নিত্যানন্দের মামা
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
সামনের পুজোয় আসবে নাকি
নিত্যানন্দের মামা
মন্ডা মিঠাই আনবে অনেক
সাথে নতুন জামা।
তাইতে নন্দ ছটফট করে
সকাল সন্ধ্যা ভোরে
তামাম রাতে ঘুমায় নাকো
গত তিন দিন ধরে।
উঠতে বসতে জিজ্ঞেস করে
মায়ের কাছে কয়,
‘যে মামাটা আসবে হেথায়
কেমন মামা হয়’?
সোহাগ করে মা বলে যে,
‘ও যে আমার ভাই,
ভাগ্নে হওয়ায় নতুন জামা
তোকে দিবে তাই’।
‘এই পুজোতে থাকবে হেথা
অনেক মজা পাবি
মামার সাথে পুজোর মেলায়
নানান কিছু খাবি’।
‘খেলনা-পুতুল চাইলে পরে
সবই কিনে দিবে
বিনিময়ে কিচ্ছু নয়রে
তোর হাসিটা নিবে’।
‘মামার সাথে চলবি ফিরবি
চড়বি তাহার ঘাড়ে
অনেক জায়গায় যেতে চাইলে
যাবে বারে বারে’।
মায়ের কাছে অনেক কথা
নন্দ শোনার পর
অনেক আশার স্বপ্নগুলো
ভাবছে নিরন্তর।
কখন আসবে, কখন আসবে?
যাচ্ছে প্রশ্ন করে
মামার আশায় পথটি চেয়ে
মায়ের পিছে ঘোরে।
অবশেষে মামা নয় তো
এলো যে তার লাশ
মায়ের কথার স্বপ্নগুলো
হলো সর্বনাশ।
লাশ হয়েছে এক্সিডেন্টে
অর্ধেক রাস্তায় এসে
মায়ের সাথে নিত্যানন্দও
কাঁদছে অবশেষে।
(ছবি নেট)
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুন