somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

বৈশাখ এলেই খাঁটি বাঙালী

লিখেছেন প্রামানিক, ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১২


শহীদূল ইসলাম প্রামানিক

শুটকী দেখলে গন্ধ লাগে
লঙ্কা দেখলে কাঁদি
ভর্তা ফেলে মাছ মাংসতে
ঝোলের ব্যঞ্জন রাঁধি।

কিন্তু যদি বৈশাখ আসে
কি যে মজা পাই
আলু ভর্তা, শুটকী ভর্তা
পান্তা দিয়ে খাই।

বৈশাখ এলেই খাঁটি বাঙালী
অন্য সময় নই
চাইনিজ, ফ্রেঞ্চ, ইংলিশ খেয়ে
মডার্ন মাইন্ড হই।

আমরা সবাই বাঙালী ভাই
বাংলারে দেই ফাঁকি
বিদেশ ঘুরে বাংলা ভুলে
ইংরাজী নাম ডাকি।

(ছবি ইন্টারনেট) বাকিটুকু পড়ুন

১০০ টি মন্তব্য      ১২০৭ বার পঠিত     ২২ like!

বর্জন করুন বৈশাখের বাড়াবাড়িঃ অসহায়ের কল্যাণে “বৈশাখী তহবিল” গড়ি

লিখেছেন শাহজালাল হাওলাদার, ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৭

প্রাচীন যুগ থেকেই ধর্ম বর্ণ জাতি ও জাতীয়তার প্রভেদ চলমান। তেমনিভাবে রয়েছে সাংস্কৃতিক ভিন্নতা। বর্তমানে এ ধারাবাহিকতার রুপ ও বৈচিত্রে এসেছে অনেক পরিবর্তন। এসব সংস্কৃতির মধ্যে যেগুলো মনোরঞ্জন ও চিত্তাকর্ষক অর্থাৎ যেসকল সংস্কৃতি উপভোগ করতে এতই ভালোলাগা জড়িয়ে যায় যে, গুরুত্বপূর্ণ কোন প্রয়োজন ও ধর্মের বাধ্যবাধকতাও গুরুত্বহীন হয়ে পড়ে। আর... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২১০ বার পঠিত     ২ like!

বনানী কবরস্থান

লিখেছেন সামিয়া, ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৪

তিনি (বস/মহিলা) আমাকে ডেকে বলল দেখো ময়না পাখি তুমি যতই পাখনা মেলে উড়া উড়ি কর তোমাকে কিন্তু অবশ্যই আমার স্টোরি লিখতে হবে এবং স্টোরির পেহলা কদম বনানী কবরস্থান। :| :| :| :| :| আমি গত পাঁচ বছর ধরে সেখানে রোজ যাই তোমাকেও সেইখানে যেতেই হবে, না বোধক কিছু... বাকিটুকু পড়ুন

৩৮ টি মন্তব্য      ৩৭২১ বার পঠিত     ৫ like!

বসে থাকলে, আপনার ক্যারিয়ারও বসে থাকবে। দৌড়ান, আপনার ক্যারিয়ারও দৌড়াবে। (তবে কোথায় পৌঁছার জন্য দৌড় দিবেন সেটা কিন্তু ঠিকভাবে...

লিখেছেন নিঝুমবাবুই, ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৫


পাশের বাড়ির ছেলেটা ফটোগ্রাফি করে মাসে দুই লাখ টাকা আয় করে, ওয়াও! ফটোগ্রাফি করে এতো টাকা! তাহলে তো আমাকেও ভর্তি হতে হয়। খালি শাটার টিপ দিয়েই এতো টাকা! তাহলে আমিও পারবো। দে দৌড়!

বেইলি রোডের পিঁয়াজু মামা খালি পিঁয়াজু বিক্রি কইরা ঢাকায় ৪টা বাড়ি করছে! দারুণ তো, তাহলে কি ফটোগ্রাফি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৪৮৫ বার পঠিত     ৬ like!

কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪০


যায় বয়ে যায়
-------------- মো; রুহুল আমীন
যায় বয়ে যায়
সময় বয়ে যায়
দিন যায় রাত যায়
নি:শব্দে আলো জড়ায় অন্ধকারে
অন্ধকার হারায় আলোতে
এ চলার অন্ত নেই
শুরুটাও জানেনা কেউ
নির্বিবাদে চলে সবই
শুধু চলে না মানুষ
জড়ায় বিবাদে
বিতন্ডায় খোঁজে সুখ
কুড়ায় কাঁকর।
--*-- বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     ০ like!

কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫


বসন্ত যায়
---------- মো; র‍্যহুল আমীন
অবশেষে
বসন্তও যায় যায়।
প্রেমান্ত অনল ওমে
রেখে যায় ঐশ্বর্য্য অঢেল,
জীবন জাগে বিপুল বিন্যাসে,
সবুজাশ্রযী পত্রপল্লবে বর্ণিল পুস্পসম্ভারে
যৌবন আপ্লুত, জাগ্রত চেতনায়
চারিদিকে প্রেমের উঁকিঝুঁকি
ফুলান্ত শয্যায় স্বর্গীয় সঙ্গ সঙ্গম,
সৃষ্টির উল্লাসে মাতে দুরন্ত প্রকৃতি,
মদন মৃদঙ্গ লয়ে সাজে নটরাজ,
রাধিকা রাজেশ্বরী ব্যস্ত পুণ্যস্নানে
কালিন্দী কূলে।
আলোর দেবতা প্রাতে মুগ্ধ হৃষিত
ফুলেল অর্চনায়।
চৈতী চেতনা জ্বালায়ে জাগায়ে
যায়... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     ১ like!

তেরা পেয়ার পেয়ার পেয়ার, হুক্কা বার বার বার....!!!

লিখেছেন মানবী, ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২২



দীর্ঘকাল পর ইদানীং বেশ গান শোনা হয়, তারই রেশ ধরে আজ শুভ্রদেবের "হ্যামিলনের সেই বাঁশিওয়ালা" শুনতে ইচ্ছে করছিলো।

আজকাল গান শোনা, নিউজ ক্লিপ দেখা, নাটক দেখা সব কিছুর প্যান্ডোরা বাক্স হলো ইউটিউব। সেই প্যান্ডোরা বাক্সে গানটি খুঁজতে শুরু করে দেখি শুভ্রদেবের সাক্ষাৎকার টাইপ অণুষ্ঠান আর রিমিক্সের নামে শ্রুতিকটু কিছু উচ্চশব্দের... বাকিটুকু পড়ুন

৭২ টি মন্তব্য      ১৫৪৮ বার পঠিত     ১৭ like!

ঐ রেললাইনের ধারে : বনফুলের মেলায় ( ছবি ব্লগ)

লিখেছেন রুরু, ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৪

প্রায় বিকেলবেলাই হাঁটতে বের হই। রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাই এক স্টেশন থেকে আরেক স্টেশনে।
সামনে যা পাই তার ছবিই তুলি সেই সময়। সেই ছবিগুলো থেকেই এখানে কয়েকটা....
.
.
.
.
.
.
১। রেল লাইন বহে সমান্তরাল।



২। অসাধারণ সুন্দরের সমারোহ যেই ফুলে তার নামটাই জানি না।



৩। আরেকটি।



৪।... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৮০৪ বার পঠিত     ৫ like!

কাওমি মাদ্রাসার স্বীকৃতি লাভে যাদের গাত্রদাহ হচ্ছে তাদের বলবো, "আপন দৃষ্টিকে প্রসারিত করুণ"। নকল মূর্তি দিয়ে কূটকৌশল কাজে লাগে না...

লিখেছেন সাখাওয়াত হোসেন বাবন, ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৯

[গ্রিক আসল মূর্তি ]
আমি মূর্তি বিরোধী নই । দেশের বাহিরে গেলে সেখানকার মূর্তিগুলো দেখার চেষ্টা করি । মূর্তি দেখলে বা মূর্তির কাছে গেলেই আমার ঈমান চলে যায় না । এমন ঠুনকো ঈমান পকেটে নিয়ে চলি না । যারা মূর্তি দেখলেই ঈমান চলে যাবার ভয়ে আতঙ্ক গ্রস্থ হয়ে থাকেন... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৪৬৯ বার পঠিত     ১ like!

