somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারনে রকিবুল অবসরে...বাঙ্গাল এক্স-ক্লুসিভ

১১ ই মার্চ, ২০১০ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"হারবিচ্চারে তোবা কৈরা, বল খেলাডা চাড়"- এরাম একটা গান শুঞ্ছিলাম। কিন্তু আমরার রকিবুল যে হাচা হাচাই তোবা কৈরা বল খেলা চাইড়া দিব...ইরাম বুঝি নাই। অবসর লওনটা আমাগো কালচারেই নাই। কবরে এক পা, এক হাত ঢুইকা রইছে, ঝাতি অবসর ছাইতাছে, তাও অবসর নেয় না এরম কত আছে। আমাদের নান্নু, আকরামরে অবসর দিতে কিরম ঝক্কি গেছে...তা নিশ্চয় সক্কলের ইয়াদ আছে । যাজ্ঞা, মূল কাহিনী হৈল, ২২ বছরের চেংড়া পোলা অবসর-অবসর খেলা শিখল কৈত্থে? চাচা-মামারা তো এরম ছিল না। কাহিনীডা কি?আজকের দিনে এইটাই বাংলাদেশে মিলিয়ন পৈসার প্রশ্ন।

ঢাকার বাতাস থিকা যেইসব স্পেকুলেশন জানা গেছে হের মইদ্দে সরকারী দলের ভাষ্য "আশরাফুলরে বাদ দেয়ায় মির্জা আব্বাস গোসসা হৈয়া (এলাকার পুলা বাদ গেলে দরদী নেতা বেজাড় হৈতেই পারেন)...রকিবুলের বাসায় তবারক পাঠাইছেন"। আব্বাস সাহেবের তবারকে এমন কিছু ছিল "হি(রকিবুল) কান্ট ডিনাই ইট"।

বিরোধী দলের ভাষ্য "লুডা থুক্কু লুটাস কামালের সাথে তেড়িবেড়ি করায় সে...রকিবুলরে আরামে বসতে কৈছে"।ছুডু বেলায় পিটি ক্লাসে "আরামে দাঁড়াও" শুনছি। কিন্তু "আরামে বসা" কি জিনিস সেইটা আইজগা বুঝলাম।

এদিকে আমাদের এরশাদ নানা বলেছেন "আজকাল কার ছেলে পেলেরা ২২ বছরেই ফুরিয়ে যাচ্ছে, স্ট্যামিনা নেই। আমার মতএকটা লং ইনিংস খেলার সামর্থ্য এদের নেই। আপা যদি ক্রিড়া মন্ত্রানালয়ের দ্বায়িত্ব আমাকে দিতেন তাহলে আজ এসব হোত না। আমি ওদের যৌবণ ধরে রাখার, বল বৃ্দ্ধি করার টিপস দিতাম"।

যাজ্ঞা পলিটিকাল প্যাচাল শুনার জন্য আপ্নারা নিশ্চয়ই বাঙ্গালের লেখা পড়েন না। আপ্নারা চান বস্তুনিষ্ঠ সংবাদ বিশ্লেষন। হেহে। আমি জানি। তাইতো নানা দিকে আতাপাতা লাগায়া জানতে পারছি আসল কারন।

পোলার বয়স ২২। দিলটা নরম। দ্যাশে বিদাশে খেলাধুলা কৈরা তার নরম দিল বেচইন হৈছে। সে ভাল ছেলে। উলটাপালটা কিছু করে নাই। পরিবাররে জানাইছে তার দিলের কথা। কিন্তু পরিবার তারে ২২ বছরে বিয়া দেবে না। বাপে কৈছে "তুই টেস্টে একটা সেঞ্চুরি কর্তার্লে বুঝহুম তুই বিয়া করার মত স্ট্যাবল হৈছোস। যা মন দিয়া খেল। " রকিবুল দেখল এরা তো তারে প্যাচে ফেলাইছে। সেঞ্চু---রীইইইই...সেইটা কি মুখের কথা? সেও বাপকা বেটা...বাপরে উলটা প্যাচে ফেলাইতে...সে অবসরের ঘোষনা দিয়া ফেলছে। রকিবুলের এক অজ্ঞাত পরিচয় মামা এইসব জানাইছে। এমতাবস্থায় রকিবুলরে বিহা দেয়া ছাড়া আমার মাথায় আর কুন বুদ্ধি আস্তেছে না। কি কন, মুরুব্বি?

---------------------
বাঙ্গালের অন্যান্য রম্য লেখা
ক্যান্টিনে শোরগোল!- বাই বুয়েটিয়ান ফর বুয়েটিয়ান অফ বুয়েটিয়ান
বুয়েটের ঝড় ডুয়েটেও আসিতেছে! হুশিয়ার!
নয় রশি পীরের(RP9) তাবীজ!
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১:৩৬
১৭টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার-দেনার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল কেন গুরুত্বপূর্ণ

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে জুন, ২০২৬ সকাল ১১:২৭



ব্যক্তিগতভাবে আমি কাউকে টাকা ধার দেওয়ার পক্ষপাতী নই। কারণ বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, ধার দেওয়া টাকা সময়মতো বা সম্পূর্ণ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কম থাকে। বর্তমানে প্রয়োজনীয় অর্থের জন্য... ...বাকিটুকু পড়ুন

অনশন আপডেট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:০৭

আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তির দাবীতে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি করার লক্ষ্য স্থাপন করেছি। এই ১ ঘণ্টা আমি কোন খাবার বা পানীয় গ্রহণ করবো না।... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×