দারুন গল্প,না পডলে বুঝবা না ....
রাজকুমারের সিংহাসনে অভিষেক হবে। কিন্তু রাজ্যের নিয়ম অনুসারে রাজকুমারকে সিংহাসনে বসার আগে বিয়ে করতে হবে।
তো শুরু হয়ে গেলো রাণীর খোঁজ।
এই রাজ্যের এক দাসীর মেয়ে আবার রাজকুমারকে মন-প্রাণ দিয়ে ভালোবাসতো। কিন্তু কখোনোই মুখ ফুটে বলে নাই, বলার মতো কোন যোগ্যতাও তার ছিল না।
এদিকে রাজকুমারকে যারা বিয়ে করতে ইচ্ছুক তাদেরকে রাজকুমার এক বিশেষ দিনে ডাকলেন।
দাসীর মেয়েও যেতে চাইলে তার মা বলল, মা, তোর ওখানে গিয়ে কোন লাভ নাই। অযথা যাস না।
প্রতুত্তরে দাসীর মেয়ে বলল, মা,লাভ-ক্ষতির হিসাব জানি না, বুঝিও না। আর এটা জানি ওকে আমি কখনোই পাবো না। আমি যাব শুধু শেষ বারের মতো তাকে দেখতে।
নির্ধারিত দিনে সব রাজ্য থেকে পাত্রী এলে রাজকুমার সবার উদ্দ্যেশে বললেন, আমি আজ সবাইকে ডেকেছি একটা প্রতিযোগীতায় অংশ নিতে। আমি সবাইকে একটি করে ফুলের বীজ দেব, যে সবচেয়ে সুন্দর ফুল ফুটাতে পারবে সে-ই হবে এই রাজ্যের রাণী।
দাসীর মেয়ে বীজ নিয়ে এল। তার এসব বিষয়ে কোন ভালো অভিজ্ঞতা বা দক্ষতা কোনটাই ছিল না। তারপর-ও সে তার মন-প্রাণ দিয়ে চেষ্টা করতে লাগলো। কৃষকদের কাছ থেকে পরামর্শ নিল। নিয়মিত পানি দিল, পরিচর্যা করলো, দিন-রাত খাটলো। কিন্তু হায়! সে ফুল ফুটানো তো দূরের কথা চারা পর্যন্ত জন্মাতে পারলো না।
সময় শেষ হয়ে এল, নির্ধারিত দিনে সবাই আবার উপস্থিত হলো। দাসীর মেয়ে তার শূন্য টব নিয়ে গেলো জীবনের শেষবারের মতো রাজকুমারকে দেখতে। সেখানে যেয়ে তার ভগ্ন হৃদয় আরো ভগ্ন হলো যখন সে দেখলো সবাই চমৎকার চমৎকার ফুল ফুটিয়ে এনেছে। যেগুলো থেকে চোখ ফেরানোই যায় না। দাসীর মেয়ে ওখানেই কেঁদে উঠলো।
অবশেষে রাজকুমার এলেন, সবার ফুল দেখলেন এবং দাসীর মেয়েকেই বিজয়ী তথা রাণী ঘোষনা করলেন।
সবাই অবাক হয়ে গেলো, দাসীর মেয়ে অবাকের সাথে সাথে বিস্মিত।
তখন রাজকুমার বললেন, আমি সবাইকে যে বীজ দিয়েছিলাম, সেগুলো ছিল বন্ধ্যাবীজ। সেগুলো থেকে ফুল ফুটানো তো দূরের বিষয় চারাই জন্মানোই যাবে না।
দাসীর মেয়েকে দেখিয়ে বললেন,এই মেয়েই ফুটিয়েছে সেই ফুল যে ফুল আমি ফুটাতে বলেছিলাম। সেই ফুল হলো বিশ্বাসের ফুল। যা সবাই ফোটাতে পারে না ।
এরপর মহা ধুনধামে তাদের বিয়ে হলো ।
( কোয়েল পাওলহো-এর লেখা 'ফুল' গল্প।
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।