somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পয়গম্বর
জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

আসামের অরণ্যে: পর্ব-৩: কাজীরাঙ্গা সাফারী পার্ক

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসামের অরণ্যে: পর্ব-১: গৌহাটি
আসামের অরণ্যে: পর্ব-২: কামাক্ষ্যা মন্দির দর্শন
আসামের অরণ্যে: পর্ব-৪: কারবি অংলং জেলার ডিফু হেডকোয়ার্টার
মেঘপিয়নের দেশ মেঘালয়ে: পর্ব-৫: চেরাপুঞ্জী
মেঘপিয়নের দেশ মেঘালয়ে: পর্ব-৬: শিলং শহরের আশেপাশে
ছবি ব্লগ: পর্ব-৭: গৌহাটীর কামাক্ষ্যা মন্দির

২৯ আগস্ট, ২০১১, সোমবার।

পুরো নাম তার পিঙ্কু হাজারিকা। হ্যাংলা পাতলা এক লোক। মারুফের অফিসের ড্রাইভার। আগের রাতে মারুফ তাকে বলে রাখাতে সে সকাল ঠিক সাড়ে ছ'’টায় এসে হাজির।

পিঙ্কুর টাটা ইণ্ডিকা গাড়িতে রওনা হলাম ন’গাঁও থেকে কাজীরাঙ্গা সাফারি পার্কের উদ্দেশ্যে। কিন্তু কপাল যে খারাপ হবে, সেটা আগে বুঝিনি। যাহোক, সে প্রসঙ্গে পড়ে আসছি।

পিঙ্কুর গাড়িতে কাজীরাঙ্গার পথে

কাজীরাঙ্গার রাস্তায়

ন’গাঁও থেকে কাজীরাঙ্গা সাফারি পার্ক পর্যন্ত দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। রাস্তার কার্পেটিং খুবই ভালো। পিঙ্কু তার গাড়ির গতি বাড়িয়ে দিল। যাবার পথে রাস্তা থেকেই ভারতীয় সেনাবাহিনীর '’মিসা’ অস্ত্রগুদাম' দেখলাম। পিঙ্কু জানালো প্রায় ৫০০ বিঘার উপরে বিশাল এলাকা নিয়ে এ অস্ত্রগুদাম আসামের সবচাইতে বড় অস্ত্রগুদাম এবং খুবই '’রেস্ট্রিকটেড'’ এলাকা। সুতরাং এখানে একেবারেই ছবি তোলা যাবেনা।

কাজীরাঙ্গা সাফারী পার্ক এলাকায় ঢুকলাম

কাজীরাঙ্গা সাফারী পার্ক-এর মূল গেট
ওয়াচটাওয়ার

বিলবোর্ড

ধীরে ধীরে রাস্তার দু’পাশের দৃশ্য বদলে যেতে লাগলো। আমরা কাজীরাঙ্গার বনে ঢুকে পড়লাম। কাজীরাঙ্গার এ সাফারি পার্কটি মূলত: ন’গাঁও, গোলাঘাট এবং কারবি অংলং জেলার কিছু অংশ নিয়ে গঠিত। সাফারী পার্কের মূল গেট দিয়ে ঢোকার পথে জানতে পারলাম, ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত এ পার্কটি খোলা থাকে। বাকী সময় বন্ধ। অর্থাৎ, এই খোলা থাকা ৭ মাস সময়ে বন্য জীব-জন্তুগুলো পাহাড় থেকে উপত্যকায় নেমে বিচরণ করে। তখন সাফারী পার্কের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি অথবা হাতির পিঠে করে বনের গহীনে যাওয়া সম্ভব। এখানে মূলত: এক শৃঙ্গী গণ্ডার (আসামের জাতীয় প্রতীক), হাতী, বাঘ, বুনো ষাঁড় এবং হরিণ বেশি দেখতে পাওয়া যায়।

কাজীরাঙ্গা সাফারী পার্ক-এর ভিতরে

কাজীরাঙ্গা সাফারী পার্ক

বন্য জবি-জন্তুর বিচরণভূমি

ওয়াচ টাওয়ার

ওই দূরে কাজীরাঙ্গার বন

মনটা সত্যিই খারাপ হলো আমার। এ্যাত দূর থেকে এ্যাত কষ্ট করে এলাম দেখতে, অথচ শুনি, আপার আসামে পাহাড়ী ঢল নামার কারণে জন্তু-জানোয়ার সব মিডল আসামের পাহাড়ে চলে গিয়েছে।

এই বিচরণভূমিতেই গণ্ডার-হাতী চড়ে বেড়ায়

অতএব ফিরতি পথ ধরলাম। ফেরার পথে অবশ্য কাজীরাঙ্গার চা-বাগান দেখে আসতে ভুললামনা।

চা বাগান

আর আসার পথে সৌভাগ্যবশত: বেশকিছু হরিণ এবং একশৃঙ্গী গণ্ডারের সাথে দেখা হয়ে গেল। পাহাড়ে লুকিয়ে থাকার বদলে অনেক দূরের বিচরণ ভূমিতে দেখলাম তারা লতাপাতা খাচ্ছে। আমিও আমার ক্যামেরা তাক করে তুলে নিলাম তাদের কিছু দুর্লভ ছবি। পিঙ্কুর থেকে জানলাম, স্থানীয় অহমীয়া (অসমীয়া) ভাষায় রাইনোসরাস বা গণ্ডারকে ’'গড়'’ বলা হয়।

ওই যে, একটা রাইনো দেখা যাচ্ছে দূরে!

ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে জীব-জন্তুর খোঁজে পিঙ্কু

কাজীরাঙ্গার বন

ন’গাঁও শহরটি কলং নদীর পাশে অবস্থিত। রাতে সার্কিট হাউজের বিপরীতে কলং নদীর পার্শ্বস্থ ’'কলং’' রেস্টুরেন্টে অহমীয়া খাবার খেলাম। আগামীকাল সকালে রওনা দেব আসামের পাহাড়ী এলাকা কারবি অংলং জেলার ডিফু-এর উদ্দেশ্যে।

কলং রেস্তোরায় রাতের ডিনার

ডিনারে তন্দুরী রুটি আর চিকেন

আসামের অরণ্যে: পর্ব-১: গৌহাটি
আসামের অরণ্যে: পর্ব-২: কামাক্ষ্যা মন্দির দর্শন
আসামের অরণ্যে: পর্ব-৪: কারবি অংলং জেলার ডিফু হেডকোয়ার্টার
মেঘপিয়নের দেশ মেঘালয়ে: পর্ব-৫: চেরাপুঞ্জী
মেঘপিয়নের দেশ মেঘালয়ে: পর্ব-৬: শিলং শহরের আশেপাশে
ছবি ব্লগ: পর্ব-৭: গৌহাটীর কামাক্ষ্যা মন্দির

আমার ভ্রমণ-কাহিনী ও ছবি ব্লগ গুলোর কালেকশন
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৩০
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×