সালমা হায়েক
'ডেসপারেডো’ মুভি দেখে একবার হলেও সালমা হায়েকের প্রেমে পড়েননি, এমন দর্শক তো পাওয়া দুষ্কর। সুপার-ডুপার হিট ব্যবসা করে ছবিটি। এন্টারটেইনমেন্ট উইকলি “টেলিভিশনের ২৫ ব্যক্তিত্বসম্পন্ন শিল্পী” তালিকায় হায়েকের অবস্থান ১৭তম বলে ঘোষণা করে। মেক্সিকোর ওয়েল বুম টাউনে জন্ম নেওয়া সালমার পাঁচ বছর বয়সে প্রথম নায়িকা হওয়ার স্বাদ জেগেছিল। '৭১-এর দিকের কথা, স্থানীয় একটি সিনেমা হলে 'উইলি ওঙ্কা অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি' ছবিটি না দেখলে হয়তো সালমা হায়েক থেকে যেতেন আর দশজন মেক্সিকান সুন্দরীর তালিকায়। 'উইলি ওঙ্কা অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি' দেখার পরই 'নায়িকাই হব' ভাবনাটি চেপে বসে তাঁর মাথায়।
হলিউড সুপারস্টার সালমা হায়েক ২০০৯ সালে বিয়ে করেন ফরাসি বিলিয়নিয়ার অঁরি পিনোকে। স্বামী ও চার বছরের মেয়ে ভ্যালেন্টিনাকে নিয়ে তিনি বর্তমানে প্যারিসে বসবাস করছেন। জীবনের এই পর্যায়ে এসে একটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ৪৬ বছর বয়স্কা এই হলিউডি তারকা। প্রথম ক্যামেরার সামনে নগ্ন হয়ে দাঁড়ানোর যে বাজে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সম্মুখীন যাতে তার মেয়েকে না হতে হয়, এমনই শিক্ষায় বড় করছেন মেয়েকে। ২০০৩ সালে 'দ্য মেলাডোনাডো মিরাক্যাল' পরিচালনা করে ডে টাইম অ্যামি অ্যাওয়ার্ডে অনবদ্য পরিচালকের বিভাগে মনোনীত হন।
ডেসপেরাডো', 'ফ্রিদা', 'ওয়ান্স আপন আ টাইম ইন মেক্সিকো' তিনটি ছবিতে গানে গলাও দিয়েছেন হায়েক। ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে '৯৬-তে রডরিগুয়েজের আরেকটি ছবি 'ফ্রম ডাস্ক টিল ডাউন'-এ অভিনয়ের সুযোগ পান তিনি। এরপর আর পেছন ফিরতে হয়নি তাঁকে। একে একে উপহার দেন 'ফুলস রাশ ইন', 'ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট', '৫৪', 'ফ্যাকাল্টি' 'ডগমা', 'টাইম কোড', 'ওয়ান্স আপন আ টাইম ইন মেক্সিকো'র মতো ছবি। ২০০১ সালে একটি তাইওয়ান ম্যাগাজিনের করা জরিপে বিশ্বে ১০০ আবেদনময়ী নারীর তালিকায় অষ্টম হওয়া এই তারকা।'
সালমা হায়েক বলেন, 'আমি অনেক কাজের প্রস্তাব প্রত্যাখান করে দিয়েছি। কিন্তু এর জন্য আমার কোনো অনুশোচনা নেই। পরিবারের সঙ্গে থাকতে এবং পারিবারিক জীবন উপভোগ করতে ভালোবাসি আমি।' ২৪ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে 'স্ট্রিট জাসটিস, দ্য সিনবাদ শো, নার্সেস, ড্রিম অন'-এর মতো সিরিজে কাজ করেন সালমা হায়েক। বাঘ পুষতেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক। এ পর্যন্ত তিনি তিনটি বাঘ পুষেছেন। তবে কোনোটিকেই খুব বেশিদিন বাঁচিয়ে রাখতে পারেননি। সর্বশেষ তিনি র্যাম্বো নামের একটি বাঘ পুষেছেন। বাঘটিকে তিনি তিন বছর যত্নসহকারে লালন-পালন করেছিলেন। র্যাম্বোর সঙ্গে খেলাধূলা করেই অবসর সময়টা কাটিয়ে দিতেন। কিন্তু র্যাম্বোও খুব বেশিদিন বাঁচেনি। শৈশব থেকেই সালমা ভীষণ পশুপ্রেমী। বাঘ, বানর, কুকুর, বিড়াল- সবই পুষতেন তিনি।
সালমা হায়েকের দাদি ছিলেন সে সময়ের একজন সফল বিজ্ঞানী। তখন কোনো নারীর জন্য এটা ছিল এক বিশাল অর্জন। সে যুগে তিনি রূপচর্চার ক্রিম আবিষ্কার করে সাড়া তুলেছিলেন। কিন্তু তার দিনের অধিকাংশ সময় কাটত রান্নাঘরে। রান্নাঘরের এক কোণেই ছিল তার গবেষণাগার। কারণ কাজ করতে গিয়ে যেন পরিবারের সময়ের কোনো কমতি না হয়। তার কাছে পরিবারই ছিল প্রধান। মা-বাবা ও দাদির সেই গুণ ও মানসিকতা বড় প্রেরণা হয়ে আছে সালমা হায়েকের জীবনে।
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।