আমি জীবনে যে পরিমাণ রক, মেটাল আর পপ গান শুনেছি, তার সিংহভাগ গত তিন মাসে শোনা। এর আগে সর্বশেষ যে গানটা শুনেছিলাম বলে মনে করতে পারছি, তা বন জোভির 'ইহা হয় আমার জীবন'। অবশ্য নিজের আগ্রহে শুনেছি তা বলতে পারি না; বাড়ির পাশেই মাঠে 'নিউ ইয়ার' উপলক্ষ্যে কোন এক সংগীত-প্রেমী ঠিক রাত বারোটায় এই গান বাজানোয় বরঞ্চ তার বংশের উৎস নিয়ে বিবমিষা প্রকাশ করেছিলাম। কিন্তু এক ক্ষুদ্র বন্ধুর প্ররোচনায় উৎসাহিত হলাম, বললাম শুনেই দেখি ইহা কি বস্তু। কয়েকদিন কয়টা গান শুনলাম। লিরিক ভাল লাগল, কিন্তু মাথা ঝাঁকিয়ে গানটা গাওয়ার মানে খুঁজে পেলাম না। আবার গানের সুর ভালো লাগলে দেখি লিরিকের বালাই নাই, সব রিপিটিটিভ লাগে। এইভাবে কয়েকদিন গেল। তারপর লক্ষ্য করলাম যখনি বসে বসে গান শুনি, আমার মাথা অটোমেটিক আগু-পিছু করে। গান যাই হোক(রবীন্দ্র, নজরুল, গজল), যেই গাক(ইন্দ্রাণী, সতীনাথ, মহাম্মদ রফি), এই ব্যাক অ্যান্ড ফোর্থ ডিফল্ট থাকেই। ব্যাপার কি!?
ক্ষুদ্র বন্ধু বলল, ইহা রক গান শোনার পার্শ্বপ্রতিক্রিয়া। কি আর করি, আবার পাথর এবং ফাটাসংগীত শোনা শুরু করলাম। প্রথমে দেশি ব্যান্ড, 'ব্ল্যাক' এর গান শুনলাম। ভালই লাগে দেখি। চিল্লায়ে চিল্লায়ে গান গাওয়ার একটা কারণও দাঁড় করান গেল - এর মাধ্যমে রাগ বা প্রতিবাদের প্রকাশ চমৎকার ভাবে ফোটানো যায়, যে সুযোগটা গানের অন্য শাখায় কম। আস্তে আস্তে শুনলাম 'শিরোনামহীন', 'অর্থহীন', 'নেমেসিস', 'স্প্যাঙ্কিং মাঙ্কিস', 'আর্ক', 'ওয়ারফেজ', 'মেটাল মেজ', 'ক্রিপ্টিক ফেইট', 'মাইগ্রেইন' ইত্যাদি ব্যান্ডের গান। তারপর ধরলাম ইংরেজি গান। অন্য ভাষা বুঝি না, তাই সেদিকে গেলাম না। এই শুনতে শুনতে গেল তিন মাস।
এখনো কঠিন পাথর কিংবা গথিক মেটাল শোনার সময় স্পীকারটা শ্রদ্ধামিশ্রিত দূরত্বে রেখে শুনি, তবে সবমিলিয়ে এসব গানের প্রতি একটা ভাল লাগা সৃষ্টি হয়েছে। এই পোস্ট দেবার উদ্দেশ্য দুইটি। এক. ভালো লাগা গানগুলোর কথা অন্যদের জানানো, আর দুই. হয়তো আমি যেসব গান শুনেছি, তা 'আসল' রক-পপের মধ্যে পড়েই না। সেক্ষেত্রে ব্লগের অভিজ্ঞদের কাছ থেকে অবশ্য-শ্রবণীয় ক'টা গানের নাম সংগ্রহ করা। দ্বিতীয় কারণটাই মুখ্য ।
এবার ভাল-লাগা গানগুলোর নাম বলি। প্লে-লিস্টের মত করে ৩০টা গান। কোন ক্রম বা রেটিং নেই। সবই ভালো লেগেছে।
১. Bohemian Rhapsody
'Queen' ব্যান্ডের 'A night at the opera' অ্যালবাম থেকে নেওয়া গান। গান কম্পোজকারীর নাম Freddie Mercury। এই গান প্রথমে শুনলে স্বাভাবিক রক মনে হয়, কিন্তু গানের মধ্যিখানে গেলেই অ্যালবামের নামকরণের মাহাত্ম্য বোঝা যায়। অপেরা গানের তুমুল সুন্দর স্যাটায়ার। এই ব্যান্ডের 'Another One Bites the Dust' আর 'We Will Rock You/We Are The Champions' গান দুটো শোনার মত।
২. Lateralus
'Tool' ব্যান্ডের গান। সেইরকম গানের কথা, সেইরকম মিউজিক। এই ব্যান্ডের আরও কয়েকটা ভাল গান আছে। সেগুলোর মাঝে সবচেয়ে ভাল লেগেছে 'Schism' গানটা। তাছাড়া 'Eulogy', 'Aenima', 'Parabola' এই গানগুলোও দারুণ।
৩. Ascendancy
'Trivium' ব্যান্ডের গান। শেষটুকু মাথা ফাটিয়ে দেয়ার মত সুন্দর। তবে এই ব্যান্ডের শ্রেষ্ঠ গান হল 'Down From the Sky', বাপ রে বাপ কি ওপেনিং! একটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ গান। অন্যান্য ভাল গানের মধ্যে 'Shogun', 'A Gunshot to the Head of Trepidation', 'In Waves' অন্যতম।
৪. Bathory Aria
'Cradle of Filth' ব্যান্ড এই গানটা গেয়েছে। দারুণ আবেগি ব্ল্যাক মেটাল গান। এই ধরণের গান সম্ভবত খুব বেশি গাওয়া হয় নি। অন্যান্য গানের মাঝে 'Nymphetamine Fix', 'Forgive Me Father (I Have Sinned)', 'From the Cradle to Enslave', 'Vampire' ভালই লাগল।
(বারবার 'অমুক ব্যান্ড এই গান গেয়েছে' লিখতে ভালো লাগছে না। বিবরণ দেওয়া বন্ধ। এখন থেকে সংক্ষেপে, শুধু বেশি ভাল গানগুলোয় বিবরণ দেয়া হবে)
৫. Downfall
ব্যান্ডঃ 'Children Of Bodom'.
অন্যান্য ভাল গানঃ 'Angels Don't Kill', 'Are You Dead Yet', 'Bed of Razors', 'Sixpounder', 'Hate Crew Deathroll', 'Everytime I Die'
৬. Dreams
ব্যান্ডঃ 'Van Halen'.
অন্যান্য ভাল গানঃ 'Eruption'(দারুণ গিটার সোলো), 'Tattoo', 'Don't Tell Me (What Love Can Do)', 'Humans Being', 'When It's Love'
৭. Disciple
ব্যান্ডঃ 'Slayer'.
অন্যান্য ভাল গানঃ 'Raining Blood', 'Seasons in the Abyss', 'War Ensemble', 'Chemical Warfare'(ব্যান্ডের সেকেন্ড বেস্ট), 'Expendable Youth', 'Angel of Death'
৮. Holy Wars... The Punishment Due
ব্যান্ডঃ 'Megadeth'.
অন্যান্য ভাল গানঃ 'Tornado of Souls', 'Five Magics', '99 Ways to Die', 'Never Walk Alone...A Call to Arms ', 'Symphony of Destruction'
৯. Walk With Me In Hell
ব্যান্ডঃ 'Lamb of God'.
অন্যান্য ভাল গানঃ 'Black Label', 'Grace', 'Now You've Got Something to Die For', 'Laid to Rest'
১০. Don't Cry (এই গানটা প্রকৃতই অসাধারণ। শুনলে মনে হয় সত্যি ছ্যাঁক খেয়ে গাওয়া)
ব্যান্ডঃ 'Guns N' Roses'.
