somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি দুর্ঘটনা আজীবনের কান্না !

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সড়ক দূর্ঘটনা যেন আমাদের জাতীয় জীবনের একটি ভয়াবহ অভিশাপ হয়ে দড়িয়েছে । কোন ভাবেই কমছে না সড়ক দুর্ঘটনা ও এতে প্রাণহানির সংখ্যা । প্রতিদিন ই আমাদের সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছে " সড়ক দূর্ঘটনা " । অবস্থাদৃষ্টে মনে হয় আমাদের দেশের সড়ক পথগুলো যেন এক একটি মৃত্যুকূপ আর এই কূপের মাঝে পরে প্রতিদিন ই ঘটছে দূর্ঘটনা যাতে প্রাণ হারাচ্ছে অসংখ্য তর-তাজা মানুষ । নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিবেদন অনুযায়ি ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় মোট ৬ হাজার ৫৮২ জন নিহত হয়েছে। যা ২০১৩ সালের চেয়ে ১ হাজার ৪২ জন বা ২৭ শতাংশ বেশি । প্রতিবেদনে আরো বলা হয় ২০১৪ সালে সংঘটিত ২ হাজার ৭১৩ দুর্ঘটনায় আহত হয়েছে ১০ হাজার ৭৭০ জন আর ২০১৩ সালে আহতের সংখ্যা ছিল ৮ হাজার ৯১৪। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুযায়ি ২০১৪ সালের মোট ৫,৯২৮টি ছোট-বড় সড়ক দুর্ঘটনা সংঘঠিত হয়েছে। এতে সর্বমোট ২৬,১১৩জন যাত্রী, চালক ও পরিবহন শ্রমিক সড়ক দুর্ঘটনা শিকার হয়েছেন। এসব দুর্ঘটনা নিহত হয়েছেন ৮,৫৮৯ জন, আহত হয়েছেন ১৭,৫২৩ জন। এর মধ্যে হাত বা পা হারিয়েছেন বা অন্য কোন অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়েছেন ১,৬২৩ জন। এসব দুর্ঘটনা সিংহভাগেই পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি হারিয়ে দরিদ্রতার কাতারে নেমে এসেছেন। একই সময়ে সরকারি হিসাবে প্রায় ২,৩০০ টি সড়ক দুর্ঘটনা মামলা হয়েছে। এ সময় ১,২৬৬টি বাস, ১৪১৩ টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৭১২ টি হিউম্যান হলার। ৩৯০ টি কার-জীপ-মাইক্রোবাস, ১,২৩১ টি অটোরিকশা ১,৪৬৮ টি মোটরসাইকেল ১,১৭৩ টি ব্যাটারী চালিত অটোরিকশা, ১,০৬৯ টি নছিমন করিমন দুর্ঘটনা কবলে পড়েছে। এতে ১,২৫৬ জন ছাত্র-ছাত্রী ১৫৬ জন শিক্ষক, ৬৮ জন সংবাদিক, ৬৩ জন ডাক্তার, ৯০ জন আইনজীবী, ৬৩ জন ইঞ্জিনিয়ার, ২১৫ জন আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্য (পুলিশ, সেনা সদস্য, বিজিবি ও আনসার সদস্য) এছাড়া ৯৯১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ১৪২ জন সরকারি কর্মকর্তা ২,২২২ জন নারী ও ১,৪৬৯ শিশু সড়ক দুর্ঘটনা শিকার হয়েছে। আর প্রতি বছর বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রায় ১০ লাখের ও অধিক লোক জীবন হারায় এবং প্রায় ৫০ লাখ লোক পঙ্গুত্ম বরণ করে । বিভিন্ন সংগঠনের পরিসংখ্যানের মত পার্থক্য থাকলে ও সড়ক দূর্ঘটনা যে আমাদের দেশে ভয়াবহ রুপ ধারণ করেছে এ নিয়ে কোন মত পার্থক্য নেই ।গত ১৩ আগস্ট ২০১১ দেশবরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর সহ মোট ৫ জন সড়ক দূর্ঘটনায় মৃত্যুর পর সমগ্র জাতীর ভিতর যখন তীব্র প্রতিক্রয়া সৃষ্টি হ্য় তখন হয়তো ভেবেছিলাম সরকারের ভিতর হয়তো শুভ বুদ্ধির উদয় হবে । দেশে সড়ক দূর্ঘটনার মাত্রা হয়তো কিছুটা হলে ও কমে আসবে । কিন্তু তৎকালীয় সময়ে সরকারে কিছু কর্তাব্যাক্তির কার্যক্রম ও কথা বার্তা জাতীকে ভিশন ভাবে মর্মাহত করেছে । এর পর গত ২৯ নভেম্বর ২০১৪ ঢাকায় সড়ক সড়ক দূর্ঘটনায় আমরা হারালাম দেশের খ্যাতনামা সাংবাদিক জগলুল আহম্মেদ চৌধুরীকে । এভাবেই প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঝড়ে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ । দুর্ঘটনা প্রতিরোধে যত ব্যবস্থা ই আমরা নেই না কেন এটা কখনোই বন্ধকরা সম্ভব নয় কিন্তু যাথাযথ কার্যকর ব্যবস্হ্যার মাধ্যমে এর মাত্রা অনেক টা নিয়ন্ত্রন করা সম্ভব । তাই আমাদের উচিত জরুরি ভিত্তিতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে সড়ক দুর্ঘটনার কারণসমূহ চিহ্নিত করে আশু প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা নেয়া, তার সাথে কীভাবে দুর্ঘটনাজনিত মৃত্যু ও পঙ্গুত্ব থেকে জনগণকে রক্ষা করা যায় তা নিশ্চিত করা। একজন দক্ষ সচেতন চালক সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তার সাথে আমাদের অন্য কারণগুলোও বিবেচনায় আনতে হবে যেমন গাড়ির যান্ত্রিক ত্রুটি , সড়কের বেহাল অবস্থা , পথচারীদের বেপরোয়া পথচলাও দুর্ঘটনার অন্যতম কারণ । সর্বোপরি সরকারকে উপলদ্ধি করতে হবে যে বাংলাদেশে এখন অন্যতম সমস্যাগুলির একটি সড়ক দুর্ঘটনা আর একটি দুর্ঘটনা একজন মানুষের বা একটি পরিবারের আজীবনের কান্না। তাই সরকারকে ই ব্যবস্থা নিতে হবে সড়ক দুর্ঘটনা রোধ করে মানুষের স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করা ।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×