somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

মানুষ (?) ।।। (একটি সচেতনতা সৃষ্টকারী কবিতা) ।।।

লিখেছেন ওয়াদুদ খান, ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

তোমরা যারা পাঁচতলাতে
বসে ভাবছো আমরা মানুষ।
বুঝবে কি আর গাছতলাতে
যারা আছে, তারাও মানুষ?
.
.
রাখাইনের মংডু গ্রামেও
লাল রক্তের মানুষ থাকে।
হিন্দু, মুসলিম, সাওতাল, গারো
সবাই মানুষ- মারছো কাকে?
.
.
জ্বলছে মানুষ, পুড়ছে মানুষ
মরছে মানুষ, মানবতা
রক্ত লাল নহর দেখেও
মানুষেরই নিরবতা।
.
.
চারদিকে এতো মানুষ
তবুও মানুষ খুঁজে যাই
দেখতে লাগে মানুষ মানুষ
আসলে আর মানুষ নাই।
.
.
ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর
২১/১১/২০১৬ বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

বোহেমিয়া' য় একদিন

লিখেছেন ফেলুদার তোপসে, ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৫

"বোহেমিয়া" শব্দটার সাথে আমার প্রথম আলাপ শার্লক হোমস পড়ে।তখন আমি ক্লাস সিক্স কি সেভেনে পড়ি।"এ স্ক্যান্ডাল ইন বোহেমিয়া" নামের একটা গল্প ছিল!এরপর আরেকটু বড় হয়ে "বোহেমিয়ান লাইফ" নামের একটা টার্ম শুনলাম।কলেজে ওঠার পর থেকে বাবা প্রায়ই বলতেন,"তোমার এই বোহেমিয়ান লাইফস্টাইল না পাল্টালে কপালে অশেষ দুঃখ আছে।"
তো,সেদিন আর থাকতে পারলাম না।হোয়াট... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৭১৪ বার পঠিত     like!

রোহিঙ্গাদের ইতিহাস

লিখেছেন শূণ্য পুরাণ, ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৪

অষ্টম শতাব্দীতে আরবদের আগমনের মধ্য দিয়ে আরাকানে মুসলমানদের বসবাস শুরু হয়। আরব বংশোদ্ভূত এই জনগোষ্ঠী মায়্যু সীমান্তবর্তী অঞ্চলের (বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের নিকট) চেয়ে মধ্য আরাকানের নিকটবর্তী ম্রক-ইউ এবং কাইয়্যুকতাও শহরতলীতেই বসবাস করতে পছন্দ করতো। এই অঞ্চলের বসবাসরত মুসলিম জনপদই পরবর্তীকালে রোহিঙ্গা নামে পরিচিতি লাভ করে।

রোহিঙ্গা আদিবাসী জনগোষ্ঠী পশ্চিম মায়ানমারের রাখাইন... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২৫৯৬ বার পঠিত     like!

পার্থক্য

লিখেছেন সাইফুল মনোয়ার নিশাদ, ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭

ষ্পষ্ট বুঝতে পারি
জানালা গলে রোদ্দুর এলে মানুষ আনমনা হয়,
সুখ খোঁজে আলোর মাঝে
আপন মনে বেদনা লুকোয়
ছায়ার মতন।

ষ্পষ্ট বুঝতে পারি
রাত্রি নিবিড় হলে
আঁধার বেধে দেয় তার আশ্চর্য সীমানা,
কেউ ডুবে যায় অজ্ঞাত গহব্বরে
কেউ ভেসে বেড়ায় ভাজে ভাজে সপ্নের মতন।

ষ্পষ্ট বুঝতে পারি
আমাদের অনেক ভেদাভেদ,
অনুভূতির বশ্যতায় আলো আধারে আততিবিহীন,
আমি তুমি আমরা আলাদা
তবু সবাই মানুষইতো।

বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৮৩ বার পঠিত     like!

A man is only as big as he think's he is. There is no limit on what you can do...

লিখেছেন রাজীব নুর, ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭

১। যারা আত্মবিশ্বাস নিয়ে জন্মায় তারা ছোটবেলা থেকেই একটু অন্যরকম । নিজেকে কেউকেটা না ভাবলেও তাদের মধ্যে দেখা যায় অন্য এক ধরনের গরিমা । এই বিষয়ে বিখ্যাত ঔপন্যাসিক ও কথাশিল্পী শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ চরিত্রটির উদাহরণ দেবার মতন ।
শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ বাঘ ভয় পায় না, বরং এগিয়ে গিয়ে দেখতে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৮৬ বার পঠিত     like!

মনে আজ দারুণ খরা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩০


সারা রাত একটা বালিশহীন ঘুম;
চোখের রেটিনা থেকে খালি হচ্ছে সমুদ্র-
শুণ্য চারনভূমিও হবে বলে জানিয়ে গেলো
পৈত্রিক কিছু দুঃখ।
.
আজ আমি বলতেই পারি
আমার চোখ দুটো পোয়াতি মেঘের মত
ফেটে বেরোচ্ছে অজস্র গান্ধিপোকাড় ঘ্রাণ,
অথচ তার শরীরের দূর্গন্ধ বলে
মানুষ তাকে চোয়ানীখেকো পোকা ভেবে থাকে।
.
নর্দমার ভেতরে বেঁচে থাকার নকশা
ইঞ্জিনিয়ার মশাইয়ের জানা নেই,
কারণ ওখানে নাকি অভিজ্ঞতার মিছিল... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

সংখ্যালঘু নির্যাতন বনাম জঙ্গীবাদ

লিখেছেন নিরাপদ দেশ চাই, ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৮

গত কিছুদিন ধরে যে ইস্যূটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন। নাসিরাব্দ ও সাওতাল পল্লীতে আক্রমন করা নিয়ে অনেক পাল্টাপাল্টি অভিযোগ চললেও এই ধরনের ঘটনার মুল দায় সরকারের।একটি দেশের সকল নাগরিকের সুরক্ষার দায় সরকারের। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সংখ্যা্লঘু নির্যাতন ইস্যূটা ইচ্ছে করেই জিইয়ে রাখতে চায় বলেই... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     like!

প্রেমিক=মুরগী !

লিখেছেন চির চেনা, ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:০২

একটা প্রেমিক আর পোষে না
খরচ বেড়েছে কত
অনলাইনে অফলাইনে
চলছে খোঁজ শত ।

আইসক্রিমের দাম বেড়েছে
ফুচকায় কি চলে ?
বার্গার না খেলে পরে
জাত যে গেলো বলে!

কিরণমালা আর প্রিয়াঙ্কা দি
আরও কত ফ্যাশন !
বাপের কাছে চাইবো কেন
আটা ময়দা বেসন!

ফ্ল্যাক্সিলোডেই কত খরচ
ইন্টারনেটের পিছে
বুঝতেই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

সশস্ত্র বাহিনী দিবসের অবদান ও অঙ্গীকার

লিখেছেন তালপাতারসেপাই, ২১ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪১

মহান মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতিবছর ২১ নবেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস’ পালন করা হয়। এ বছর ৪৬তম ‘সশস্ত্র বাহিনী দিবস’ পালিত হচ্ছে। ১৯৭১ সালের ২১ নবেম্বর বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্বে বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনী সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী’ সম্মিলিতভাবে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আক্রমণের সূচনা করে।

‘সশস্ত্র... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৪৮ বার পঠিত     like!

"তরী আর চন্দ্রালোকের নীল ডায়েরী" শেষ পর্ব

লিখেছেন রিপি, ২১ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৫১

আগের পর্বের লিন্ক
"তরী আর চন্দ্রালোকের নীল ডায়েরী"
:
:
"আবির আর চন্দ্রার পরিচয় হয়েছিল একুশের এক বইমেলায় আজ থেকে প্রায় ছাব্বিশ বছর আগে। চন্দ্রার তখন ষোল আর আবিরের আঠারো। সেখান থেকেই ওদের ভালোলাগা, ভালোবাসার শুরু। ভালোবাসার সাথে শুরু হয় কত রকমের পাগলামি। এক সাথে ভোর দেখা, সুর্য্য ডোবা দেখা, কদম ফুলের মালা গাথা..... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৩৬৫ বার পঠিত     like!

এই মসজিদ, মন্দির কি অপূর্ব জায়গা.

লিখেছেন সাগর কর্মকার, ২১ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:৪৮

এই মসজিদ, মন্দির কি অপূর্ব জায়গা...
এখানে গরীব মানুষ বাইরে আর ধনী
ব্যক্তি ভিতরে ভিক্ষা চায়।
বিচিত্র এই দুনিয়ার কঠিন সত্য !!
বরযাত্রার সময় বর সবার পিছনে
থাকে,আর সমস্ত মানুষ আগে আগে
যায়।
কবরযাত্রায় মৃতদেহ সবার আগে
থাকে,আর মানুষজন পিছনে।
সমস্ত দুনিয়া সুখের দিনে আগে
থাকে আর দুঃখের দিনে পিছনে।
অপূর্ব তুমি স্রষ্টা!
আর অদ্ভুত তোমার লীলা !!
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষ কে
স্মরণ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৬১ বার পঠিত     like!

কৃতজ্ঞতা চুরি

লিখেছেন জহিরুল, ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৪০

আমাদের স্বাধীনতার ৪৫ বছর পর আমাদের মনে পড়েছে কৃতজ্ঞতা স্বীকার করার কথা। কত অকৃতজ্ঞ জাতি আমরা। যাই হোক তারপর আবার বন্ধু রাষ্ট্র ভারত এর মুক্তিযুদ্ধে শহীদ হওয়া পরিবারের কাছে। আমার প্রশ্ন জাতির কাছে যেখানে আমাদের দেশের আসল বীরপুরুষ রাস্তায় ভিক্ষা করে আর নকল মুক্তিযুদ্ধা সম্মানীও সংসদ সদস্য।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

কবিতা: তোমার আঁচলখানি দেবে?

লিখেছেন ...নিপুণ কথন..., ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৫৭

তোমার হাতটা দেবে?
ছুঁয়ে শিহরণ নেব ।

বিনিদ্র রজনীগুলো কাটিয়েছি একা জেগে;
কত অজস্র বেদনার জ্বালা সয়ে,
অপেক্ষায় থেকেছি শুধু একটি ভোরের!

এখন ভোরের আলোতে
আমি ক্লান্ত, তৃষ্ণার্ত প্রাণ--
মিষ্টি রোদ আমার ভালো লাগে না,
পাখির কলকাকলি আমায় টানে না।
এত আলো দিয়ে করবো কি আমি?
কেন উঠলো হতচ্ছাড়া সূর্যটা?
ঘুমিয়ে থাকলে কি এমন ক্ষতি হতো ওর?

বিরক্ত... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৬২ বার পঠিত     like!

'সংখ্যালঘু যাদুঘর' সময়ের দাবি!

লিখেছেন ...নিপুণ কথন..., ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৪৯

সংখ্যালঘুদের স্মৃতি রক্ষা করতে চাইলে রাষ্ট্র দয়ার বশবর্তী হয়ে একটা ছোটখাটো 'সংখ্যালঘু যাদুঘর' প্রতিষ্ঠা করতে পারে। তাতে একটা আলাদা সেকশনের নাম যেন হয় 'মালাউন'।

সেই যাদুঘরে ১০টাকা ভিজিট দিয়ে আজ থেকে ৩০ বছর পর আমার বন্ধুরা তাদের সন্তানকে নিয়ে ঘুরতে যাবে, আর তাদের সংখ্যালঘু বন্ধুদের স্মৃতিচিহ্ন দেখিয়ে বাচ্চাদের কাছে অনেক... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!

You silent because it's Rohinga

লিখেছেন ওলিউস তিরআশি, ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২১

রোহিঙ্গাদের পাশে কেউ নেই, এমনকি নেই আমরাও। যে কারনে আমরা প্রদিবাদ করি প্রতিমা ভাংচুরে, যে কারনে আমরা সোচ্চার হই সাঁওতাল দমনে, ঠিক একই কারনে রোহিঙ্গাদের পাশে আমাদের থাকার প্রয়োজন নয় কি? ঐতিহাসিক ভাবে এই রোহিঙ্গাদের সাথে রয়েছে নিবিড় সম্পর্ক, এমনকি রক্তের। স্বাধীন আরাকান রাজ্য সবসময়ই নির্ভর ছিল বাংলার শাসকদের উপর।... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২১২ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য