অন্যান্য ভাল গানঃ 'Sweet Child O' Mine', 'Knockin' On Heaven's Door', 'Estranged', 'Live and Let Die', 'Coma'
১১. God Save the Queen(গানটা ২৩তম বারের মত শুনছি)
ব্যান্ডঃ 'Sex Pistols'.
অন্যান্য ভাল গানঃ 'Anarchy In the U.K.', 'Pretty Vacant', 'Did You No Wrong'
১২. Seize the Day
ব্যান্ডঃ ' Avenged Sevenfold'.
অন্যান্য ভাল গানঃ 'Afterlife', 'So Far Away', 'Beast and the Harlot', 'Critical Acclaim'
১৩. Thunderstruck
ব্যান্ডঃ 'AC/DC'.
অন্যান্য ভাল গানঃ 'T.N.T.'(গানের সার্থক নামকরণ), 'Hells Bells', 'For Those About to Rock (We Salute You)', 'Rock 'N' Roll Train', 'Back In Black'
১৪. Master of Puppets
ব্যান্ডঃ 'Metallica'.
অন্যান্য ভাল গানঃ 'Welcome Home (Sanitarium)', 'Sad But True', 'Battery', 'Fade to Black', 'One'
১৫. Paranoid
ব্যান্ডঃ 'Black Sabbath'.
অন্যান্য ভাল গানঃ 'War Pigs', 'Sabbath Bloody Sabbath', 'Black Sabbath', 'N.I.B.'(এই গান সম্পর্কে কিছু বলার নাই। শয়তানকে উদ্দেশ্য করে গাওয়া মেটালিক প্রেম-গীতি!), 'Iron Man', 'I Won't Cry for You', 'Children Of The Grave'
১৬. Breath
ব্যান্ডঃ 'Breaking Benjamin'.
অন্যান্য ভাল গানঃ 'The Diary of Jane', 'Had Enough', 'Evil Angel', 'Crawl', 'Firefly', 'Hopeless', 'Fade Away'(গানের কোরাসটা সুন্দর), 'I Will Not Bow'
১৭. The Number Of The Beast
ব্যান্ডঃ 'Iron Maiden'.
অন্যান্য ভাল গানঃ 'Hallowed Be Thy Name'(ক্লাসিক), 'Rime Of the Ancient Mariner'(কোলরিজের কবিতার নামে গান, এই একটা কারণই গানটা শোনার জন্য যথেষ্ট), 'Wrathchild', 'Aces High', 'Flight Of Icarus', 'Wasted Years'
১৮. Tears Don't Fall
ব্যান্ডঃ 'Bullet For My Valentine'.
অন্যান্য ভাল গানঃ 'The Poison', 'Waking the Demon', 'Hand of Blood', 'Bittersweet Memories', '4 Words'
১৯. Wait and Bleed
ব্যান্ডঃ 'Slipknot'.
অন্যান্য ভাল গানঃ 'The Heretic Anthem', 'Eyeless', 'Sulfur', 'Spit It Out'(গানটা এই ব্যান্ডের অন্যান্য গানের চেয়ে সম্ভবত কম মেলোডিক, কিন্তু দারুণ গান), 'The Blister Exists', 'Disasterpiece', 'Psychosocial', 'Duality'
২০. PainKiller
ব্যান্ডঃ 'Judas Priest'.
অন্যান্য ভাল গানঃ 'Judas Rising'(প্রশ্নঃ ব্যান্ডের নামে যেসব গানের নাম, ওইগুলো এত ভালো হয় কেন?), 'Living After Midnight'(রাত জেগে যারা ব্লগিং করেন তাঁদের জন্য ভাল গান), 'A Touch of Evil', 'Electric Eye', 'You've Got Another Thing Comin',
২১. Norwegian Wood
ব্যান্ডঃ 'System Of A Down'.
অন্যান্য ভাল গানঃ 'Chop Suey!', 'Question!', 'Lonely Day', 'Sugar'(আক্ষরিক অর্থে রাগী), 'Hypnotize', 'B.Y.O.B.'
