somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসমাপ্ত সতর্কবার্তা

০৯ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাশের ফ্ল্যাটের লোকটা গতকাল রাতে মারা গেছে। অফিস থেকে বাসায় ফিরতেই নুসরাত জানাল গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। রাতে তিনি যখন ফাঁস দিয়েছিলেন, বাসায় কেউ ছিলেন না। তাঁর স্ত্রী কিছুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলেন। সকালে মোবাইলে অনেকবার কল দিয়েও তাঁকে পাচ্ছিলেন না। তাই তাড়াহুড়া করে বাসায় এসে দেখলেন ফ্যানের সঙ্গে ঝুলছেন আরিফ ভাই। পুলিশ এসেছিল সকালের দিকে। লাশ উদ্ধার করেছে, ঘরের দরজা-জানালা দেখেছে, প্রতিবেশীদের কাছ থেকে তথ্য নিয়েছে। কিন্তু কেউ কিছু বলতে পারেনি। আমার সঙ্গে আরিফ ভাইয়ের তেমন কথা হতো না। অফিসে আসা-যাওয়ার পথে মাঝে মাঝে দেখা হলে হাই-হ্যালো হতো, ব্যস।
সেদিন আমি অফিস থেকে ফিরছিলাম। রাস্তার ওপর হালকা কুয়াশা। সামনে দেখলাম আরিফ ভাইকে। উনাকে একেবারে অন্যরকম লাগছিল। চুল এলোমেলো। টাক-ইন করা শার্টের অর্ধেকটা বেরিয়ে আছে। কাঁধের ব্যাগটা এমনভাবে ঝুলছে যেন যেকোনো মুহূর্তে পড়ে যাবে। আমি রেগুলার হাই-হ্যালো করে সামনে এগোচ্ছিলাম। পেছন থেকে তিনি ডাক দিলেন,
“কী ভাইয়া, টেনশনে আছেন নাকি?”
অবাক হয়ে ফিরে তাকালাম। উনি নিজেই যেন চিন্তার সাগরে ডুবে যাচ্ছেন, আবার আমাকে জিজ্ঞেস করছেন আমি টেনশনে আছি কি না।
“কই না তো ভাই।”
“না, আপনার ব্যাগের চেইন খোলা। জুতোর ফিতাও খোলা। পড়ে যাবেন তো।”
তাকিয়ে দেখি, সত্যিই খোলা। ব্যাগের চেইন লাগিয়ে জুতার ফিতা বাঁধতে বাঁধতে তিনি একটু কাছে এলেন। ফিসফিস করে বললেন,
“ভাই, প্যান্টের চেইনটাও খোলা।”
“কী বলেন!”
হাত দিয়ে দেখি চেইন ঠিকই আছে।
তিনি খিলখিল করে হাসলেন।
“ভাই, মজা করলাম।”
আমিও হাসলাম। তারপর জিজ্ঞেস করলাম, “ভাই, আপনাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। ব্যাপার কী?”
“তেমন কিছু না।”
“আরে ভাই-ব্রাদার মানুষ। বলেন কী হয়েছে?”
কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, “অফিসের ঝামেলা।”
“বড় কোনো সমস্যা?”
“তেমন না।”
“আচ্ছা।”
“প্যারা নাই ভাই, ঠিক হয়ে যাবে।”
একটু থেমে তিনি পকেট থেকে বেনসন সিগারেটের প্যাকেট বের করে আমার দিকে এগিয়ে দিলেন।
“সিগারেট খাবেন?”
