কোথাও কোনো ক্রন্দন নেই
আমি দেখছি চেয়ে নিরলস চোখে
এক অবসর অতলে
উপকূল ধেয়ে আসছে ক্লান্তি;
কি যে উত্থান তার বিরামহীন।
মনে হবে যেনো
একটি মহাকাল
একটি মুহুর্তের করতলে
নবজাতকের মত বিভোররকম আছে শুয়ে, আর-
এক্ষণি ঘুমোবে সে।
কে আর বুঝবে
কি যে স্তব্দতার মহাসুখে আমার প্রাণ
শান্ত হয়েছে নৈঃশব্দ্যের অপার সংগীতে আজ!
বাকিটুকু পড়ুন