২২. Break
ব্যান্ডঃ 'Three Days Grace'.
অন্যান্য ভাল গানঃ 'Home', 'Animal I Have Become', 'Just Like You', 'Get Out Alive', 'Riot', 'Time of Dying'
২৩. D'yer Mak'er
ব্যান্ডঃ 'Led Zeppelin'.
অন্যান্য ভাল গানঃ 'Kashmir', 'Ramble On', 'Black Dog', 'Stairway to Heaven', 'Immigrant Song', 'Whole Lotta Love', 'Over the Hills and Far Away', 'Rock and Roll', 'Thank You', 'Good Times Bad Times', 'Heartbreaker / Living Loving Maid', 'Going to California', 'Hey Hey What Can I Do', 'All My Love'(অন্যদের তুলনায় বেশি হয়ে গেল, কিন্তু কি করব, এদের সবই আমার ভালো লাগে!)
২৪. Dazed and Confused
ব্যান্ডঃ 'Aerosmith'.
অন্যান্য ভাল গানঃ 'Dream on', 'Walk this way', 'Sweet emotion'
২৫. Time
ব্যান্ডঃ 'Pink Floyd'.
অন্যান্য ভাল গানঃ 'Comfortably Numb', 'Wish You Were Here', 'The Gunner's Dream', 'Scream Thy Last Scream', 'Another Brick In the Wall, Pt. 2', 'Us and Them', 'Coming Back to Life', 'Welcome to the Machine'
২৬. I Am The Walrus
(বিটলসের সেরা এটা না। কিন্তু জন লেনন কেন শ্রেষ্ঠ সং রাইটার তার প্রমাণ এই গান)
ব্যান্ডঃ 'Beatles'.
অন্যান্য ভাল গানঃ 'Strawberry Fields Forever', 'Let it Be', 'Help!', 'Across the Universe', 'Lucy in the Sky with Diamonds', 'Hey Jude', 'Yesterday', 'A Day in the Life'(বিটলসের ভক্ত হয়ে কেউ এই গান না শুনলে সে মহাপাপী), 'While My Guitar Gently Weeps', 'Twist And Shout'
২৭. Smoke On the Water
ব্যান্ডঃ 'Deep Purple'.
অন্যান্য ভাল গানঃ 'Sometimes I Feel Like Screaming', 'Child In Time', 'Highway Star'
২৮. Hysteria
ব্যান্ডঃ 'Def Leppard'.
অন্যান্য ভাল গানঃ 'Love Bites', 'Photograph', 'Rock Of Ages', 'Animal', 'Have You Ever Needed Someone So Bad'
২৯. Gimme Shelter
ব্যান্ডঃ 'The Rolling Stones'.
অন্যান্য ভাল গানঃ 'Beast of Burden', 'Brown Sugar', 'You Can't Always Get What You Want'(সেকেন্ড বেস্ট), 'Sympathy for the Devil', 'Paint It Black'
৩০. Gimme Back My Bullets
ব্যান্ডঃ 'Lynyrd Skynyrd'.