“খাওয়া যায়।”
প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আমাকে দিলেন। নিজে আরেকটা মুখের কাছে ধরলেন। আমি লাইটার বের করে তাঁর সিগারেট ধরিয়ে দিলাম, তারপর নিজেরটাও। লম্বা একটা টান দিয়ে তিনি বললেন,
“জীবনে যাই করেন, মানুষের সঙ্গে খারাপ সম্পর্ক রাখবেন না। সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। হতে পারে সে আপনার শত্রু, তবু ভালো বিহেভ করবেন। বন্ধু-শত্রু দুজনের কাছ থেকেই সাবধান থাকতে হবে। কখন কে কোন দিক দিয়ে আপনার পেছন মেরে দেয়, বলা যায় না।”
“তা তো ঠিকই।”
“আমি আগে মানুষের সঙ্গে ঠিকমতো কথা বলতাম না। অনেক রুড ছিলাম। হয়তো সেজন্যই আজ এই অবস্থা।”
সেদিন আমরা অনেকক্ষণ হাঁটলাম। রাজনীতি, ক্রিকেট, পুরনো সিনেমা নিয়ে কথা হলো। যাঁর সঙ্গে আগে কোনো কথা হতো না, তাঁকে হঠাৎ খুব চেনা মনে হলো। সেদিন আমরা একসঙ্গে বাসায় ফিরেছিলাম।
আর আজ?
লোকটা নেই।

রাত তখন প্রায় সোয়া দশটা।
ওয়াশরুমে হাত-মুখ ধুতে গিয়ে বেসিনের আয়নায় তাকালাম। আয়নার ভেতরে দেখলাম, আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন আরিফ ভাই। সেই একই চেহারা। সেই একই ক্লান্ত চোখ। তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করলেন,
“বলছিলাম না ভাই, কখন কে কোন দিক দিয়ে পেছন মেরে চলে যাবে, টেরই পাবেন না। দেখেন, আমারটা মেরে দিল…”
পেছন ফিরে দেখি কেউ নেই। হাত দিয়ে মুখ চেপে ধরলাম। হৃদস্পন্দন কানের ভেতরেই শোনাচ্ছিল। হাত মুখে পানি দিলাম। ফ্রেশ হয়ে ড্রয়িংরুমে গিয়ে দেখি, তিনি সোফায় বসে আছেন। আমার দিকে একটা সিগারেট এগিয়ে দিয়ে বললেন,
“ধরাবেন নাকি?”
আমি স্থির হয়ে তাঁর দিকে তাকিয়ে রইলাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। গা দিয়ে ঝরঝর করে ঘাম বের হচ্ছিল। কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম, জানি না। ধ্যান ভাঙল নুসরাতের ডাকে।
“এ্য্যই, কী হয়েছে তোমার? এভাবে ঘামছ কেন? কখন থেকে ডাকছি!”
“কিছু না,” বললাম। “লোকটার জানাজা কখন, জানো?”
“শুনলাম একটু পরেই আনবে।”
“আত্মহত্যা করলে কি জানাজা হয়?”
“হবে না কেন? জানাজা, দাফন সবই হয়। কেন?”
“না, বাইরে কেউ কেউ বলছে জানাজা দেওয়া হবে না কি না।”
“আমি একটু দেখে আসি।”
“যাও।”

নিচে নেমে দেখি, অ্যাম্বুলেন্স বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়িয়েছে। পেছনে একটা পুলিশের গাড়ি।
অ্যাম্বুলেন্স থেকে আরিফ ভাইয়ের স্ত্রী, ভাই আর আরও কয়েকজন মানুষ নামলেন। পুলিশের গাড়ি থেকে একজন সাব-ইন্সপেক্টার নামলেন। এক পলকে চেনা মনে হলো। ভালো করে দেখলাম আরে, এ তো সাইফুল। আমার স্কুলজীবনের বন্ধু কাছে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললাম,
“কী রে, তুই এখানে?”
“আমারও তো একই প্রশ্ন। তুই এখানে কী করিস?”
“এই বাসায় উঠেছি বছর খানেক। নুসরাত আর আমি এখানেই থাকি।”
“আগের বাসাটার কি হল? ঐটা তোদের নিজের ছিল না?
