প্রতিদিন তোমার বাড়ি ঘুরে আসি
কিন্তু তোমাকে নাম ধরে ডাকতে পারিনা,
আমি যে নাম ধরে ডাকতাম
অন্য আরেকটি নাম কারা যেন সেঁটে দিয়েছে
সে নামের উপর।
নতুন নামের আড়ালে তুমি দুর নক্ষত্র
খিল দিয়েছো সকল দুয়ার পরে।
তোমার বাড়ি কত চেনা মানুষের আনাগোনা
কত উৎসবে আয়োজনে-
শুধু আমি হলাম সিঁদেল চোর,
অগোচরে দেখি আসি তোমার রঙিন জীবন,
আমি বিনা সাজিয়েছো ধুতুরার বাগান।
খাঁজ কাটা কৃত্রিম কুমিরের ইতিহাস যত জেনেছি
তত বিস্ময়- বেদনায় খুন হয়েছি আমি।
তবুও ভুলে যেতে পারিনি-
ছুঁড়ে ফেলে দিতে পারিনি এত টুকু ঘৃণায়।
সব স্মৃতি চিহ্ন যায়না ধুয়ে স্যাঁতস্যাঁতে বর্যায়?
শূনত্যার দিগন্তে নতজানু বসে বিবর্ণ মুসাফির
তবুও জানতে চাই
কোথায়, কেমন আছো তুমি
কি অমোঘ ব্যর্থতা আমার
নিজেরে হারায়ে খুঁজি ভূল ঠিকানায়
তোমার সাজানো উঠোনে নিত্য হানা দিয়ে
ফিরে আসে খালি হাতে,
ক'ফোটা অশ্রুজল রেখে শিউলি তলায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


