somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যবিত্ত

২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাছায় আগুন জ্বালানো। মুখ ছিপিতে আটকানো। গায়ে সালু কাপড় মোড়ানো।

-আচ্ছা তাকে এতো মারছো কেন?

প্রশ্নে, মারের মাত্রা আরো বাড়ে। বোধহয় আপরাধটা আমিই করেছি। মারছো কেন? বলাটা আমার ভালো হয়নি। তাদেরই তো সব। তারাই তো মারবে। স্নান করাবে। তেল মালিশ করাবে। দরকার হলে অথ্রোপেডিকস্ চিকিৎসক এনে দোমড়ানো মোচড়ানো ঠিকঠাক করাবে ইত্যাদি ইত্যাদি।

-ভাই, প্লিজ আর মেরো না। এবার ওকে ছেড়ে দাও। ও ভীষণ কষ্ট পাচ্ছে।

-অ্যারে মিয়া ফ্যাসাল লাগাইয়েন না তো। আপন রাস্তা মাপেন। আর মেরো না....আর মেরো না ভ্যাঁ ...ভ্যাঁ। কানটা ঝালাপালা করে ছাড়লো। এতো দরদ না দেখিয়ে ভালোই ভালোই কেটে পড়েন।

-অসহ্য লাগছে। কান্নার রোল সারিবদ্ধ পিঁপড়ার মতো বয়ে চলেছে। এভাবে পেটালে ওর জীবন যে ক্ষয় হয়ে যাবে। এর একটা বিহিত আমাকে করতেই হবে। কিন্তু কী দিয়ে কী করি বুঝে-খুঁজে পাচ্ছি না। পথচারি লোকজনকে থামাতে চেষ্টা করি। তারা কাছে আসে ঠিকই কিন্তু কান্নার ঘ্রাণ নিয়ে চলে যায়। ঘ্রাণটাই যেনো ওদের কাছে সবচেয়ে বড়। অবশ্য ঘ্রাণের মুহুর্মুহু অবস্থা বর্ণনা করত গিন্নির গিন্নিপনায় ঘিন্নামি করে গিন্নিকে তারা ঠিকই কাঁদাবে।

এদিকে হাতে আছে জ্যান্ত শইল মাছ। অবশ্য নিষিদ্ধ পলিথিনে। বিবির দাবি মেটানো নিমিত্তে এ মাছের এমত কদর। নচেৎ এতক্ষণ কুচিকুচি হয়ে থাকতো। বোধহয় কান্নার শব্দ শইল মাছের কানেও গিয়ে থাকবে। সে-ই বারবার লাফিয়ে-দাপিয়ে উঠছে। ভাগ্যিস পলিথিনটা নিষিদ্ধ বলে বেশ শক্ত। একসময় মাছটা নিস্তেজ হয়ে পড়ে।

হায়! হায়! মারা গেলে যে বিপদ। পরখ করে দেখবার ফুরসত পাচ্ছি না। ঝাঁকের কৈ-এ মিশে আছি তো।

-অ্যারে ভাই আপনি এখনও গেলেন না? কী চান বলুন তো?

এবার বড়কর্তার সরাসরি প্রশ্ন।

-না ভাই, কিছু চাই না। আমি গাড়ির জন্য অপেক্ষা করছি। বলছিলাম কী-ওকে এতো মারছেন কেন। ও কষ্ট পায় না বুঝি। দেখেন ভাই বেচারার পাছায় আগুন জ্বালিয়েছেন আর আগুনের তা’য়ে শরীরটা কেমন ছটফট করছে। দেখেন ভাই, হাত দিয়ে দেখেন। ও অবুঝ বলে বলতে পারছে না, তাই বলে কী তার ওপর এমন নিষ্ঠুর স্টিম রোলার চালাবেন?

-আচ্ছা ভাই, ঠিক আছে। ...আর মারবো না। ...কোলে বসিয়ে ওকে আদর করবো। ...আহ্লাদ করবো। আসুন ভাই, আদর করে ওকে একটা চুম্মা দিয়ে কেটে পড়ুন। ......ভদ্র পাগলের জ্বালায় এই অভদ্র পরিবেশে এসেও যেনো রেহাই নেই।

-না, ভাই চুম্মা দিতে পারবো না। ওর প্রেমে পড়ে যাবো। তখন মহাবিপদ। আসলে কী বলবো- ওর প্রেমে এতক্ষণ আমি পড়েই ছিলাম। তাই ওর পাছার পাশ ধরে পায়চারি করছিলাম। ভাই ওকে কিন্তু আর মারিয়েন না। ওকে মারেন বলেই তো আমাকে বারবার ছুটে আসতে হয়। ছিপি আটকিয়ে ওকে শ্বাসরুদ্ধ করে রাখিয়েন না। খুলে দেন...তুলে নিন। হায়রে! তাতে তো আরো বিপদ। তবুও ভালো।

...ঘ্রাণ কাছে টানে জিবে আনে জল।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×