“হে নিজেদের ছিল এখন নেই, বাবা যখন অসুস্থ ছিল তখন বিক্রি করে দিয়েছিলাম”
“ওহ, আচ্ছা। তারপর কী অবস্থা বল।”
“এই তো আছি, ভালই। তুই কখন আসলি এই থানায়?”
“গত মাসে জয়েন করেছি।”
“ফোন টোন তো করিস না।”
“পুলিশের চাকরি, বুঝিসই তো অনেক প্যারায় থাকি, ইচ্ছে থাকলেও হয়ে উঠে না”
“তা ঠিক বলেছিস।”
সাইফুল একটু থেমে জিজ্ঞেস করল, “লোকটাকে চিনিস?”
“চিনি। সামনের ফ্ল্যাটে থাকতেন।”
“ওর ব্যাপারে কিছু জানিস?”
“তেমন কথা হতো না। কিছুদিন আগে একবার কথা হয়েছিল। সেদিন অফিসে কি যেন ঝামেলার ব্যাপারে বলছিলেন।”
সাইফুল চুপ করে রইল।
আমি ওর নীরবতা ভেঙে বললাম, “এই লোক সুইসাইড করল কেন, বুঝলাম না।”
সে নিচু গলায় বলল, “সুইসাইড নাকি হত্যা।”
“মানে?”
“লাশ উদ্ধারের পর স্বাভাবিক পদ্ধতিতে ইনকোয়েস্ট হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হয়। তবে ঘরের কিছু জিনিস দেখে আমার সন্দেহ আছে।”
“কী জিনিস?”
“ফ্যানের সঙ্গে যেভাবে দড়ি বাঁধা, চেয়ারের অবস্থান, দরজার ভেতরের তালা সব মিলিয়ে মনে হচ্ছে সবকিছু একটু বেশি গোছানো। যেন কেউ সুইসাইড বলে দেখাতে চেয়েছে”
“কে করবে এমন?”
“তুইও করতে পারিস, ওর ওয়াইফ হতে পারে আবার ওর অফিসের কেউ হতে পারে। তদন্ত শুরু হলে বোঝা যাবে।”
“আপডেট দিস”
“সিগারেটের প্যাকেট পেয়েছি উনার পকেটে, ভেতরে শুধু একটা সিগারেট।”
“উনি সিগারেট খেতেন, তাতে কী?”
“হ্যাঁ। কিন্তু ওই সিগারেটের ভেতরে একটা ছোট কাগজের টুকরো পাওয়া গেছে। তামাকের ভেতরে গুটিয়ে রাখা।”
“সিগারেটের ভেতরে কাগজ কে রাখে?”
“সিক্রেট নোট হতে পারে। হয়তো কেউ যেন বুঝতে না পারে, তাই এখানে রেখেছেন।”
“কী লেখা?”
“তা তো বুঝতে পারছি না।”
“কী লেখা ছিল, বল।”
সাইফুল মোবাইল থেকে কাগজের একটা ছবি বের করে দেখাল।
কাগজে লেখা ছিল—
F29D31AkB
আমি এক মুহূর্ত চুপ করে রইলাম। তারপর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে দুটো সিগারেট বের করলাম। দুজনে ধরালাম। একতা লম্বা টান দিয়ে জিজ্ঞাসা করলাম-
“সিগারেটের ভেতরে এমন কোড কেন লিখবে কেউ?”
“সেটাই তো প্রশ্ন। তবে এসব নিয়ে তুই মাথা ঘামাস না। এসব আমাদের কাজ।”
“তা ঠিক। আচ্ছা, এটা কি ওর অফিসের কোনো ফাইল বা লকার নম্বর হতে পারে না?”
