আমার এখন দাত উঠেছে শুনো খালামনি
আমি এখন শক্ত খাবার কামড়ে খেতে জানি
আমার জন্য আনতে হবে শক্ত খাবার যত
কামড়ে খাব আখ নারিকেল দেখবে তোমার মত
আমার এখন দাত উঠেছে শোন মামারা
আমার জন্য আনতে হবে কূল পেয়ারা
নইলে কিন্তু কামড়ে দেব তোমাদের হাত
কেমন মজা হবে তখন ঘুম হবেনা রাত
চাচ্চু ফুপ্পি তোমরাও শোন শক্ত খাবার চাই
নইলে কিন্তু তোমাদেরও কোন ক্ষমা নাই
আমায় যখন গাল টেনে করতে আসবে আদর
আমি কিন্তু কামড়ে দেব ডাকবে তখন বাদর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

