বৈশাখ এবং প্রত্যয়ের চিঠি
প্রতি বৈশাখ -
এসে ফের চলে যায়
ঢেকে যায় দুঃখ ফেরত খামে...
খোলস থেকে বেরিয়ে এসেছে
প্রত্যয়ের মুকুট
সাদার ভেতরে লাল-লালের ভেতরে সাদা রঙা।
পিছনে দুঃখ ভোলার স্লোগান
সমূখে দিন বদলের প্লেকার্ড
যেতেই হবে -যদ্দুর পারা যায়
যেখানে গন্তব্য লেখা থাকে।
হালখাতার কার্ড হাতে পেলে
জড়তা ভাঙে সবুজদের,
ভুলে যাবো বলে
শোধবোধ লিখি
শুদ্ধতা লিখি -শুদ্ধতার খামে।
বৈশাখ মানেই চেতনার
ক্যানভাসে... বাকিটুকু পড়ুন


