somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

জীবনভর প্রতীক্ষাতে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৬

পীর বদরের কুদরতিতে
ধুসর ছায়ায় আঁধার নামে,
বেলা শেষের প্রতীজ্ঞাতে
ঘাম ঝরানো লবণ জলে।
শুন্য আকাশ ঝাপসা আলো
মনখারাপের ফ্যাকাশে কালো
চাঁদ যে কোথায় মুখ লুকালো
আমার আমি হারিয়ে গেল।
মাঠের ধারের আস্তানাতে
ফিরে পাওয়ার আকাঙ্খাতে
জোনাকীর ঐ মোমআলোতে
অসীম আঁধার আমায় ডাকে।
সেই আশাতে ঝিঁঝিঁর সাথে
নীরব হয়ে একলা রাতে
কেবল জাগি একটু ছোঁয়ার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬০ বার পঠিত     like!

এক আকাশ অবুঝ কেন আমি? (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৫

টুকরো টুকরো মেঘ করেছে মনে,
বৃষ্টি কোথায় হারিয়ে গেছে
গুমোট হাওয়া হাতছানি দেয়
নিঝুম একা দাঁড়িয়ে থাকি হাহাকারের তাপে।
হঠাৎ কখন জোছনা-মায়া
বুকের মাঝে জোয়ার ভাঁটা
ভাঁটার টানে নদী লুকায়
আঁধার নামে সকাল বেলায় অভিমানের ভাপে।
কালের বয়স উড়ান দিল,
অভিমান উথাল হল,
ফলের মাঝে বীজের মত
হৃদয় গাঙে সুপ্ত ছিল।
কেন হঠাৎ বানভাসি?... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

রেশমী কোমল ঢেউয়ের নদী জাদু জানে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৪

"নীলমনি তুই যাসনে চলে,
বন্ধুরা তো দলে দলে
এঘাট ওঘাট নকশা-আঁকা রঙীন নায়ে
পেরিয়ে উধাও আবছা আলোর সোনারগাঁয়ে।
মাঝনদীতে নৌকাটি তোর দেখিস সখি
টালমাটাল এক ঘূর্ণী-ঝড়ের মুখোমুখি
যায়না ভেসে কুহক-জলের তীব্র স্রোতে
বেহুঁশ বেচাল অন্ধকারের অচিন পথে।
ভয় পাসনে, ঢেউয়ের টানে অথৈ জলে
অঙ্গাবরণ যদি খোলে,
রেশমী কোমল ঢেউয়ের নদী জাদু জানে,
লজ্জা ঢাকার রহস্যময় কাব্য জানে।
এলিনে তুই।বুকের ভেতর দরজাগূলো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

যার নাম তিলক কামোদ (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫২

" আমার এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক কামোদ
এমন কিছু স্মৃতি যা সিন্ধুভৈরবী
জয়জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভিতরে দেয়ালে
কিছু কিছু অভিমান
ইমনকল্যান।
সরোদ বাজাতে জানলে বড় ভাল হতো।
কার্পেট সাজানো প্রিয় অন্তঃপুরে ঢুকে গেছে জল।
মুহুর্মুহু নৌকাডুবি, ভেসে যায় বিরুদ্ধ নোঙর।
পৃথিবীর যাবতীয় প্রেমিকের সপ্তডিঙা ডুবেছে যেখানে
সেখানে নারীর মত পদ্ম ফুটে থাকে।
জল হাসে,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

চলে এসেছিলাম, শুধু তোমার ডাকে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫১

"তুমি ডেকেছিলে, আমি চলে এসেছিলাম একা।
কোনো কিছু সঙ্গে নিইনি, সঙ্গে করে নিইনি পানীয়,
তিল-তিসি-তামা বা বিছানা বালিশ,
তুমি ডেকেছিলে, জননীর কোমল বিছানা ছেড়ে
চলে এসেছিলাম, শুধু তোমার ডাকে।
তুমি ডেকেছিলে, পরীর বাগান ছেড়ে চলে এসেছিলাম।
তুমি ডেকেছিলে, কোমল কিচেন ছেড়ে চলে এসেছিলাম।
তুমি ডেকেছিলে, শুঁড়িখানার মাতাল আনন্দ ছেড়ে
চলে এসেছিলাম একা, শুধু তোমার জন্যে।
আমি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আরেকটি বিজয়ঃ মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতির ঐতিহ্যের অন্তভূক্ত

লিখেছেন সত্যের সারথি সাদেক, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫০

বাংলা বর্ষবরণের সাথে বড় অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছে। এই স্বীকৃতি বাঙালি জাতি সত্তাকে আরো মহীয়ান করল।
বৈশ্বিক পরিমণ্ডলে সগর্বে স্থান করে নিল আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এই স্বীকৃতি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, অশুভর বিরুদ্ধে শুভরও বিজয়। বাঙালি জাতি কিভাবে শোভাযাত্রার মাধ্যমে মানুষের কল্যাণের আগমনী গান গায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

দখিন হাওয়ায় ফাগুন আনে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৯

"দৃষ্টিতে আর হয়না সৃষ্টি আগের মতো গোলাপফুল,
কথায় সুরে ফুল ফুটাতাম হয় না এখন আর সে ফুল ।
বাসি হাসির মালা নিয়ে কি হবে নওরোজে গিয়ে ?
চাঁদ না দেখে আঁধার রাতে বাঁধে কি গো এলোচুল!
আজ দখিন হাওয়ায় ফাগুন আনে, বুলবুলি নাই গুলিস্তানে,
দোলে না আর চাঁদকে দেখে বনে দোলনচাঁপার দুল।
কি হয়েছে, কি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

এই অবেলায় (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৮

"কেউ কি এখন এই অবেলায়
আমার প্রতি বাড়িয়ে দেবে হাত?
আমার স্মৃতির ঝোপেঝাড়ে
হরিণ কাঁদে অন্ধকারে,
এখন আমার বুকের ভেতর
শুকনো পাতা, বিষের মতো রাত।
দ্বিধান্বিত দাঁড়িয়ে আছি
একটি সাঁকোর কাছাকাছি,
চোখ ফেরাতেই দেখি সাঁকো
এক নিমেষে ভাঙলো অকস্মাৎ।
গৃহে প্রবেশ করবো সুখে ?
চৌকাঠে যায় কপাল ঠুকে।
বাইরে থাকি নত মুখে,
নেকড়েগুলো দেখায় তীক্ষ্ণ দাঁত।
অপরাহ্ণে ভালোবাসা
চক্ষে নিয়ে গহন ভাষা
গান... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

এক বৃষ্টি পাগল দিনের (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৬

" কী হয়েছে ? কপালে ভাঁজ কেন ?
চোর-ডাকাতি ? আমাকে খুলে বল
সকাল বেলার শ্বেতপদ্মের রোদে
সন্ধ্যেবেলার বিষাদ সেজে আছো।
কি হয়েছে আমাকে খুলে বল
হারিয়ে গেছে পায়ের তোড়া মল ?
ঠিকানা-লেখা খুচরো ছেঁড়া পাতা ?
গোপন চিঠি ? গলার রত্নহার ?
কী বললে ? এক বৃষ্টি পাগল দিনের
মৌ-মাখানো স্মৃতির গন্ধ ? সে কি ?
সে তো তুমি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

বৃষ্টি-আমার বাসর দিলাম (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪২

বৃষ্টি তুমি সারাটা রাত
এমনি করে আমার সাথে থাকবে ?
নিবিড় ভালোবাসবে ?
হৃদয়-মাঝে টুপুর টাপুর ঝরবে ?
সোহাগ রাঙা বৃষ্টি বলল,
তোমার কাছেই থাকছি
রঙীন নাওএর ভেলায় শুধু ভাসছি
চোখের জলে দুঃখ হয়ে মরছি।
আশায় বেঁধে হালভাঙা ঐ নৌকায়
নতুন সে এক ঘর সাজালাম
রামধনু রঙ ছড়িয়ে দিলাম
বৃষ্টি-আমার বাসর দিলাম।
ঘুমজাগানো চোখের পাতায়
রাত শেষে যেই রাত ভাঙল
বৃষ্টি কোথায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

হৃদয়ে বংলা

লিখেছেন কবি হাফেজ আহমেদ, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪০

নগ্ন লোচন সিক্ত জলে, ডাহুক ডাকা ভোরে,
শাপলা, শালুক, পদ্ম, গোলাপ, শীতলক্ষার তীরে।
গাও গ্রামের মেঠো পথে, দস্যি ছেলের গান,
দেখিনি সে কতকাল, বাংলা মায়ের প্রান।
শঙ্খচিল আর চিংড়ি মাছের, উড়ুৎ পুড়ুৎ খেলা,
বৃষ্টি ভেজা কদম ফুল আর, হাসনা হেনার মেলা।
মৌ মৌ গন্ধে মুখরিত, মায়াবি সেই বিকেল,
মুক্তা ঝরা রোদলা হাসি, সারস পাখির খেল।
বরষার ভরা জলে,... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

ভালোবাসার চিতা (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪০

তোমার গহীন চোখের তারায়
ব্যথার বেদনা সাজে
অধরের ঐ না বলা কথায়
আমায় যে পিছু ডাকে।
ভুলতে চেয়েও ভোলা তো হল না
হৃদয়-বিষে সেঁকা তো হল না
মৃত্যু এসেও আমায় নিল না
মরণের সাথে খেলাও হল না।
নাই বা হল মরনখেলা
ধরার আঙিনায় ;
মনে আমার সাতমহলা
তোমার দুঃখ ছায়ায়।
সেই ছায়াতেই জুড়াবো বলে
কালো গভীরে হারাবো বলে
নতুন করে পুড়ব বলে :
ভালোবাসার চিতা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭২ বার পঠিত     like!

শুধু তোমাকেই ভালোবেসে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪০

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে
এই বাংলায়
তোমার ঐ আঁচল ছায়ায়
শুধু তোমাকেই মনে রেখে
বেদনার হিম্ ত্রাসে
প্রতীক্ষার দেশে।
মাঠ ঘাট নদীর চড়ায়
ভুল ভেবে নিজেকে হারাই
স্বপ্নে আমার রক্ত ছড়াই।
পিছুপানে ভুলগুলো দেখে
জীবন মুচকি হাসে
হৃদয়ের মরা ঘাসে।
কিন্তু অবুঝ আমি
বোঝানোর যুদ্ধে নামি
নীল বিষে হলাহল জ্বলি।
লাভ-ক্ষতি হিসেব ছেড়ে
নীলকন্ঠ হব শেষে
শুধু তোমাকেই ভালোবেসে।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

ক................ত.....দি....ন (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩৯

কতদিন তোমার চোখের আলোতে নিজেকে ভেজায় নি।
কতদিন ঐ গোলাপের পাপড়ির মতো ঠোঁটের ঘ্রাণ নিইনি।
কতদিন তোমার ভালোবাসার বৃষ্টিতে স্নান করিনি।
কতদিন তোমার কোলে মাথা রেখে স্বপ্ন দেখিনি।
ক................ত.....দি....ন।
কতদিন পাখির ডাক শুনিনি।
কতদিন পাহাড়ের অসীমে নিজেকে হারাই নি।
কতদিন গভীর খাদে অন্তহীন আনন্দে নিক্ষেপ করি নি নিজেকে।
কতদিন তুমি আমার চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দাও নি।
কতদিন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬১ বার পঠিত     like!

শৈশব!!..যে দিন গিয়াছে চলি..

লিখেছেন মোঃ মাজহারুল ইসলাম মিরাজ, ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৫

দুরন্তপনায় ভরা আমাদের বর্ণীল শৈশব!!..

আলিফ লায়লা
গোল্লাছুট
মিনার কার্টুন
সুপাড়ি খোলের গাড়ি
ডুব সাতার
হা ডু ডু
১০ টাকার খেলনা পিস্তল
লাটিম
ঝড়ের দিনে আম কুড়ানো
ইত্যাদি
লক্ষণ দাসের সার্কাস
বৈশাখি মেলা
শুক্রবারের বাংলা সিনেমা
ঈদের চাঁদ দেখা
খেজুর রস চুরি
সিনবাদ
চোর পুলিস
সাইকেলের টায়ার চালানো
রান্নাবাড়ি খেলা
জাম্বুরা দিয়ে ফুটবল
মসজিদে ইফতার
একুশে ফেব্রুয়ারির শহীদ মিনার তৈরি
থ্রি স্টুটেজ
মাছ ধরার চাই
ছায়াছন্দ
মক্তবে ইসলামী শিক্ষা
বাশের মোড়ার ক্রিকেট বল
কুত কুত খেলা
স্কুলের অনুষ্ঠানে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৪১ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য