somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাজুল ইসলাম মুন্না
সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করছি। পাশাপাশি অনলাইন জার্নালিস্ট হিসেবে কাজ করছি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে। ব্লগে ফেরার ইচ্ছা বহুদিনের। একদিন হয়তো হুট করে আবারও রেগুলার হয়ে যাবো।

আমার ব্লগাভিজ্ঞতা ৩ (মুন্নার চতুর্থ মাথাখাটানো পোস্ট)

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ব্লগাভিজ্ঞতা ২ এই লিংকে

চলতে লাগলো আমার ব্লগিং। ঝগড়া থেকে ২০হাত দুরে থাকার চেষ্টা করতাম সবসময়। কিন্তু সবসময় পারতাম না। ঝগড়াই মনেহয় আমার দিকে আসতো। আমি দৌড়েও ঝগড়ার কাছ থেকে পালাতে পারতাম না। এভাবেই চলতে লাগলো ব্লগিং। বুঝলাম আমাকে কারা কারা পছন্দ করে আর কারা কারা অপছন্দ করে। অনেক খারাপ ব্লগার দেখলাম। প্রথম প্রথম তাদের কথার প্রতিবাদ করতাম। কিন্তু এখন আর কিছু বলিনা। ভাবি, এমনিতেই ঠিক হয়ে যাবে।

জরিপ বন্ধ করে দিলাম। ব্লগাররা এটাকে পছন্দ করতো না। কৌতুক দেয়া চালিয়ে গেলাম। নিজে বানিয়ে আর কপি-পেস্ট করে। আমি নিজে লিখতে পারিনা। তারপরও ব্লগারদের উৎসাহে মাঝেমধ্যে চেষ্টা করতাম। যাইহোক, ইসলামিক পোস্ট দেয়া শুরু করলাম। ইসলাম সম্পর্কে ব্লগারদের জানানোই ছিল এই পোস্টগুলোর উদ্দেশ্য। আমার উদ্দেশ্য সফল হয়েছে কিনা তা আমি জানিনা। যারা পোস্টগুলো পড়েছেন তারাই ভালো বলতে পারবেন।

ব্লগে অনেক রাজনৈতিক পোস্ট দেখলাম। আমি ভিতু লোক। এইসব পোস্টে কমেন্ট করা দূরের কথা ঢোকাই বন্ধ করে দিলাম। আমি ছোট, সহজ-সরল মানুষ। রাজনীতি দিয়ে কি করবো! সবসময় নতুনদেরকে উৎসাহ দিতে লাগলাম। এই উৎসাহের কারণে আমাকে বিপদেও পড়তে হলো।

ব্লগারের নিক শান্তা২৯। একদিন ব্লগে একটা পোস্ট দেখলাম। গিয়ে দেখি সুন্দর করে কতগুলো কথা লেখা। আমি পুরোনো অভ্যাসমতো একটা + দিলাম আর কমেন্ট করে এলাম। এই + টাই আমাকে বিপদে ফেললো। সবাই উল্টাপাল্টা বলতে লাগলো। যাইহোক ব্লগাররা আস্তে আস্তে ভুলে গেলো ওই কথা। হয়তো আমিও ভুলে গিয়েছিলাম। এখন লিখতে গিয়ে মনে পড়লো।

চলতে লাগলো ব্লগিং। আস্তে আস্তে পুরোনো ব্লগার হয়ে উঠলাম। একদম নিয়মিত ব্লগার হয়ে গেলাম। যত কাজই থাকুক না কেন ব্লগে আসতামই। একদিনে পোস্ট দিতাম ৫-৬টা (ফ্লাডিং করিনি)। সবার সাথে হাসিঠাট্টায় থাকতাম। অনেকে রাগ করতো। রাগ কমানোর চেষ্টা করতাম। এভাবে চলতে লাগলো। এখনো চলছে।

এলো দুষ্টছেলে নিকের একজন। তার প্রথম পোস্টে তাকে অনেক অনুপ্রেরণা দিলাম। তারপর দেখলাম তার দুষ্টামী একটু বেশি হয়ে গেছে। তারপর শুরু হলো - বৃষ্টি। তার একটা পোস্টে আমরা ব্লগের - রেকর্ড ভাঙ্গলাম। আনন্দ পেলাম খুব। এই - বৃষ্টি থেকে গেলে আরেক - বৃষ্টি শুরু করলাম। কিন্তু এবার আর আগের মতো কাজ হলোনা :(


চলবে...
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×