ঠিক সন্ধ্যে নামার মুখে, দুঃখ নামে কেন

লিখেছেন স্বপ্ন সতীর্থ, ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৮

ফড়িংটা দেখতে সুন্দর। বাঘের মতন ডোরা কাটা গা। পাখা দুটো কারুকাজ করা। অনেক পাতলা। একটা ঘাসের ডগা থেকে অন্য একটা ঘাসের ডগায় উড়াউড়ি করছে। কখনো কখনো শূন্য থেকে একটু ঢুঁ মেরে আসছে। আমি হাত পা ছড়িয়ে শুয়ে আছি জগন্নাথ হলের মাঠের কোণায়। ঘাসের পরিমাণটা এখানটায় অনেক বেশি। শুধু বেশিই... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৬০ বার পঠিত     ১ like!

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা.........অগ্নি স্নানে সূচি হোক ধরা!

লিখেছেন সবুজ ভীমরুল, ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৬



আগামী ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ। বাংলা মাসের প্রথম দিন। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে হবে হরেক রকম অনুষ্ঠান। রং-বেরং এর পোষাক পড়ে উৎসবে মেতে উঠবে কিছু মানুষ।


পহেলা বৈশাখের অনুষ্ঠানকে আমাদের প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরা অনেক দিন থেকেই নাজায়েজ শিরকী-কুফরী অনুষ্ঠান বলে আসছে।এই নিয়ে অনলাইনে অনেক লেখা লেখি হচ্ছে। বিভিন্নজন বিভিন্নভাবে মতামত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৮৫ বার পঠিত     ১ like!

থ্রি ডি মডেলিং

লিখেছেন জাহিদুল ইসলাম ২৭, ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৯

নিচের থ্রি ডি ড্রয়িং টি অটোক্যাড দিয়ে করা।রেন্ডারিং ও করা হয়েছে একই সফটওয়ার দিয়ে।মিডিয়াম রেন্ডারিং করা হয়েছে,প্রেজেন্টেশন লেভেলে করা গেলে আরো ভাল হতো।
ইন্জিনিয়ারদের বহুল ব্যাবহৃত একটি সফটওয়ার অটোক্যাড।সাধারনত সিভিল ইন্জিনিয়ার, ও আর্কিটেক্ট রা ব্যাবহার করে।তবে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৬৮ বার পঠিত     ০ like!

তোমরা যে বল দিবস রজনী, “নিজে বদলাও, পৃথিবী বদলে যাবে”। সখি বাস্তবতা কারে কয়? সেকি বদলানো যায়?

লিখেছেন ক্লে ডল, ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬




কঠোর পরিশ্রমে আপনার প্রতিদ্বন্দ্বী কেউ নেই, আপনি রুটিন লাইফ লিড করেন, চরম অধ্যাবসায়ী। অন্যের দোষ খুঁজেন না, পরোপকার এবং সমাজকল্যাণে আপনি একজন দৃষ্টান্ত। আপনি বিনয়ের একজন ফার্স্ট ক্লাস অবতার।ইত্যাদি ইত্যাদি। এসব বৈশিষ্ট্যগুলো নিজের মাঝে ধারণ করাকেই ত বলে নিজেকে বদলানো। যার মাধ্যমে পৃথিবীকে বদলে দেয়া যায়। কিন্তু... বাকিটুকু পড়ুন

৪৬ টি মন্তব্য      ৯৯৪ বার পঠিত     ১২ like!

পহেলা বৈশাখ ও পান্তা ইলিশের ইতিহাস

লিখেছেন বর্ষন মোহাম্মদ, ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১০


বাংলা সনের প্রবর্তক মুঘল সম্রাট আকবর। সম্রাটের আদেশ মতে তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৭৮৯ বার পঠিত     ০ like!

ব্যথা

লিখেছেন ইমতিয়াজ মাসুদ, ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০১


এই ব্যথার কোন মানে হয়? কোন সংজ্ঞা?
শ্মশানের বুকে নিমজ্জিত হৃদয়,
চারপাশ জুরে বাড়ে তীক্ষ্ম নীরবতা।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১২ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য