আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'বিমূর্ত ইস্তেহার' এর একটি পাঠকপ্রিয় কবিতা- স্মৃতিগ্রাম। প্রথম প্রকাশিত হয় কোলকাতার একটি নামকরা দৈনিকে।
স্মৃতিগ্রাম
.............................................................
এখানে এলেই ঠিক মনে পড়ে
থলে আর আধুলি দ্বন্দ্বে জনকের বিষণ্ন আকাশ।
এই গ্রাম, পাতাছন্দ মাটি আর বুনো গাবগাছ
ধুলো উড়ে ফিরছে খুরেরা। নৃত্যরত যেন রাস্তাটি-
আধভাঙা সাঁকো। বিষণ্ন হয়ে ওঠা গোধুলির হিজল কোটরে
ও তক্ষক, ঈশ্বরের মতো কাকে ডাকো?
পোড়া-শুটি, কালিমুখ দাঁড়িয়ে সন্ধ্যায়; দূরে লালবাতি
ট্রিং ট্রিং কিনতে পারিনি, দু’চাকার বাই-সাইকেল।
সন্ধ্যা জুড়ে মা’র... বাকিটুকু পড়ুন




