somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কথা : একটা বইয়ের বড় হওয়ার কথা

২৫ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ধীরে ধীরে রূপ নিচ্ছে আমার লেখা বই—“মৃত্যু”। লেখার শুরুর গল্পটা আমি আগেই বলেছিলাম—“আসলে উনি কে – পেছনের কথা” নামের লেখাটিতে। আসলে উনি কে - পেছনের গল্প পড়তে চাইলে লিংক এ ক্লিক করুন

বইটার একটা ছোট অংশ আমি আগেই সামুর পাঠকদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। মজার ব্যাপার হলো—ওই গল্পটার সঙ্গে মূল বইয়ের অন্য কোনো গল্পের বিন্দুমাত্র মিল নেই। বই এর যে লেখাটি আমি, সামুর পাঠকদের জন্য দিয়েছিলাম , ওই লেখাটি পড়তে হলে লিংক এ ক্লিক করুন

লেখা শুরু, প্রকাশনী খোঁজা, পাণ্ডুলিপি জমা, MOU সাইনিং, কাভার আর ব্যাক কাভার ডিজাইন—একে একে সব ধাপ পার হয়ে “মৃত্যু” এখন ছাপার মেশিনে ঢুকে গেছে। ছাপার কালি শুকোচ্ছে, পাতাগুলো একটার পর একটা বের হচ্ছে—ভাবতেই কেমন একটা অচেনা শিহরণ কাজ করে।

প্রকাশনী ইতিমধ্যেই প্রি-অর্ডারের জন্য বইটা অনলাইনে পাঠিয়ে দিয়েছে। আশা করছি নভেম্বরের ১৫ কিংবা ১৭ তারিখে আমি হাতে পাব “মৃত্যু”-র প্রথম কপি। নতুন বইয়ের পাতার গন্ধ এমনিতেই অন্যরকম, কিন্তু যখন সেই বই নিজের লেখা হয়—তখন সেই গন্ধে একটা আলাদা নেশা থাকে।

আমার বই “মৃত্যু”-র কিছু তথ্য নিচে দিচ্ছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইটা পড়ার জন্য। রকমারি.কম-এ গিয়ে চাইলে বইটির ৯টা পাতায় চোখ বুলিয়ে নিতে পারেন।

আশা করি, বইটা আপনাদের নিরাশ করবে না। এইটুকু বলতে পারি—“মৃত্যু” পড়তে গিয়ে হয়তো আপনার নিজের জীবনের কোনো না কোনো ঘটনার সঙ্গে মিল খুঁজে পাবেন।

ভালো থাকবেন সবাই।

প্রকাশনী থেকে

প্রি- অর্ডার করতে নিচের লিংকগুলি ক্লিক করুন

রকমারি: https://www.rokomari.com/book/512558/mrityu

PBS: https://pbs.com.bd/book/2506544/mrityu

Wafilife: https://www.wafilife.com/mrityu/dp/1381500

BookshopBD: https://bookshoper.com/book-details/mrityu


বইটির সারসংক্ষেপ (সংক্ষিপ্ত সংস্করণ)

“মৃত্যু” — এক ব্যক্তিগত স্মৃতিচারণের গল্প, যেখানে আছে পরিবার, প্রিয় মানুষ আর এক অনিবার্য সত্যের মুখোমুখি হওয়ার সাহস।
কখনো বেল্লাল নামের এক সাধারণ সিএনজি চালকের ভালোবাসা, কখনো বাবার অসুস্থতা আর শেষ বিদায়ের মর্মস্পর্শী যাত্রা—সব মিলিয়ে এই বইটি জীবনের হাসি, কান্না আর উপলব্ধির গল্প। লেখক কখনো হাসিয়েছেন মৃত্যুর শর্তে—
“জানাজায় যদি কেউ সেলফি তোলে তবে কবর থেকে শাস্তি দেবো,”
আবার কখনো কাঁদিয়েছেন এই বাক্যে—
“বাবার সবচেয়ে কষ্টের সময় হলো সন্তানের লাশ কাঁধে তোলা।”

এ বই কেবল লেখকের নয়—আমাদের সবার গল্প। কারণ, মৃত্যু একদিন সবার কাছেই আসবে।

লেখক পরিচিতি (সংক্ষিপ্ত সংস্করণ)

লেখক সুমন ভূঁইয়া — আসল নামের একটি অংশ। ছবি দিতে অনাগ্রহী, কারণ তাঁর বিশ্বাস—লেখক নয়, লেখাটাই গুরুত্বপূর্ণ।
২০১১ সাল থেকে একটি স্বনামধন্য সফটওয়্যার কোম্পানিতে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করছেন। বই পড়া তাঁর নেশা, আর সেই নেশা থেকেই লেখালেখি শুরু। বিভিন্ন ব্লগে লেখেন, নিজের ব্লগ *‘কলমে আমি’*তেও নিয়মিত লিখে থাকেন।

পরিবার তাঁর অনুপ্রেরণা—স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁর ছোট্ট মজার সংসার। রান্নায় আগ্রহী, বিশেষ করে ছেলের সঙ্গে নতুন রেসিপি চেষ্টা করাই তাঁর প্রিয় শখ।

‘মৃত্যু’ তাঁর প্রথম গল্পগ্রন্থ—যেখানে জীবনের অনিবার্য সত্য, প্রিয়জনের স্মৃতি এবং নীরব মানবিক অনুভব মিশে আছে এক গভীর অথচ সংযত লেখনীতে।

ভালোবাসা ও অনুভবের গল্প “মৃত্যু” এখন প্রি-অর্ডারে।

আপনাদের প্রত্যেকের হাতে এই বই পৌঁছাক—এই কামনা


সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×