“হতে পারে। ডিজিটাল ফরেনসিক টিম দেখবে। মোবাইল, ল্যাপটপ, ক্লাউড সব যাচাই হবে।”

দাফন-কাফন শেষ করে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। বাসায় ফিরে সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু কোডটাই মাথা থেকে যেতে চাইল না।
পরদিন সকালে সাইফুল আরিফ সাহেবের অফিসে গেল। ভুঁইয়া অ্যান্ড কোম্পানির দ্বিতীয় তলায় আরিফ সাহেব বসতেন। কয়েকজন সহকর্মীর কাছ থেকে জানা গেল, আরিফ সাহেব গত কয়েকদিন খুব অস্থির ছিলেন। কেমন যেন অন্যমনস্ক। তাঁর ঘনিষ্ঠ একজন সহকর্মী বলল,
“গত তিন-চার দিন অনেক রাত পর্যন্ত অফিসে ছিলেন।”
“কী করছিলেন?”
“কী কাজ করছিলেন জানি না। তবে উনার সব কাজের রেকর্ড ক্লাউডে রাখতেন।”
“তাঁর ডেস্ক কোনটা?”
“ঐ যে, ডান পাশেরটা।”
“পিসিটা খুলে ক্লাউডে ঢুকুন।”
“স্যার, ক্লাউডের পাসওয়ার্ড জানি না।”
সাইফুল সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন না। কোম্পানির আইটি হেড ও সার্ভার অ্যাডমিনের কাছ থেকে লগইন রেকর্ড, ডিভাইস হ্যান্ডওভার ও অথরাইজেশন চেয়েছিলেন। কিন্তু আইটি হেড বললেন, “কোম্পানির নীতিমালা অনুযায়ী কর্মীর ব্যক্তিগত ক্লাউড অ্যাকাউন্টে সরাসরি ঢোকা যাবে না। আদালতের অনুমতি বা কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ডেটা দেওয়া যাবে না।”
সাইফুল তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেন। কয়েক ঘণ্টার বিলম্বের পর প্রাথমিক অনুমতি পাওয়া গেল—তবে শুধু অফিসের নিজস্ব সিস্টেমের লগ ইন করে দেখার জন্য।
সেখান থেকে বেরিয়ে সাইফুল আমাকে কল দিয়ে আরিফ ভাইয়ের অফিসে যেতে বলল। আমি অফিসের কাজ শেষ করে সাইফুলের সঙ্গে দেখা করলাম। সে পুরো ঘটনা বলল। এরপর আমরা আবার আরিফ ভাইয়ের অফিসের দিকে রওনা দিলাম। আমরা যখন পৌঁছাই, অফিস প্রায় খালি। আরিফ ভাইয়ের ম্যানেজারের সঙ্গে কথা বলে আমরা তাঁর অফিসিয়াল আইডি দিয়ে লক ইন করার ট্রাই করলাম পাসওয়ার্ডের ঘরে লিখলাম—
F29D31AkB
Wrong Password.
সাইফুল ভ্রু কুঁচকাল। “AkB উল্টে BKA দিয়ে ট্রাই কর।”
আবার—
Wrong Password.
আমি চারদিকে তাকালাম। আরিফ ভাইয়ের টেবিলে একটা ডায়েরি পড়ে আছে। নিচে ছোট করে লেখা—
A. K. Bhuiyan & Co.
“AkB মানে কি তাহলে A. K. Bhuiyan?”
“Ak Bhuiyan” লিখে ট্রাই করলাম।
আবারও—
Wrong Password.
