অণুগল্প: নিয়তির নিয়তি
২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিয়তি।ক'দিন ধরে অনিয়মিত স্কুলে।নিয়মিত নিয়তি অনিয়মিত কেনো চিন্তার বিষয়।সামনে প্রমোশন পরীক্ষা।পরীক্ষায় অনুপস্থিতি তো ঝরে পড়া।অভিভাবক বাড়ির দারোয়ান।নিয়তির বেড়ে ওঠা অবশ্যই তার হাতে।বাবা ব্যবসায়ী।মায়ের সঠিক খবর নিয়তির জানা নেই।দারোয়ান কাকাকে অনেকবার জিজ্ঞেসও করেছে নিয়তি।উত্তর একটাই আছে...আসবে।অনেকদিন পার হলো নিয়তি মায়ের দেখা আর পেলো না। আসছে বারোতম জন্মদিনে মা না আসলে জন্মদিনের কেক কাটবে না...সাফ বলে দিয়েছে নিয়তি। তাতেও কাজ হলো না।বাবাকে সে কোনো কথা বলতে পারে না। বাবার সময় নেই।বাবাকে তার মায়ের কথা জিজ্ঞেস করবে বলে অনেকবার ভেবেছিল কিন্তু .....সংশয় তাকে সতর্ক করেছে।সংশয় তার পথচলার সঙ্গী। আপন মনকে কাপন পরিয়ে রাখে সবসময়। নিয়তির স্রষ্টা অন্তরীক্ষে নিয়তির পরিণতির ছক এঁকে বসে আছে।
নিয়তির নিয়তি বুঝবার সময় এখনো হয়নি।নিয়তি নামটি উচ্চারণ করলে সবাই যে তাকে অন্যরকম দৃষ্টিতে দেখে তা সে উপলব্ধি করতে পারে।নিয়তির জন্মদাতায় নাকি নামটি রেখেছে। অবশ্য এটি দারোয়ান কাকার জবানিতে শোনা। যিনি নামটির জনক তিনি অন্য দ্বার গ্রহণ করেছে বলে শোনা যায়। নিয়তির এটি জানবার কথা নয়। নিয়মনীতির নিয়তির জীবন অনিয়মে ভরে যাচ্ছে....। ম্লান হাসি, শুকনো মুখবয়াব, ভঙ্গুর চাহনি তার যাপিত যন্ত্রণার প্রতিচ্ছবির প্রতিনিধি। তার মনোবিকলনে যে বিপাকীয় কাজ চলছে তা সে বৈ আর কে বুঝবে। বুঝাবার ভাষাও তার জানা নেই। নির্দিষ্ট পরিগণ্ডিতে তার বিচরন। জীবন-জগত সম্পর্কে বোঝার সময় তার পেরিয়ে যাচ্ছে। বলবে কাকে তার যা বলার কথা। বলার কথা না বলেই হজম করে নিচ্ছে। আর কতো.... হজম করা যায়। অধরা মা, ধরাহীন ধরা বাবার ছেলে সন্তান নিয়তির এক আন্ধার হতে আন আন্ধারে প্রমোশন হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানতে পেরেছে।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন