চির চেনা রাত্রি আমার আজ অচেনা
আজ কেন আকাশে আর তারা জলেনা
মেঘে মেঘে নিশ্চুপ চাঁদ ধরা দেয়না
আজ কেন আকাশ আমায় কাছে টানেনা।
আজ আমার কাছের মানুষ চির অচেনা
মুখটা যেন বাংলা পাঁচ কথা বলেনা
এতো করে প্রশ্ন করি উত্তর মেলেনা
এই বলনা, ধুর যা , বলনা বলনা বলনা।
ও এই কথা! অস্থির তুমি, আগে বলবেনা?
আমি তো ভেবেছি কি না কি, হল ঘটনা
কত দিন থাকবে বল নাকি বলা যাবেনা
নাইয়র যাবে ভাল কথা মাস গড়াবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

