somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগের লোকজনকে ধরে পুলিশে দেওয়া সহ সকল মব জাস্টিস থেকে দূরে থাকুক বিএনপি

২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিএনপির যে সব অতি উৎসাহী এবং লং টার্ম পলিটিকস না বোঝা লোক আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝেমধ্যেই ধরে পুলিশে দিচ্ছে, তাদেরকে সেটা করতে বারণ করতে হবে দলের হাইকমান্ডকে। বিএনপির হাই কমান্ডের এবং এমনকি এর তৃণমূলের নেতাকর্মীদেরও এই সহজ জিনিসটা বোঝা উচিত যে এই কাজ প্রশাসন ও পুলিশের; বিএনপির নেতাকর্মীরা সেটা করলেও সেটা 'ম*ব জাস্টিস'ই হবে নির্দ্বিধায়! বিএনপির উচিত স্রেফ আওয়ামী লীগের মধ্যে যারা খু*ন, গু*ম, বিপুল দুর্নীতিসহ বিভিন্ন অপ*রাধে জড়িত ছিল, তাদেরই বিচারের আওতায় আনতে প্রশাসনকে তাগিদ দেওয়া। আওয়ামী লীগের দেশে থাকা সবাইকে শত্রুজ্ঞান করা এবং তাদেরকে মাইর দিয়ে পুলিশে দেওয়ার মতো ম*বমার্কা কাজ থেকে বিএনপিকে দূরে থাকতে হবে।

কিন্তু বাস্তবে, বিএনপির অতি উৎসাহী লোকেরা যেভাবে এসব কাজ করছে, সেটা জামাতও কখনো করছে না। এনসিপি ও বৈষম্যবিরোধীদের পরেই এসব মব জাস্টিসে বিএনপিই অবস্থান করছে, যেটা খুবই দুঃখজনক! সামনে যদি ইলেকশন টাইমলি ও ফেয়ার হয় (যদিও সেইক্ষেত্রে ব্যাপক সন্দেহ আছে আমার!), তাহলে আওয়ামী লীগের সবাইকেই শত্রু বানালে ভোটের হিসাবে আপনাদের সামনে ধরা খাবার সম্ভাবনা ব্যাপক! আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট থেকে আপনারা বঞ্চিত হবেন তখন, যেহেতু আওয়ামী লীগ সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেই মনে হয়!

আমি নিজেও দেশের খ্যাতিমান কয়েকজন পলিটিক্যাল এনালিস্টকে এটা নিয়ে কথা বলতে বলেছিলাম। কিন্তু আমার কথাকে খুব একটা পাত্তা দেয়নি। আশার কথা হলো, রিজওয়ান রিজু ভাইসহ বিএনপির কিছু একটিভিস্ট এটার বিরুদ্ধে কথা বলছেন! এখন বিএনপির হাইকমান্ড এটার গুরুত্ব বুঝে দলের নেতাকর্মীদের এটা থেকে দূরে থাকতে কখন বলবে, সেটাই দেখার বিষয়! :)

এই কথাটা বিএনপিকেই এত সিরিয়াসলি বলছি কেননা, জামাত, এনসিপি, ইসলামি আন্দোলন ও এবি পার্টির মতো মৌলবাদী, ডানপন্থী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী পার্টিদের এই রমরমা সময়ে বিএনপির মতো মধ্যপন্থী গণতান্ত্রিক দলগুলোই কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য শেষ ভরসা। কিন্তু বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারলে বা নিজের ইয়ে নিজেই মারলে সেই ফলাফল কিন্তু পুরো দেশ ও দেশের মানুষের উপরেই চরম নেতিবাচকভাবে পড়বে! কাজেই সাধু সাবধান, অসাধুও সাবধান! :)
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×