অদ্ভুত জোনাকী এক
তার মন ও যৌবন নিসৃত আলোকে
আধাঁর রাতে রোমাঞ্চিত কবি:
তারপর কবিতার ট্রেন ছুটে চলে ----
কত রূপালী নদী,
কত উত্তাল সাগর,
কত শ্রান্ত সরোবর,
কত তুষারাবৃত রাত পাড়ি দিয়ে
অন্ধকারে ছুঁয়ে দেয় চাঁদের পাহাড়।
হঠাৎ শিকলে টান পড়ে
কর্কশ হুইসেলের শব্দে ঘুম ভাঙে,
এতদিন যে ঘুমে আচ্ছন্ন ছিল কবি !
কবিতার শরীর ছেড়ে উড়ে যায় জোনাকী
তখন সে কেবলই এক নারী,
কবির হাত শূন্য রেখে তাহারে
ঐশ্বর্যের বন্দরে নিয়ে যায় সোনার তরী।
অভিমানি কবি তারে আর ডাকেনি!
কি সাধ্য তার, ফের তারে ডাকে
কাদামাটির নিরস বুকে --
এই সব ভূল মলাটের কাব্যে
জোনাকীদের আসা যাওয়া-
পৃথিবীর বয়সী কবিরাও জানে-
ঝরে যাওয়ার জন্যই সমস্ত গোলাপ ফোটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