অন্যান্য ভাল গানঃ 'Free Bird', 'Simple Man', 'Sweet Home Alabama', 'I Ain't the One'
আর কিছু গান আছে যা লিস্টে দেই নি। ২০টা গান। প্রত্যেকটাই জঘন্য সুন্দর।
৩১. John Lenon এর গাওয়া 'Imagine' - এই গান, রক গানের মধ্যে পড়ুক না পড়ুক, আমার মতে সবারই শোনা উচিত (অবশ্য আমার সন্দেহ, সবাই শুনে ফেলেওছেন)।
৩২. Billy Joel এর 'Piano Man'
৩৩. The Doors ব্যান্ডের 'The End'
৩৪. Nirvana ব্যান্ডের 'Lithium'
৩৫. The Who ব্যান্ডের 'Baba O'Riley'
৩৬. Blue Oyster Cult ব্যান্ডের '(Don't Fear) The Reaper'
৩৭. The White Stripes ব্যান্ডের 'Seven Nation Army'
৩৮. Boston ব্যান্ডের 'More Than a Feeling'
৩৯. Bruno Mars এর 'Talking to the Moon'
৪০. U2 ব্যান্ডের 'Sunday Bloody Sunday'
৪১. Bob Dylan এর Like a rolling stone
৪২. The Righteous Brothers ব্যান্ডের 'Unchained Melody'
৪৩. Green Day ব্যান্ডের 'Boulevard of Broken Dreams'
৪৪. The Moody Blues ব্যান্ডের 'Nights in White Satin'
৪৫. Bob Marley এর 'I shot the sheriff'
৪৬. Radiohead ব্যান্ডের 'Pyramid Song'
৪৭. My Chemical Romance ব্যান্ডের 'Welcome to the Black Parade'
৪৮. Nirvana ব্যান্ডের 'Smells Like Teen Spirit'
৪৯. The Eagles ব্যান্ডের 'Hotel California'
৫০. Linkin Park ব্যান্ডের 'In the End'
পোস্টে আরেকটা জিনিস দিয়ে দেই, এই রক গান নিয়ে কয়েকটা পোস্টের লিংক।
*কিছু আবজাব রক এন রোলা | পোলাপাইন ভাব আর নারী সংক্রান্ত
Click This Link
*শুনে দেখতে পারেন (যারা metal, rock ঘরানার গান শুনে অভ্যস্ত নন)
Click This Link
*ফসিলস - A PiOnEeR RoCk BaNd...... ( সাথে ফসিলসের সব গুলো গান পাওয়ার লিংক ফ্রি)
Click This Link
*~~Rock'N'Roll - দ্য বেস্ট হিটয্জ অফ ২০১০~~
Click This Link
*ব্লাক মেটালঃ দি আলটিমেট টেষ্ট অফ মেটাল উইথ লেজেন্ড ক্রেডেল অফ ফিলথ
Click This Link
*রক / মেটাল মিউজিক এ বাংলাদেশ
Click This Link
*"A threshing machine devouring a military drum corps!"; অপরিচিত আওয়াজের মেটাল ঘরানার ব্যান্ডগুলো-৩; SlipKnot
Click This Link
*নির্ঘুম/নিঝুম রাতের গানগুলো.....৩; ছ্যাঁকা পর্ব
Click This Link
*ঘুরে ফিরে যে গান গুলো বেশি শুনা হয় - পর্ব ১.১ (রক ও মেটাল)
Click This Link
*যাদের গীটারের তারে বিশ্ব দোলে (লেজেন্ডারী গীটারিস্টদের কথা,সাথে তাদের মাথা পাগল করা সলোগুলোর ডাউনলোড লিংক)
Click This Link
* লিনকিন পার্কের কিছু CLASSIC ও CREATIVE মিউজিক ভিডিও রিভিউ+HD DOWNLOAD LINK
Click This Link
*গানগুলো শুনেছেন তো? না শুনলে মিউজিকের চূড়ান্ত শিল্পের স্বাদ থেকে আপনি এখনো বঞ্চিত। সেরা গানের কালেকশন (লিংকসহ)
Click This Link
*এয়ার সাপলাই.........সফ্ট রকের রকার। (ইংরেজি ব্যান্ডের বাংলা গদ্য)
Click This Link
*ভালো লাগা কিছু গান
Click This Link
*চিল্ড্রেন অফ বোডম – দ্যা গড অফ মেটাল
Click This Link
*আইকনস : স্বল্পায়ু কিন্তু চিরস্থায়ী
Click This Link
*গথিক প্রভাব: মেটাল সঙ্গীতে
Click This Link
*Avenged Sevenfold, আঠারো বছরের বন্ধুত্বের ফসল যে ব্যান্ড!
Click This Link
*AND ARE YOU HAPPY?! COME ON! I WORK FOR THE SYSTEM!"; অপরিচিত আওয়াজের মেটাল ঘরানার ব্যান্ডগুলো-২; System of a Down
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


