মুসলমানদের ঈদের আনন্দের চেয়ে অনেক বেশি জাঁকজমকপূর্ণ হিন্দুদের পুঁজো। কি যে সুন্দর করে তারা পূঁজা মন্ডপগুলো সাঁজায়। প্রার্থনা করে, গান-বাজনা করে- অবশেষে চোখের জল মুছতে মুছতে দেব-দেবতাকে নদীতে ডুবিয়ে দেয়। আমরা কিন্তু ঈদেরর সময় মসজিদ গুলো সাজাই না। বরং অসংখ্য পশু জবাই করে সারা শহর রক্ত দিয়ে ভরে ফেলি।
ঈদের সময় কিন্তু আমরা সর্বজনীন শব্দটি ব্যবহার করি না। কিন্তু হিন্দুরা বলে, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি সর্বজনীন উৎসব। প্রতিটা পূজা মন্ডপে বড় বড় করে লেখা থাকে- সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। সর্বজনীন’ শব্দের অর্থ ‘সকলের মঙ্গল বা সবার হিত বা কল্যাণ বা সকলের মঙ্গলের জন্য কৃত বা সকলের জন্য উদ্দিষ্ট’।
হিন্দু মুসলিম আমার কাছে কোনো বিষয় না। মানু্ষকে মানু্ষ হিসেবে দেখতে স্বাচ্ছন্দবোধ করি। ধর্মকে কেন্দ্র করে উৎসব হোক, সেই উৎসবে সব ধর্মের লোকেরা একসাথে মিলে আনন্দ করুক। হিংসা বিদ্বেষ না যে আসে কারো মনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


