এদেশ যেন বুকের জমিনে ভালবাসার আল্পনা আঁকে
মায়াবী রূপে বিমোহিত দু'নয়ন চঞ্চল নদীর বাঁকে
এত যে মায়াবী রূপ
তাতে মিশেছে মাটির সোঁদা গন্ধে বিধূর ধূপ।
এদেশ আমার ছয়টি ঋতুর দেশ
তার রূপের নেইকো শেষ।
গ্রীষ্মের তপ্ত বায় ; প্রচন্ড খড়তাপে পুড়ে পুড়ে
জঞ্জাল সব অপার বিশুদ্ধতায় ।
বর্ষা রূপে মেঘলাদিনে ঢাক গুড় গুড় বৃষ্টি
থৈ থৈ সব জলের আধার সে কী অপরূপ সৃষ্টি ।
নীল আকাশে শাদা মেঘের ভেলায়
বর্ষা গিয়ে শরতের আগমনী বার্তা পাবে তায় ।
কাশবনের শরৎ শেষে নবান্নের উৎসবে
সোনার ধানের হেমন্তের আবির্ভাব এখানে।
তারপর হাড় কাঁপানো শীত
টলোমল শিশির কণা দূর্বা ঘাসে বাজে কুয়াশা সঙ্গীত।
অতঃপর বসন্তের ফুল বাগানে কোকিলের সুমধুর গান
যৌবনের অনুরাগে তাতে প্রিয়তমার সুনিশ্চিৎ আহবান ।
এদেশ ছেড়ে অন্যকোথা আছে কি এত মায়া!
এদেশ যেন প্রখর রৌদ্রে বটের শীতল ছায়া ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