তারপর আমরা কোডের সঙ্গে কোম্পানির নাম জুড়ে দিয়ে ট্রাই করলাম।
F29D31AkBhuiyan
স্ক্রিনে লোডিং চলল।
তারপর খুলে গেল।
ভেতরে একটা ফোল্ডার পেলাম নাম-
Fukuro_29_Destino_31
ভেতরে অনেকগুলো পিডিএফ ডকুমেন্ট, কয়েকটা ওয়ার্ড ও এক্সেল শিট, কিছু ছবি এবং একটা অডিও ফাইল। অডিওতে একটা মিটিংয়ের আংশিক রেকর্ডিং ছিল। কাঁপা গলায় আরিফ ভাই বলছিলেন,
“এগুলো সব রেকর্ড রেখে দিচ্ছি। কিছু একটা হলে… কেউ যেন বলতে না পারে আমি আপনাদের জানাই নি”
ডকুমেন্টগুলো একে একে দেখলাম।
কয়েক মাসের লেনদেন। প্রতি মাসের ২৯ তারিখে বিভিন্ন ক্লায়েন্টের নামে বড় অঙ্কের টাকা জমা হচ্ছিলো একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে, এটা কোম্পানির কোন একাউন্ট না, একটা বিদেশী নামে রেজিঃ করা কিন্তু কোনো ইনভয়েস, অনুমোদন, ভেন্ডর তথ্য বা সাপোর্টিং ডকুমেন্ট ছিল না।
সাইফুল বলল, “এগুলো সাধারণ ট্রানজেকশন না। প্রতিটা লেনদেনের পেছনে অনুমোদন, উদ্দেশ্য আর ডকুমেন্ট থাকতে হয়। এখানে শুধু টাকা যাচ্ছে, কিন্তু কেন যাচ্ছে সেটার কোনো রেকর্ড নেই।”
অ্যাকাউন্ট নম্বরের শেষ দুই ডিজিট ছিল—৩১।
আমরা ধরে নিলাম—
• Fukuro 29—প্রতি মাসের ২৯ তারিখে চালু থাকা গোপন ট্রান্সফার প্যাটার্ন।
• Destino 31—টাকা যাওয়ার গন্তব্য অ্যাকাউন্ট।
শিটের একদম নিচে লাল রঙে হাইলাইট করা একটি লাইন—
Execution Date: November 2.
সাইফুল ফোন বের করে হেডকোয়ার্টারে কল দিতে যাচ্ছিল। ঠিক তখনই দরজায় খট করে শব্দ হয়ে লক হয়ে গেল। অফিসের সব লাইট নিভে গেল। শুধু মনিটরের নীলচে আলোয় রুমটা ভেসে উঠল। স্ক্রিনটা নিজে নিজেই একটা লাইভ ক্যামেরা ফিডে বদলে গেল। ক্যামেরাটা রুমের পেছনের দেয়ালে বসানো। স্ক্রিনে আমরা নিজেদের পিঠ দেখতে পারছিলাম।
কাঁপা হাতে সাইফুলের কাঁধ ধরলাম।
“সাইফুল…”
সে দরজার দিকে ছুটে গিয়ে ধাক্কা দিল। কিন্তু ভেতর থেকে খোলার কোনো উপায় নেই। রুমের এক কোণ থেকে ধোঁয়া ছড়াতে শুরু করল। সাইফুল দরজায় লাথি মারছিল।
“খোল! খোল!”
ধোঁয়া ঘন হচ্ছিল। চোখ জ্বলছে। বুক ভার হয়ে আসছে। মাথা ঘুরছে। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নিচের দিকে তাকালাম। সার্ভার র‍্যাকের পেছনে একটা পুরোনো ম্যানুয়াল ফায়ার-এক্সিট সুইচ।দুজনে সব শক্তি দিয়ে সেটা টেনে ধরলাম। খট করে শব্দ হলো। গেট খুলে গেল। ভেতরে সরু একটা সার্ভিস করিডোর। সেই পথে আমরা কোনোমতে বেরিয়ে এলাম। তখন পেছনে একটা বিস্ফোরণের শব্দ হলো। ঘুরে দেখি ভুঁইয়া অ্যান্ড কোম্পানির অফিস ফ্লোরের জানালা দিয়ে আগুনের ফুলকি বেরোচ্ছে। আমরা হাঁপাতে হাঁপাতে ফুটপাতে বসে পড়লাম। সাইফুল আবার ফোন বের করে এবার কলটা দিল। আমার ফোনে একটা নোটিফিকেশন এলো
Backup Progress: 100%
ধোঁয়া উঠার আগেই ব্যাকআপ নিয়েছিলাম। ব্যাকআপ ফাইলে ঢুকে ছবিগুলো খুললাম। সেখানে ভুঁইয়া অ্যান্ড কোম্পানির বোর্ডরুম দেখা যাচ্ছে। চেয়ারম্যানের চেয়ারে বসে আছেন এ. কে. ভূঁইয়া। পাশে আইটি হেড। এক পাশে হাত-পা বাঁধা আরিফ ভাই। তাঁর ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ছবির টাইমস্ট্যাম্প—১ নভেম্বর, রাত ১১:৪৭
“সাইফুল, এটা দেখ!”
