
কয়েক মুহূর্তের ভূ-কম্পনে— ঝরে গেল ৩১১ প্রাণ
আরো সৃজেছে কত—ব্যথাভরা উপাখ্যান।
কত প্রাসাদ ধ্বসে পরেছে—কতটা পথ ক্ষয় হয়েছে
ভেবে ভেবে অবয়ব হলো ম্লান ।
পাকিস্তান, তাজিকিস্তান আর চীন সীমানার কাছাকাছি
ভূকম্পনটির ইপিসেন্টার - সেখানে ধ্বংসযজ্ঞ বেশি ।
সাড়ে সাতমাত্রার ভূ-কম্পনে কাঁপলো পাক-ভারত-আফগান
রচিত হলো মানব বিপর্যয়ে সে এক নতুন উপাখ্যান ।
এমন ভূমিকম্পে
__________ মরছে সভ্যতা
_____________তাই দুঃখিত জনে জনে ।
কেউ কি ভেবেছে ?
সাইসমিক মাইক্রোজোনেশন কোড মেনে
সব অবকাঠামো যদি নির্মিত হত
কত মানুষ বেঁচে যেতো।
বিজ্ঞানের এই যুগে কত অর্থ অপচয় হলো
অপরিকল্পিত নগরায়নে
সেসব যেন উলুবনে মুক্তা চাষ।
সঠিক পরিকল্পনা আর তার বাস্তবায়ন
অপচয় রুখবে আর বাঁচাবে অসংখ্য মানব জীবন ।
ছবি-নেট থেকে নেয়া ।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



