
আকস্মিক শেষ থেকে শুরু.......
পরতে পরতে ছড়িয়ে আছে এমনি ঘুম
........ঐন্দ্রজালিক কা্লো- স্বপ্নবিহীন নিষুতি ।
প্রথমের শুরু যেখানে.......
আমিত্যের সহস্র সলিল
হেসে-খেলে সুরে-সুরে-
দৃশ্যহীন রেখায় বেয়ে চলে
.........নেশা নয়ন যেখানে দ্বিধায় হারায় ।
অযাচিত সকল ছন্দকে সু্রে বেঁধে-
বাতাসের প্রতিটি সূক্ষ্ম কোণে কোণে
উড়ায়ে শেষ স্তবকে বিরুদ্ধাচরিত হয় ।
সে সকল অভিশপ্ত পালকবিহীন বিহঙ্গ সহাস্যে
নিয়ে ছোটে কোন এক নিঃস্ব আদিম অরণ্যে
.........সেখানে নাকি এর রয়েছে অমোঘ মূল্য ।
যেখানে মধ্যমের শুরু.........
শূন্যের প্রতিটি অদৃশ্য রেখায় লুটোপুটি খেলায় মগ্ন
যাতে মেখে আছে বিষাক্ত কিংবা কিছু মনোহরণ ।
এভাবে চলতে চলতে তারা ঢুকে যায়-
আগ্রাসী চিত্তের ঠিক বেখায়ালী জানালা দিয়ে
.........যারা পেতে চায় সময়হীনেও সকল চতুর্দশপদী আকাশ ।
শেষের ঠিক পূর্বে.........
এরপর তারা দোষা্রোপ করে-
সুখপাখি নাকি হয়েছে সমাধিতে বন্দি
কে বা কারা করেছে তার রক্ত হরণ ।
যেখানে হয়েছে শেষের শুরু.........
জেনেও তারা অবুঝের ডানায় চড়ে
ভুল নিঃশ্বাসে কাঁদে-
.........ছুটে চলা সকল কোমলতার অবিশ্বাসে ।
ওরা দিয়েছে দোষ,
তারা নাকি ওদের সুখ পেয়ালায় বিষ ঢেলেছে
এভাবে ওরা বিস্বাদকে বুকে ধারণ করে-
অবশেষের জীবনারূপ আঁকে অবর্ণনীয়ে অচেনা স্বাদে ।
হৃদয় পুরে দেয় সেই ঘুমে,
........ঐন্দ্রজালিক কা্লো- স্বপ্নবিহীন নিষুতি ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



