়ার একটা প্লান করে রেখেছিলাম।

ইন্টারভিউ শেষ হতেই পত্রিকার সম্পাদক আমাকে বললেন কোথাও যেওনা। ২০-২৫ মিনিটের মধ্যে এপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। ততসময় এখানেই থাকো। আর আগামীকাল দুপুর ২টায় অফিসে হাজির হয়ে যাবে!

আমি চোখের সামনে দেখতে পেলাম আমার ট্যুরের বারোটা বেজে গেছে! তাই উনাকে বললাম যে আমি ৮/৯দিন পর জয়েন করতে চাই। এবং সরাসরি কারণও বললাম। সম্পাদক সাহেব কোন কারণে আমার উপর সদয় হলেন। বললেন যে কদিন ঢাকায় আছো, কাজ করো, আমি তোমার এপয়েন্টমেন্ট লেটারে জয়েনিং ডেট আগামী মাসের ১তারিখ করে দিচ্ছি।

সো, ট্যুর ক্যান্সেল হলো না। বরং চোখ চকচক করে উঠলো যে এই ট্যুর নিয়েই হয়ত পত্রিকাতে কোনদিন একটা লেখা লিখতে পারবো।

ট্যুরের গল্প আগামী পর্বে, ইন শা আল্লাহ।
-------------------------------------------
বেশ আগে আমার ছোটবেলার ঘোরাঘুরি নিয়ে একটা ধারাবাহিক লেখা লিখেইছিলাম। সেগুলি চাইলে পড়তে পারেন।

প্রাকৃতিক শান্তি! - আমার বেড়াতে যাওয়া (পর্ব ০১)
প্রাকৃতিক শান্তি! - আমার বেড়াতে যাওয়া (পর্ব ০২)
প্রাকৃতিক শান্তি! - আমার বেড়াতে যাওয়া (পর্ব ০৩)
প্রাকৃতিক শান্তি! - আমার বেড়াতে যাওয়া (পর্ব ০৪)
প্রাকৃতিক শান্তি! - আমার বেড়াতে যাওয়া (পর্ব ০৫)
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×