সাইফুল অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইল।
“হত্যার আগে ওকে এখানে আটকে জেরা করা হয়েছে”
কিছুক্ষণের মধ্যে সাইফুলের টিম অফিস ঘিরে ফেলল। কিন্তু সব এত সহজ ছিল না। ফাইলের ছবি, সার্ভার লগ, ব্যাংক স্টেটমেন্ট ও ক্লাউড রেকর্ড মিলিয়ে দেখতে হলো। ডিজিটাল ফরেনসিক টিম মূল ডেটা পরিবর্তন না করে কপি তুলে, প্রতিটি ফাইলের হ্যাশ ভ্যালু সংরক্ষণ করেছে যাতে পরে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। আর্থিক প্রতারণার ক্ষেত্রে লেনদেনের সময়, ব্যবহারকারী, অনুমোদন ও পরিবর্তনের রেকর্ড অর্থাৎ অডিট ট্রেইল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। কয়েকদিন পর চেয়ারম্যানকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হলো। হাতে দুবাইগামী ফ্লাইটের বোর্ডিং পাস ছিল। আইটি হেডসহ কয়েকজন আটক হলো।
Destino 31 অ্যাকাউন্ট ফ্রিজ হলো।
Fukuro 29-এর কোড সাইবার ক্রাইম ইউনিটের হাতে চলে গেল।
নিউজ মিডিয়ায় খবর প্রকাশিত হলো। কোথাও কোথাও আরিফ ভাইয়ের নাম এল “মূল তথ্যদাতা” হিসেবে।

কিছুদিন পর এক রাতে বারান্দায় একা বসে ছিলাম। নুসরাত ঘুমিয়ে পড়েছে। একটা সিগারেট ধরালাম। লম্বা একটা টান দিতেই মোবাইলটা বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম অপরিচিত নম্বর। কলটা রিসিভ করলাম। কয়েক সেকেন্ড শুধু ভারী নিঃশ্বাস। তারপর যান্ত্রিক, ভাঙা গলায় কেউ বলল,
“সিগারেটটা টানতে কেমন লাগছে?”
আমি চমকে চারদিকে তাকালাম।
নিচের গলি ফাঁকা। উল্টো দিকের বিল্ডিংয়ের জানালাগুলো অন্ধকার।
“কে বলছেন?”
“তোমরা ভেবেছ, চেয়ারম্যান আর আইটি হেডকে ধরলেই খেলা শেষ?”
ওপাশ থেকে চাপা হাসি শোনা গেল।
“মানে কী?”
“চেয়ারম্যান শুধু টাকা সরাত। কিন্তু টাকাগুলো কোথায় যায়, কারা সেগুলো গ্রহণ করে?”
“তুমি কে?”
লাইন কেটে গেল। কিছুক্ষণ পর ফোনে একটা ছবি এল। আমাদের বেডরুমে ঘুমন্ত নুসরাতের ছবি জানালা দিয়ে তোলা। নিচে একটাই লাইন:
“তুমি সাপের গর্তে হাত দিয়েছ________________________________________"
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×