ক্লাস এর ফাষ্ট বয় রাতিন আর মধ্য বেঞ্চে বসা অন্তুর একটা বন্ধুত্ব আছে সেটা স্কুলে নয়, স্কুলে যাওয়া আসার পথে ।
তারা দু'জনই পাশাপাশি থাকার কল্যাণে একসাথে যাওয়া আসা করে।
রাতিন যে খুব ভাল ছাত্র তাতে অন্তুর কিছু যায় আসেনা, তবে অন্তুর কথাবার্তা অনেক সময় রাতিন বুঝে উঠতে পারেনা ।
সেদিন স্কুলে যাবার পথে অন্তু বলে বসল—দেখ রাতিন , সব কলাতে যে ভিটামিন আছে সেটা কিন্তু ঠিকনা ।কিছু কিছু কলা ভয়ানক বিপদ জনক।
কথাটা বলতে বলতে পথের মাঝখানে পড়ে থাকা কলার চোকলাটা হাতে নিয়ে ডাষ্টবিন অব্দি হাতেই রেখে দিয়েছিল।
তখনো রাতিন জিজ্ঞাসা করছিল—
বলনারে অন্তু , এমন ভয়ানক কলার কথাতো আমি শুনিনি কোনদিন....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


