একটা পাখি রোজ সকালে ডেকে আমায় বলে
উঠো উঠো জেগে উঠো সময় যাচ্ছে চলে।
আবার যখন দুপুর বেলা ছিলাম কাজে মশগুলে
সেই পাখিটা আবার আসে ডাকে পেখম খুলে।
গড়িয়ে দুপুর বিকেল আসে ক্লান্ত শরীর মন
পাখি যায় গান শুনিয়ে জুড়ায় প্রাণ তখন।
সন্ধ্যে হল এবার পাখির ঘরে ফেরার পালা
পাখি তবু কিচির মিচির গান করে উতালা।
রাত এলে পাখি ডাকে চলো আর একবার
মনে প্রাণে ডেকে বলি আল্লা হু আকবার।
(অন্য ব্লগে / অন্য চোখে )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

