কবিতার আশ্রয়
৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলে গিয়েছো
প্রাণের সখা কোথাও নেই তুমি
চলে গিয়েছো অজানা কোন দেশে
আমায় ছেড়ে নিঠুর খেলা খেলে ।
কতটা সুখ তুমি পেয়েছো তুমি জেনেছো তা
হয়ত খোঁজে পেয়েছো কোন সুখঠিকানা যা
খুঁজে ফিরেছো অসীমকাল ধরে ;
প্রতীক্ষার শেষ হয়েছে তোমার তরে,
এখানে দেখি সকল খেলা শূণ্যকরে
তোমার সব পদচারণা অন্য কোন সবুজ বনে,
আড়ালে রেখে খেলছো সেথা সঙ্গী লয়ে আপনমনে।
তোমার ঐ সুরক্ষিত দেয়ালে লিখে দিতে পারি না আর
কবিতা কোন , সীমানা থেকে অনেক দূরে অবস্থান তার।
তুমিতো ছিলে পরশমনি যার ছোঁয়াতে ঝরে পরতো সব দুঃখ গ্লানি
এখন বুঝি নিঠুর বেলা লিখছি বসে স্বজনহারা কাব্য খানি।
কবিতার আশ্রয়
কিছুটা আশ্রয় খুঁজেছি কবিতায়
যেখানে ভালবাসা থাকে নিরবতায়
যেখানে অনুভূতি পাখা মেলে আকাশে
কিছুটা শান্তির পরশ মেলে বাতাসে।
তাই কবিতার খুঁজে নিশীথে চোখ বুজে
নিরলস চেষ্টা সুখ অন্বেষণে।
কবিতা দিয়ে যায় সুখ প্রলেপ মনে;
কবিতা মহৌষধ বেদনা প্রশমনে।
নীল সাপিনী
নীল সাপিনী ছোবলে মজা পাও
গরল ঢেলে সমুখপানে যাও।
জাননা তুমি কেমন জ্বালা বিষে
গরল ঢেলে যাও আঁধারে মিশে
যারে দিয়েছো মরণ জ্বালা হেসে
সেই তো জানে নীল বেদনা কী সে।
তোমার ফণা দেখতে মানা জানি
সেই ফনাতে যাদুর হানা মানি
মুগ্ধজনা বেশ বিপদে থাকে
সমূহ নাশ জীবনটাকে ডাকে।
ছোবলে ভয় করিনা আমি যেনো
খোয়ারে পুরে রাখতে পারি মেনো।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন