লুট হয়ে গেছে
লুট হয়ে গেছে প্রাণ,
লুট হয়ে গেছে ঝরাপাতা ঝিঁঝিঁ পোকা কাজল রেখার গান
লুট হয়ে গেছে চরের পাখি ছলাৎছলাৎ কূলের বধূ
চৈত্র-দুপুর প্রাচীন পুকুর রাখল ঠোঁটের মাতাল মধু।
কাস্তেচরা চখাচখি ধবল ঘুঘু টুনটুনি
লুট হয়ে গেছে কানকুয়া প্যারাশুমচা বুলবুলি
লুট হয়ে গেছে রাঙামানিক শালিক ধনেশ শঙ্খনীল
গঙ্গাকৈতর কোয়েল দোয়েল ময়না-চড়ুই গাঙচিল
শ্বেতকাঞ্চন সর্পগন্ধা ধুতরা বেগুন জারুল ফুল
লুট হয়ে... বাকিটুকু পড়ুন

















