বিবর্ণ বিরহ
মনের আকাশে সুখ নেই আজ
সূর্যটা হয়ে গেছে ম্লান,
অনলে পোড়ানো এ হৃদয়ে দিপ্ত শিখা অনির্বাণ ।
এক টুকরো মেঘ জমেছে বুকে
ফেলেছে বিষাদের ছায়া,
সূর্যটা ম্লান হয়েছে
নিভে গেছে আভা ।
নয়নের জলে রেখেছি একে হৃদয়ের দৃশ্যকাব্য,
কাঙ্ক্ষিত কাননে ফোটেনি গোলাপ
নিষ্প্রাণ সব ব্যার্থ ।
মন মরে গেছে তবু আমি মরিনি
বিবর্ণ বিষাদে ভরে গেছে এ মনের মরুভুমি । বাকিটুকু পড়ুন


