কোলকাতার জামাই
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ঢাকা জেলার হিন্দু কন্যা
কলিকাতার জামাই
বিয়ে হলো ধুমধামের পর,
অনেক নাকি কামাই।
তিন বছর পর শ্বশুর গেলেন
কোলকাতার সেই বাড়ি
বাপকে দেখে মেয়ে খুশি
জামাইয়ের মুখটা ভারী।
দু’দিন থাকলেন কষ্টে সৃষ্টে
নয় তো আদর ভালো
তিনদিনের দিন জামাই ব্যাটা
মুখ করেছে কালো।
মেয়ে এসে ডাক দিয়ে কয়,
“বাবা কবে যাবেন,
টানা হেছড়ার সংসার তাই
কয়দিন হেথা খাবেন”?
কথা শুনে ব্যাক্কেল হলেন
ঢাকাই মেয়ের বাবা
অনেক টাকা খরচ করেও
হলেন তিনি হাবা।
ঢাকার লোকে শ্বশুর পেলে
কতই খুশি হয়,
কোলকাতারা শ্বশুর দেখে
পায় যেন খুব ভয়।
রাগ করে কয়, “ভয় করিস না
আজকেই চলে যাচ্ছি,
হাজার টাকার বাজার পেয়েও
ভাবছিস কি তোর খাচ্ছি?
এই না বলে ঢাকার বাবা
এলেন তাদের ফেলে
দেখতে গিয়ে জামাই-মেয়ে
আঘাত পেলেন দেলে।
(ছবি নেট)
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন