খুচরো কাব্য
১
আসবার কথা ছিল,
জানি আসছিলে, বেরসিক সেই পথটাই বেঁকে গেল।
ঘুরে আসছিলে ফের,
পায়ে ফুঁটে গেলে বুক ভাঙ্গা হাড় মরে যাওয়া স্বপ্নের।
২
আঁধার তোমাকে রাত্রির সুখ দিল
এ আঁধার তবু লাগবে না ভালো জানি,
এ আঁধারে রোজ ভর করে চাঁদ আসে
আঁধারেই ভাসে জোছনারা আসমানী।
৩
পাখি তোরে আকাশ পুরো দিলাম
উড়ন শেষে আসিস আবার ফিরে,
পাখিরে এই আমায় তোরে দিলাম
হৃদয়... বাকিটুকু পড়ুন















