somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

আগামীকাল হয়তো আমি মরে যাবো !

লিখেছেন আবদুর রব শরীফ, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

একটু আগে বিমান দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলো সাকিব আল হাসান মূলতো বিমানটি বিজ্ঞাপনের শূট্যিংয়ের জন্য সাকিবকে ইনানীতে নামিয়ে দিয়ে অন্যদের নিয়ে ফিরে যাচ্ছিল !
.
যাক গে ! আল্লহ না করুক সাকিব যদি মারা যেতো এতক্ষণে বাঙ্গালী শোকে মূহ্যমান হয়ে যেতো কারণ তারা সাকিবকে চিনে একজন ক্রিকেট বীর হিসেবে
.
কিন্তু ঐ বিমানে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৫১ বার পঠিত     ১ like!

বেগম সাহেবা !! নিজে ঠিক হোন ওদেরও ঠিক হতে দিন ।।

লিখেছেন ডি এম শফিক তাসলিম, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০

মুমিনগণ পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের মধ্যে সদ্ভাব স্থাপন করে দিবে। আল কুরআন। (২) তোমাদের অধীন ব্যক্তিরা তোমাদের ভাই, আল্লাহ যে ভাইকে তোমার অধীন করে দিয়েছেন, তাকে তাই খেতে দাও যা তুমি নিজে খাও। তাকে তাই পরিধান করতে দাও যা তুমি নিজে পরিধান করো। (বুখারী আবু হুরায়রা (রা.)। (৩)... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭৪ বার পঠিত     ০ like!

সনেট-২- ফুটিল বকুল

লিখেছেন ভ্রমরের ডানা, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮



কে তুই, কি পরিচয়- করিস আঁতাত
পর-শ্রী দেখে কেন রে গায়ে দেয় কাঁটা,
রাঢ়ে বঙ্গে সাক্ষ্য আছে; দেখে নে তফাৎ
যা ঘরে ফিরে বসে বইয়ে মাথা খাটা।
যারা আনে মুক্তোদানা সিন্ধুজল সেচে,
দেখিল কেমনে ফুটে নব-যুগরবি,
সদা সম্ভাষিত কবি নিঃসংকোচে,
রচিছে কৈফিয়ত মালা পড়ে নে সবি!

নিন্দক মুর্খরা ভেবে বলে নাতো কিছু,
শুধু শুধু গায়ে পড়ে কাদাজল... বাকিটুকু পড়ুন

৪৭ টি মন্তব্য      ৪৭২ বার পঠিত     ১০ like!

- এই বেশ বদলে গেছি

লিখেছেন বাকপ্রবাস, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯

না মনে পড়েনা তোমাকে আর
সেই কবে পড়েছিল মনে শেষবার।
এই আমি ভাবতে চাইনি কিছুই তোমাকে ছাড়া
এই আমি বুঝতে চাইনি কিছুই তোমাকে ছাড়া।
এই আমি দেখিনি পথ আর তোমাকে ছাড়া
এই আমি তোমাকে ভেবে হতে চেয়েছি ছন্নছাড়া।
না, এখন আর সেই অনুভুতি নাড়া দেয়না আর
সেই কবে পড়েছিল মনে শেষবার।
তোমাকেই ভেবেভেবে রাতের ঘুুম
কাকভোর সকালেও শরীরে, তোমার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     ০ like!

বই নিয়ে আত্মকথনঃ সাতকাহন(সমরেশ মজুমদার)

লিখেছেন গেম চেঞ্জার, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭



আচ্ছা! মনোযোগ দিয়ে বই পড়ার সময় একটি নির্দিষ্ট চরিত্রের সাথে কি আপনি নিজেকে বিলীন করে ফেলেন? মোটেই বাড়িয়ে বলছি না- একটি চরিত্র সে নারী হোক/পুরুষ হোক আমি নিজেকে একেবারেই ঐ চরিত্রে এমনভাবে বুঁদ হয়ে যাই যে, পড়ার সময় এবং পরবর্তী দুই-একদিন নিজেকে আর খুঁজেই পাই না। মনে হয় ঐ চরিত্রের... বাকিটুকু পড়ুন

৫৬ টি মন্তব্য      ২০২৩ বার পঠিত     ১২ like!

দ্য রিটার্ণ অফ আরব্য রজনী, পর্ব- ০১, তারিখঃ ১৬/০৯/১৬

লিখেছেন সানড্যান্স, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

মালিক সালমান সিংহাসনে বসার পর বেশ কিছুটা বদলেছে আরব। আসলে আগের মত ভাতা পাচ্ছে না, নেই বেহিসাবী আরবী খরচ। স্থানীয়দের হাতে নেই আগের মত কাচাঁ পয়সা, আপনি ভাবছেন এই ভালো, শালাদের একটা শিক্ষা হওয়া উচিত! কিন্তু আদতে সমস্যা হচ্ছে আজনবীদের, ওদের হাতে টাকা নেই, সো ওরা খরচ করতে পারছে না,... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৪৩৫ বার পঠিত     ৩ like!

"মা এর আদর" (কবিটাতা সম্পূর্ণ আমার লেখা,,,,আজ কবিটাতা লিখে কান্না করেছি একবার,,,,,::-শৈবাল)

লিখেছেন শৈবাল বিস্বাস, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭

আমি খাবো না মা-আমি খাবো না
খাবো না-শুধু কাই কাই!!
সোনা কোকিলের ডিম,সোনা ঘুঘুর ডিম
মুঠ পাকিয়ে পাকিয়ে
মা বলে হা কর সোনা হাই!!
দেখ কাক এসে- নিয়ে জাবে হেসে
মুঠ পাকানো ডিমটাই।।
আমি খাবো না মা-আমি খাবো না
আমি খাবো - শুধু কাই কাই!!
এই চাঁদ মামা এসো চুপি চুপি
মোর সোনার কপালের বিন্দুটাই।।
মোর সোনা-সে যে লক্ষী জাদু... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৫৬ বার পঠিত     ০ like!

এক জীবন

লিখেছেন অনিন্দ্য অবনী, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫

""" একটা জীবন কাটিয়ে দিলাম, কিংবা এখন কাটাচ্ছি, আরও কিছুকাল বোধহয় কাটাতে হবে। বোধহয় একারনে বললাম জন্ম মৃত্যুতে আমার কোন হাত নেই আর ভবিষ্যত বলা আমার মতো ছাপোষা টাইপের লোকদের পক্ষে যথেষ্ট অসম্ভব বটে ... কারন আমি মহাপুরুষ টাইপের কেউ না, অতি তুচ্ছ সাধারন একজন। অসাধরন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭৭ বার পঠিত     ০ like!

ছবি কথা বলে-২

লিখেছেন গিলগামেশের দরবার, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২১

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ফটোগ্রাফি গুলো একবার হলেও আপনাকে ভাবাবে। মনে করিয়ে দেবে আমরা এই গ্রহে কত ক্ষুদ্র। আমাদের অস্তিত্ব কত ছোট।

আরো ভাবাবে আমরা বাঁচি কিসের জন্য? ঈশ্বর কোথায় থাকে? স্বপ্ন কেন ভেঙ্গে যায়? মানুষ কি? যুদ্ধ কেন? আসলেই ছবিগুলা খুবই হৃদয়স্পর্শী।

সময় থাকলে ছবি গুলা একবার দেখবেন। আশা করি চিন্তার... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২৮৩ বার পঠিত     ০ like!

জ্বীনের বাদশা

লিখেছেন পবন সরকার, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭


পবন সরকার

রাত তখন সাড়ে বারোটা। ইউটিউবে জ্বীনের বাদশার ভিডিও দেখে মাত্র শুয়ে পড়েছি। হঠাৎ মোবাইল বেজে উঠল। চমকে উঠলাম। এত রাতে কে আবার ফোন করল! ভয়ে ভয়ে ফোন ধরতেই অপর প্রান্ত থেকে সালাম দিয়ে কোরান হাদীসের আয়াত পড়ে বয়ান করতে লাগল। কণ্ঠ মানুষের মত স্বাভাবিক নয় কিছুটা বিকৃত ধরনের... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৮৭২ বার পঠিত     ৩ like!

ভারত-বাংলাদেশ ও নেপালের মধ্যে রেল যোগাযোগ হচ্ছে

লিখেছেন আমিই মেঘদূত, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬




দুই বাংলার মধ্যে যোগাযোগের আরও একটি পথ খুলছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রাধিকাপুর দিয়ে। শুধু দুই বাংলা নয়, এই রেল ক্রমেই বাংলাদেশ-ভারত ও নেপালের মধ্যে যোগাযোগ সৃষ্টি করবে। ভারতীয় রেল সূত্রে জানা যায়, চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ওই পথ দিয়ে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্টেশন পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচল... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৯৭ বার পঠিত     ০ like!

সেই মেয়েরা বনাম এই আমরা !

লিখেছেন আবদুর রব শরীফ, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

যে মেয়েটি তার পরিবার, স্বজন, নিজস্ব ভুবন ছেড়ে আজ আপনার জীবনে চলে এসেছে তার ও ইচ্ছে করে এই সন্ধ্যায় মা'য়ের হাতের চা'য়ের স্বাদ নিতে ! বাবার মামনি বলার কন্ঠ শুনে আহ্লাদিত হতে
.
যে মেয়েটি তার নামের পাশে মিসেস লাগিয়েছে তারও একটি সুন্দর নাম আছে সে ঐ পরিচয় ভালবেসে সেক্রিপাইস করেছে
.
যে মেয়েটি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     ০ like!

স্বাধীন ভারতে কেমন আছে সংখ্যালঘু মুসলিমরা?

লিখেছেন ব্লগ সার্চম্যান, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩১


ভারতের মুসলিমদের অর্থনৈতিক ও সামাজিক এবং শিক্ষাগত অবস্থা সম্পর্কে জানার জন্য কয়েক বছর আগে ভারত সরকার এক বিশেষ কমিটি গঠন করেন। কমিটির সভাপতি ছিলেন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাজেন্দ্র সাচার। তার নেতৃত্বে এই কমিটি সারা ভারত জুড়ে মুসলিমদের উপর বিশাল সমীক্ষা চালায়। এই সমীক্ষায় যে সকল ব্যাপারে জানতে... বাকিটুকু পড়ুন

৩৯ টি মন্তব্য      ১৪৯৩ বার পঠিত     ২ like!

পুলাউ পেরহেনতিয়ান (পেরহেনতিয়ান আইল্যান্ড) তেরেঙানু, মালয়শিয়া

লিখেছেন সায়া, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

এক বন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কোথাও যাওয়ার দরকার ছিলো। কিন্তু ভ্রমনকারীদের আলাদা আলাদা পছন্দের কারনে স্থান ঠিক করা যাচ্ছিল না, বুঝলাম অধিক সন্যাসিতে গাজন নষ্ট হবে। ঠিক করলাম সাগর সৈকত। তবে কোথাও তা যানিনা। বাস স্টপেজে গিয়ে যেখানের বাস পাব উঠে পড়ব।
রাত ১০টায় যখন টিবিএস স্টেষনে পৌছালাম, তখন... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৯৯ বার পঠিত     ৩ like!

স্বপ্ন নিয়ে ছড়া

লিখেছেন কালো গুপ্তচর, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

স্বপ্ন দেখি
স্বপ্ন আঁকি,
স্বপ্ন দেখাই
স্বপ্ন রাখি।

স্বপ্ন উড়াই
স্বপ্ন কুড়াই,
স্বপ্ন ভাসাই
স্বপ্নে হারাই।

স্বপ্ন আমার
স্বপ্ন আমি,
আমার স্বপ্ন
অনেক দামি।
বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৫২১ বার পঠিত     ১ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য