কাঁচেরঘর,চড়ুইপাখি এবং একটুকরো কাঁচ
বালতিতে নীল গুলে রেখেছি।একটা চড়ুই জল ভেবে উড়ে এল।নীল জলে নিজের প্রতিবিম্ব দেখল।তারপর দেখল চারপাশ।বুঝল না আমি থেকেও নেই।টুপ করে একটা ডুব।
তারপর উড়ে গেল।পাশের কদম গাছটি নতুন।দু-চারটে ফুল ফুটেছিল।অপুষ্টিতে ঝরে গেছে। সে যেন ডালপাতা দুলিয়ে চড়ুইটিকে ডাকছিল।শিশু যেমন টলমল পায়ে মায়ের কাছে ফিরে যায়,চড়ুইও তেমন গেল,উড়ে।
... বাকিটুকু পড়ুন



